বিয়ের মণ্ডপ এখন শোকাস্তুর: মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু ## বিয়ের মণ্ডপ এখন শোকাস্তুর: মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু **ধূপগুড়ি:** আনন্দ উৎসবের প্রস্তুতি নিমেষেই বদলে গেল বিষাদে। মেয়ের বিয়ের মাত্র দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবার। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট সংলগ্ন বসের ডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রদীপ রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার প্রদীপবাবুর মেয়ে প্রিয়াঙ্কা রায়ের বিয়ের দিন ধার্য ছিল। গধেয়ারকুঠি চড়চড়াবাড়ি এলাকায় বিয়ের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। নিমন্ত্রণ থেকে প্যান্ডেল— সব কাজই ছিল শেষের পথে। আজ সকালে পরিবারের সকলে যখন বড়কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে এই বিপত্তি। বাড়িতে জলের মোটর ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন প্রদীপবাবু। দীর্ঘক্ষণ সেখানে তিনি পড়ে থাকলেও শুরুতে কারোর নজরে আসেনি। পরে বাড়ির লোকজন তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিয়ের সানাই বাজার বদলে এখন শ্মশানের নিস্তব্ধতা বসদের ডাঙ্গা এলাকায়। একদিকে মেয়ের বিয়ে, অন্যদিকে প্রিয়জনের মৃত্যু— এই চরম সংকটে দিশেহারা গোটা পরিবার। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

- TMC এর অর্থ কি? নির্বাচনী জনসভায় এসে বললেন হিমন্ত বিশ্বশর্মা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Jalpaiguri1
- প্রচারের মঞ্চে সাধারণ মানুষের ছোঁয়া, ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি #NarendraModi #ElectionCampaign #Jhalmuri #SimpleLife #IndiaPolitics #ModiInBengal #Election2026 #GroundConnect #PoliticalNews1
- শেষ মুহূর্তের প্রচারে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রার্থীরা। মাল বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী চন্দন লোহারার সমর্থনে এবার শক্তিপ্রদর্শনে নামল আদিবাসী নেতৃত্ব। দুপুর গড়াতেই মালবাজার বাস স্ট্যান্ড এলাকা হয়ে উঠল মিছিলের শহর।" রবিবার দুপুরে মালবাজার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত চন্দন লোহারার অস্থায়ী কার্যালয় থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। আদিবাসী নেতা রাজেশ লাকড়ার নেতৃত্বে এই মিছিলে পা মেলান অসংখ্য সমর্থক। বাদ্যযন্ত্র আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা1
- কালচিনি থানার অধীনস্থ একাধিক স্পর্শকাতর বুথ শনিবার কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ।এদিন তিনি চুয়াপাড়া, আচ্ছাপাড়া এলাকায় পরিদর্শনে যান, কথা বলেন সাধারণ মানুষের সাথেও। প্রয়োজনে যাতে পুলিশ আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য আধিকারিকদের নম্বরের পোস্টারও বিভিন্ন স্থানে এদিন লাগান পুলিশ কর্মীরা।1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের মধ্য সর্বেশ্বর জয়দুয়ার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালাল তৃণমূল মহিলা কংগ্রেস। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকার প্রায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী Harihar Das-এর সমর্থনে প্রচার চালান মহিলা নেতৃত্বরা। শুধু ভোটের আবেদনই নয়, ভোট কীভাবে প্রদান করতে হবে, সে বিষয়েও সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের পরামর্শ দেওয়া হয়।1
- মাঘপলা স্কুলে মাঠে নির্বাচনী জনসভায় হঠাৎ গান গেয়ে উঠলেন সায়নী ঘোষ1
- শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের নির্বাচনী সভার পরেই ধুপগুড়ির মাগুরমারি এলাকায় সিপিআইএম ও বিজেপি ছেড়ে বারোটি পরিবারের ৫০ জন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হাত ধরে হাতে তুলে নিলেন দলীয় পতাকা।1
- নাকাচেকিং এর ক্ষেত্রে উপেক্ষিত নির্বাচন কমিশনের নির্দেশ, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari Coochbehar1
- জলপাইগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারীর সমর্থনে প্রচারে জনসভা আসনের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা1