logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*৬ দিনেই কিনারা করিমডাঙাল চুরি-রহস্যের, ধৃত স্বর্ণকার*নাবালক মূল অভিযুক্ত, পাঠানো হল হোমে* মাত্র ৬ দিনের মাথায় করিমডাঙালের চাঞ্চল্যকর চুরির কিনারা করল বরাকর ফাঁড়ির পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত সোনা-রুপোর গয়না। গ্রেফতার ২ ,পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ৬৮ নম্বর ওয়ার্ডের করিমডাঙাল এলাকায় পঙ্কজ শ্রীবাস্তবের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নামে বরাকর ফাঁড়ির পুলিশ। তদন্তে উঠে আসে স্থানীয় এক ১৭ বছরের নাবালকের নাম। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বরাকর ফাঁড়িতে আয়োজিত সাংবাদিক বৈঠকে কুলটির এসিপি শেখ জাভেদ হোসেন জানান, "নাবালক চুরির কথা স্বীকার করেছে। তার বয়ান অনুযায়ী আমরা নিরসার বেগুনিয়া দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা স্বর্ণকার রিন্টু মাঝিকে গ্রেফতার করি।" পুলিশ জানায়, ধৃত স্বর্ণকারকে আসানসোল আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জেরার মুখে ভেঙে পড়ে সে। এরপর এএসআই অসীম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নিরসায় তার দোকানে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া ২৫০ গ্রাম রুপো ও ৬-৭ গ্রাম সোনার গয়না। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকারও বেশি। পুলিশ জানিয়েছে, নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ধৃত স্বর্ণকার রিন্টু মাঝিকে বৃহস্পতিবার ফের আসানসোল আদালতে পেশ করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুলটি থানার আইসি অশোক সিং মহাপাত্র, বরাকর ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক, এএসআই অসীম চক্রবর্তী, এএসআই সন্তোষ কুমার সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী।

8 hrs ago
user_Kajal Mitra
Kajal Mitra
Photographer সালানপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • *জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে ১২ই সেপ্টেম্বর, আসানসোল ও দুর্গাপুর আদালতে* পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ১২ই সেপ্টেম্বর জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। আসানসোল ও দুর্গাপুর আদালত প্রাঙ্গণে এই আদালত বসবে। #asansoladalat #asansolnewstoday #newsasansol #NewsUpdate #newsfeed
    1
    *জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে ১২ই সেপ্টেম্বর, আসানসোল ও দুর্গাপুর আদালতে*
পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ১২ই সেপ্টেম্বর জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। আসানসোল ও দুর্গাপুর আদালত প্রাঙ্গণে এই আদালত বসবে।
#asansoladalat #asansolnewstoday #newsasansol #NewsUpdate #newsfeed
    user_Kajal Mitra
    Kajal Mitra
    Photographer সালানপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • Post by Gobinda Shikary
    1
    Post by Gobinda Shikary
    user_Gobinda Shikary
    Gobinda Shikary
    সালানপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur
    1
    sushil Singh durgapur YouTube channel Thank you lord jesus christ name Amen Benachity durgapur
    user_User5654
    User5654
    Salesperson দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • কোনো Hollywood সিনেমার দৃশ্য নয়। হড়পা বান নেপালে! মুহূর্তের মধ্যেই হয়ে গেল সব কিছু ভেসে গেল জলের তোড়ে। কোনো Hollywood সিনেমার দৃশ্য নয়। হড়পা বান নেপালে! মুহূর্তের মধ্যেই হয়ে গেল সব কিছু ভেসে গেল জলের তোড়ে।
    1
    কোনো Hollywood সিনেমার দৃশ্য নয়। হড়পা বান নেপালে! মুহূর্তের মধ্যেই হয়ে 
গেল সব কিছু ভেসে গেল জলের তোড়ে।
কোনো Hollywood সিনেমার দৃশ্য নয়। হড়পা বান নেপালে! মুহূর্তের মধ্যেই হয়ে 
গেল সব কিছু ভেসে গেল জলের তোড়ে।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • হড়পা বানের তাণ্ডব! নেপালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত পাহাড় হড়পা বানের তাণ্ডব! নেপালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত পাহাড়!
    1
    হড়পা বানের তাণ্ডব! নেপালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত পাহাড়
হড়পা বানের তাণ্ডব! নেপালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত পাহাড়!
