হাফলংয়ে ত্রিপুরা ফ্লাওয়ার মিলের আধুনিক আটা মিল ইউনিটের শুভ উদ্বোধন উত্তর ত্রিপুরা জেলার হাফলং এলাকায় ত্রিপুরা ফ্লাওয়ার মিলের একটি অত্যাধুনিক আটা মিল ইউনিটের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কেবিনেট মন্ত্রী টিংকু রায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের শিলচর ও কৈলাশহরের মহারাজগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রিপুরা ফ্লাওয়ার মিলের এক কর্মকর্তা জানান, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই ইউনিটে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সম্পূর্ণ অটোম্যাটিক মেশিন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সহজেই আটা প্রস্তুত করা সম্ভব হবে । উল্লেখযোগ্যভাবে, এই মিলের পরিষেবা শুধু উত্তর ত্রিপুরা জেলায় সীমাবদ্ধ নয়, বরং সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী আসাম রাজ্যেও তাদের আটা সরবরাহ করা হয়ে থাকে। নতুন এই ইউনিট চালু হওয়ার ফলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
হাফলংয়ে ত্রিপুরা ফ্লাওয়ার মিলের আধুনিক আটা মিল ইউনিটের শুভ উদ্বোধন উত্তর ত্রিপুরা জেলার হাফলং এলাকায় ত্রিপুরা ফ্লাওয়ার মিলের একটি অত্যাধুনিক আটা মিল ইউনিটের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কেবিনেট মন্ত্রী টিংকু রায়। এই
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের শিলচর ও কৈলাশহরের মহারাজগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রিপুরা ফ্লাওয়ার মিলের এক কর্মকর্তা জানান, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই ইউনিটে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সম্পূর্ণ অটোম্যাটিক
মেশিন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সহজেই আটা প্রস্তুত করা সম্ভব হবে । উল্লেখযোগ্যভাবে, এই মিলের পরিষেবা শুধু উত্তর ত্রিপুরা জেলায় সীমাবদ্ধ নয়, বরং সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী আসাম রাজ্যেও
তাদের আটা সরবরাহ করা হয়ে থাকে। নতুন এই ইউনিট চালু হওয়ার ফলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
- ২০ এপ্রিলঃ উন্নত প্রযুক্তির সহায়তায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল নম্বরের লোকেশন-বেসড সার্ভিস (LBS) ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মামলার ভুক্তভোগীকেও। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে অফিসারদের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় রতাবাড়ি থানার অন্তর্গত গোবিরা এলাকায়। অত্যাধুনিক প্রযুক্তি LBS-এর সাহায্যে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। এই অভিযানে গ্রেপ্তার করা হয় আসামের শ্রীভূমি জেলার রতাবাড়ি থানার অন্তর্গত গাম্ভারিয়া এলাকার বাসিন্দা অবন্তিনাথের পুত্র আশু দেবনাথ (২৬)-কে। অভিযুক্তের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় দায়ের হওয়া মামলা নং ২০২৫ সিআরবি ০২৫-এর অধীনে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক গুরুতর ধারায় অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ১৩৭(২), ৭৫(১)(iv), ৭৯, ৭৮(১)(ii), ৩৫১(১) এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ধারা ৬৫(১)। পাশাপাশি, পকসো (POCSO) আইনের ৪(২) ধারাও প্রযোজ্য করা হয়েছে, যা ঘটনাটির গুরুতরতা আরও স্পষ্ট করে। পুলিশ আরও জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি মামলার ভুক্তভোগীকেও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে ভুক্তভোগীর শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং ভবিষ্যতেও প্রযুক্তির সহায়তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তকে আইন অনুযায়ী আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।1
- উত্তর ত্রিপুরা জেলার হাফলং এলাকায় ত্রিপুরা ফ্লাওয়ার মিলের একটি অত্যাধুনিক আটা মিল ইউনিটের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কেবিনেট মন্ত্রী টিংকু রায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের শিলচর ও কৈলাশহরের মহারাজগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ত্রিপুরা ফ্লাওয়ার মিলের এক কর্মকর্তা জানান, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এই ইউনিটে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সম্পূর্ণ অটোম্যাটিক মেশিন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সহজেই আটা প্রস্তুত করা সম্ভব হবে । উল্লেখযোগ্যভাবে, এই মিলের পরিষেবা শুধু উত্তর ত্রিপুরা জেলায় সীমাবদ্ধ নয়, বরং সমগ্র ত্রিপুরা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী আসাম রাজ্যেও তাদের আটা সরবরাহ করা হয়ে থাকে। নতুন এই ইউনিট চালু হওয়ার ফলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।4
