logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

পাড়া থানার দুবড়া জঙ্গলে পলাশ গাছের ডালে যুবকের দেহ, তদন্তে পাড়া থানার পুলিশ পাড়া থানার দুবড়া বাজার সংলগ্ন জঙ্গলে পলাশ গাছের ডালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলো। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম কিরণ বাউরী বয়স আনুমানিক ২৩ বাড়ি পাড়া থানার দুবড়া তে। বুধবার সকালে স্থানীয়রা ওই জঙ্গলের একটি পলাশ গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়। তারা তৎক্ষণাৎ পাড়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃত্যুর আসল কারণ জানতে দেহটি কে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে ব্যাপাক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

14 hrs ago
user_Bidyut Mallik
Bidyut Mallik
Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
14 hrs ago

পাড়া থানার দুবড়া জঙ্গলে পলাশ গাছের ডালে যুবকের দেহ, তদন্তে পাড়া থানার পুলিশ পাড়া থানার দুবড়া বাজার সংলগ্ন জঙ্গলে পলাশ গাছের ডালে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলো। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম কিরণ বাউরী বয়স আনুমানিক ২৩ বাড়ি পাড়া থানার দুবড়া তে। বুধবার সকালে স্থানীয়রা ওই জঙ্গলের একটি পলাশ গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়। তারা তৎক্ষণাৎ পাড়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃত্যুর আসল কারণ জানতে দেহটি কে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে ব্যাপাক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • শহর পুরুলিয়ার দশেরবাঁধ এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার একটি পুরনো বন্দুক দোকানে হানা দিয়ে সেখান থেকে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফের প্রতিনিধি দল। সূত্রের খবর, দশেরবাঁধ এলাকায় সুশীলা আধিয়া নামে এক ব্যক্তির একটি পুরনো বন্দুকের দোকান ছিল। কয়েক মাস আগেই অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগে এসটিএফ ওই দোকানে অভিযান চালিয়েছিল। সেই সময় দোকানের মালিক সুশীলা আধিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দোকানটি তখন থেকেই বন্ধ ছিল। পুরনো সেই মামলার সূত্র ধরেই আজ ফের ওই বন্ধ দোকানে হানা দেয় বেঙ্গল এসটিএফ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দোকানের ভেতরে মজুত থাকা সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযানের সময় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়। জনবহুল দশেরবাঁধ এলাকায় এই অতর্কিত পুলিশি অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্সপ্রাপ্ত নাকি অবৈধভাবে মজুত করা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
    2
    শহর পুরুলিয়ার দশেরবাঁধ এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার একটি পুরনো বন্দুক দোকানে হানা দিয়ে সেখান থেকে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফের প্রতিনিধি দল।
সূত্রের খবর, দশেরবাঁধ এলাকায় সুশীলা আধিয়া নামে এক ব্যক্তির একটি পুরনো বন্দুকের দোকান ছিল। কয়েক মাস আগেই অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগে এসটিএফ ওই দোকানে অভিযান চালিয়েছিল। সেই সময় দোকানের মালিক সুশীলা আধিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দোকানটি তখন থেকেই বন্ধ ছিল।
পুরনো সেই মামলার সূত্র ধরেই আজ ফের ওই বন্ধ দোকানে হানা দেয় বেঙ্গল এসটিএফ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দোকানের ভেতরে মজুত থাকা সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযানের সময় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়।
জনবহুল দশেরবাঁধ এলাকায় এই অতর্কিত পুলিশি অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্সপ্রাপ্ত নাকি অবৈধভাবে মজুত করা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    54 min ago
  • Post by Amjad Khan
    1
    Post by Amjad Khan
    user_Amjad Khan
    Amjad Khan
    ঝালদা ২, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • সস্তা শ্রমিকের কারখানা হয়েছে পশ্চিমবঙ্গ? এ কী বললেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন চট্টোপাধ্যায়? ঝালদায় আগামী ১৩ তারিখ রাজ্য ব্যাপী ধর্মঘট নিয়ে প্রচার করতে গিয়ে জ্বালাময়ী চন্দন।
    1
    সস্তা শ্রমিকের কারখানা হয়েছে পশ্চিমবঙ্গ? এ কী বললেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন চট্টোপাধ্যায়? ঝালদায় আগামী ১৩ তারিখ রাজ্য ব্যাপী ধর্মঘট নিয়ে প্রচার করতে গিয়ে জ্বালাময়ী চন্দন।
    user_Sujoy Kumar Dutta
    Sujoy Kumar Dutta
    জয়পুর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • বুধবার জয়পুর বিধান সভা এলাকায় বাইক রেলি।বিজেপির পরিবর্তন যাত্রা পাল্টা। সাথে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নামে হয়রানির অভিযোগে।