    user_Tittu Tittu
    Tittu Tittu
    পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • রোটারি ক্লাব অফ পুরুলিয়া ও ‘নতুন দিশা’-র যৌথ উদ্যোগে, থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির।
    1
    রোটারি ক্লাব অফ পুরুলিয়া ও ‘নতুন দিশা’-র যৌথ উদ্যোগে, থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির।
    user_MOUSUMI KOLEY
    MOUSUMI KOLEY
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • তারাপীঠ, কোলকাতা সহ বিভিন্ন যায়গায় হোটেলে অগ্নিকাণ্ডের পর পুরুলিয়া শহরের হোটেল মালিক, কর্মচারী ও সিকিউরিটি দের নিয়ে মকড্রিল ফায়ার ব্রিগেড দপ্তরের, আগুন লাগলে প্রাথমিক ভাবে কি করণীয় তার হাতে কলমে দেখানো হলো পুরুলিয়া শহরে। তারাপীঠ, কোলকাতা সহ বিভিন্ন যায়গায় হোটেলে অগ্নিকাণ্ডের পর পুরুলিয়া শহরের হোটেল মালিক, কর্মচারী ও সিকিউরিটি দের নিয়ে মকড্রিল ফায়ার ব্রিগেড দপ্তরের, আগুন লাগলে প্রাথমিক ভাবে কি করণীয় তার হাতে কলমে দেখানো হলো পুরুলিয়া শহরে।
    1
    তারাপীঠ, কোলকাতা সহ বিভিন্ন যায়গায় হোটেলে অগ্নিকাণ্ডের পর পুরুলিয়া শহরের হোটেল মালিক, কর্মচারী ও সিকিউরিটি দের নিয়ে মকড্রিল ফায়ার ব্রিগেড দপ্তরের, আগুন লাগলে প্রাথমিক ভাবে কি করণীয় তার হাতে কলমে দেখানো হলো পুরুলিয়া শহরে।

    user_Madhu sudan deogharia Deogharia
    Madhu sudan deogharia Deogharia
    সাংবাদিক পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • *৬ দিনেই কিনারা করিমডাঙাল চুরি-রহস্যের, ধৃত স্বর্ণকার*নাবালক মূল অভিযুক্ত, পাঠানো হল হোমে* মাত্র ৬ দিনের মাথায় করিমডাঙালের চাঞ্চল্যকর চুরির কিনারা করল বরাকর ফাঁড়ির পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত সোনা-রুপোর গয়না। গ্রেফতার ২ ,পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ৬৮ নম্বর ওয়ার্ডের করিমডাঙাল এলাকায় পঙ্কজ শ্রীবাস্তবের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নামে বরাকর ফাঁড়ির পুলিশ। তদন্তে উঠে আসে স্থানীয় এক ১৭ বছরের নাবালকের নাম। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বরাকর ফাঁড়িতে আয়োজিত সাংবাদিক বৈঠকে কুলটির এসিপি শেখ জাভেদ হোসেন জানান, "নাবালক চুরির কথা স্বীকার করেছে। তার বয়ান অনুযায়ী আমরা নিরসার বেগুনিয়া দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা স্বর্ণকার রিন্টু মাঝিকে গ্রেফতার করি।" পুলিশ জানায়, ধৃত স্বর্ণকারকে আসানসোল আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জেরার মুখে ভেঙে পড়ে সে। এরপর এএসআই অসীম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নিরসায় তার দোকানে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া ২৫০ গ্রাম রুপো ও ৬-৭ গ্রাম সোনার গয়না। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকারও বেশি। পুলিশ জানিয়েছে, নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ধৃত স্বর্ণকার রিন্টু মাঝিকে বৃহস্পতিবার ফের আসানসোল আদালতে পেশ করা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুলটি থানার আইসি অশোক সিং মহাপাত্র, বরাকর ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক, এএসআই অসীম চক্রবর্তী, এএসআই সন্তোষ কুমার সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী।
    1
    *৬ দিনেই কিনারা করিমডাঙাল চুরি-রহস্যের, ধৃত স্বর্ণকার*নাবালক মূল অভিযুক্ত, পাঠানো হল হোমে*
মাত্র ৬ দিনের মাথায় করিমডাঙালের চাঞ্চল্যকর চুরির কিনারা করল বরাকর ফাঁড়ির পুলিশ। উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত সোনা-রুপোর গয়না। গ্রেফতার ২ ,পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ৬৮ নম্বর ওয়ার্ডের করিমডাঙাল এলাকায় পঙ্কজ শ্রীবাস্তবের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নামে বরাকর ফাঁড়ির পুলিশ। তদন্তে উঠে আসে স্থানীয় এক ১৭ বছরের নাবালকের নাম। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
বরাকর ফাঁড়িতে আয়োজিত সাংবাদিক বৈঠকে কুলটির এসিপি শেখ জাভেদ হোসেন জানান, "নাবালক চুরির কথা স্বীকার করেছে। তার বয়ান অনুযায়ী আমরা নিরসার বেগুনিয়া দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা স্বর্ণকার রিন্টু মাঝিকে গ্রেফতার করি।"
পুলিশ জানায়, ধৃত স্বর্ণকারকে আসানসোল আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জেরার মুখে ভেঙে পড়ে সে। এরপর এএসআই অসীম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নিরসায় তার দোকানে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া ২৫০ গ্রাম রুপো ও ৬-৭ গ্রাম সোনার গয়না। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকারও বেশি।
পুলিশ জানিয়েছে, নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ধৃত স্বর্ণকার রিন্টু মাঝিকে বৃহস্পতিবার ফের আসানসোল আদালতে পেশ করা হবে।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কুলটি থানার আইসি অশোক সিং মহাপাত্র, বরাকর ফাঁড়ির ইনচার্জ অঞ্জন রজক, এএসআই অসীম চক্রবর্তী, এএসআই সন্তোষ কুমার সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী।
    user_Kajal Mitra
    Kajal Mitra
    Photographer সালানপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.