- Post by Raju deb2
- বিজেপি বিধায়কের গাড়িতে হা ম লা র ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত, এডিসি ভোটের দিনেই চাঞ্চল্য1
- Post by কালিদাস ভৌমিক4
- খোয়াই জেলা, কল্যাণপুর; শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং যুবসমাজকে কারিগরি শিক্ষায় স্বাবলম্বী করতে খোয়াই জেলার কল্যাণপুরে এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে UPGRITE COMPUTER ACADEMY-এর ১১তম বর্ষপূর্তি পালিত হয় এবং একই সাথে সেন্টারটির একটি নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। এদিন ফিতা কেটে এই নতুন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন কল্যাণপুরের জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, "ডিজিটাল কল্যাণপুর গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে আধুনিক প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে না পড়ে, তার জন্য এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য উৎসাহী ছাত্র-ছাত্রী। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ এই সেন্টারে উন্নত মানের কম্পিউটার শিক্ষার সুযোগ মিলবে। নববর্ষের আবহে এই নতুন শাখার উদ্বোধন এলাকার শিক্ষানুরাগী মহলে ব্যাপক খুশির হাওয়া বইয়ে দিয়েছে।1
- নির্বাচন-পরবর্তী অশান্তির আবহে ফের উত্তপ্ত তেলিয়ামুড়া। ১১ মহারানী–তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির শক্তিকেন্দ্র এবং সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার অভিযোগ উঠল তিপ্রা মথা সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতির চাপে একাধিক বিজেপি কর্মী-সমর্থক বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং গেস্ট হাউসে। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী টিংকু রায় ও মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। প্রথমে তাঁরা চাকমাঘাটের তুইমধু এলাকায় রশিদ মিয়ার বাড়িতে গিয়ে ক্ষয়ক্ষতির খোঁজ নেন। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। এরপর প্রতিনিধি দলটি তুইমধু এলাকায় বিজেপির একটি শক্তিকেন্দ্র কার্যালয়ে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তাঁরা। পরবর্তী পর্যায়ে জারুইলং গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রীরা। মন্ত্রী টিংকু রায় জানান, “গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতার কোনও স্থান নেই। রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের অগ্রাধিকার।” একই সঙ্গে তিনি প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।6
- ধর্মনগরের এ.বি রোডের বাবুবাজার এলাকায় আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল সোমবার সকাল ১১টায় শুভ উদ্বোধন হতে চলেছে নতুন রূপে সম্পূর্ণ নিজস্ব ‘হরে কৃষ্ণ জুয়েলারি’ শোরুমের। পূর্বে পরিচিত ‘রাধাকৃষ্ণ জুয়েলারি’র শোরুমেই এবার নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে এই প্রতিষ্ঠান।পবিত্র অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে একাধিক আকর্ষণীয় অফার। উদ্যোক্তাদের পক্ষ থেকে রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়,প্রতি গ্রাম সোনার গহনায় মজুরিতে থাকছে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়,যা ত্রিপুরায় সর্বপ্রথম।এছাড়াও রুপোর গহনায় দেওয়া হবে ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। পাশাপাশি স্বল্প মজুরিতে গহনা তৈরির বিশেষ সুবিধাও পাবেন গ্রাহকরা।শোরুমে হালকা ও ভারী গহনার বিশাল সংগ্রহের পাশাপাশি ভারী ও হালকা আকর্ষণীয় নানা ডিজাইনের গহনাও পাওয়া যাবে বলে জানানো হয়েছে।প্রতিষ্ঠানের কর্ণধার বুদ্ধগুপ্ত জানান,গ্রাহকদের প্রতি স্বচ্ছতা, বিশ্বাস ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই ‘হরে কৃষ্ণ জুয়েলারি’র পথচলা শুরু হচ্ছে।1