    1
    বুধবার জয়পুর বিধান সভা এলাকায় বাইক রেলি।বিজেপির পরিবর্তন যাত্রা পাল্টা। সাথে ভোটার তালিকায় নিবিড় সংশোধন নামে হয়রানির অভিযোগে।
    user_Reporter Sanjoy Ganguly
    Reporter Sanjoy Ganguly
    Photographer আরশা, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • আগামী ১৪ মার্চ অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। সেই প্রকল্পের আওতায় থাকা বরাভূম রেলস্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দুপুর নাগাদ স্টেশন পরিদর্শনে আসেন সাউথ ইস্টার্ন রেলের এজিএম সৌমিত্র মজুমদার। উল্লেখ্য, কয়েকদিন আগেই স্টেশন পরিদর্শনে এসেছিলেন আদ্রা ডিভিশনের ডিআরএম। বুধবারের এই পরিদর্শনের সময় স্টেশন চত্বর ও চলমান কাজ ঘুরে দেখেন রেলের এজিএম। এদিকে পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা। রাঙাডি রেলগেটের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবি, রেলগেট বন্ধ থাকলে অনেক সময় প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে ওই জায়গায় আন্ডারপাস বা ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা। তবে এই পরিদর্শন ঘিরে কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ, রেল আধিকারিকরা বারবার এলেও বাস্তবে তেমন কোনো কাজ এগোচ্ছে না। শুধু পরিদর্শন করে ছবি তুলে চলে যাওয়া ছাড়া আর কিছু হচ্ছে না বলেও দাবি করেন তারা। এই প্রসঙ্গে রেলের এজিএম সৌমিত্র মজুমদার জানান, আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি বলেন, স্টেশনের কিছু কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে, আবার কিছু কাজ এখনও বাকি রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তিন নম্বর লাইন তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, বিভিন্ন সময় প্রযুক্তিগত সমস্যার কারণে রেলগেট সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা যায়নি। তবে প্রয়োজনীয় অনুমোদন হয়ে গেলে কাজ শেষ করা হবে বলেও আশ্বাস দেন রেল আধিকারিক। এই বিষয়ে বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো দাবি করেন, কেবলমাত্র জমে জোটের কারণে রেল দপ্তর থেকে সিটি করানো আছে, জেলাশাসক তোথা রাজ্য সরকারকে দশ বারেরও বেশি চিঠি করেছেন রাজ্য সরকার কোনো রকম কর্ণপাত করেনি। তিনি কটাক্ষ করে বলেন টিএমসি নেতাদেরকে বলবো এখানে রাজনীতি না করে মানুষের সুবিধা ও অসুবিধা আপনারা অনুধাবন করুন। অপরদিকে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার বলেন, যদি রাজ্য সরকার এনওসি না দেয়, তাহলে এতদিন কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়নি কেন। এখন ভোটের সময় এসে বিষয়টি সামনে আনা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে এলাকাবাসীর প্রশ্ন, তারা কি শুধুই ভোট দেওয়ার জন্য রয়ে গেছে, নাকি তাদের দীর্ঘদিনের সমস্যা সত্যিই সমাধান হবে। এখন রাঙাডি এলাকার মানুষ তাকিয়ে আছে রাজ্য ও কেন্দ্র সরকারের দিকে—কবে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।বিরো রিপোর্ট বলরামপুর টিভি
    1
    আগামী ১৪ মার্চ অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। সেই প্রকল্পের আওতায় থাকা বরাভূম রেলস্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দুপুর নাগাদ স্টেশন পরিদর্শনে আসেন সাউথ ইস্টার্ন রেলের এজিএম সৌমিত্র মজুমদার।
উল্লেখ্য, কয়েকদিন আগেই স্টেশন পরিদর্শনে এসেছিলেন আদ্রা ডিভিশনের ডিআরএম। বুধবারের এই পরিদর্শনের সময় স্টেশন চত্বর ও চলমান কাজ ঘুরে দেখেন রেলের এজিএম।
এদিকে পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা।
রাঙাডি রেলগেটের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবি, রেলগেট বন্ধ থাকলে অনেক সময় প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে ওই জায়গায় আন্ডারপাস বা ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা।
তবে এই পরিদর্শন ঘিরে কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ, রেল আধিকারিকরা বারবার এলেও বাস্তবে তেমন কোনো কাজ এগোচ্ছে না। শুধু পরিদর্শন করে ছবি তুলে চলে যাওয়া ছাড়া আর কিছু হচ্ছে না বলেও দাবি করেন তারা।
এই প্রসঙ্গে রেলের এজিএম সৌমিত্র মজুমদার জানান, আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি বলেন, স্টেশনের কিছু কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে, আবার কিছু কাজ এখনও বাকি রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তিন নম্বর লাইন তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, বিভিন্ন সময় প্রযুক্তিগত সমস্যার কারণে রেলগেট সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা যায়নি। তবে প্রয়োজনীয় অনুমোদন হয়ে গেলে কাজ শেষ করা হবে বলেও আশ্বাস দেন রেল আধিকারিক।
এই বিষয়ে বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো দাবি করেন, কেবলমাত্র জমে জোটের কারণে রেল দপ্তর থেকে সিটি করানো আছে, জেলাশাসক তোথা রাজ্য সরকারকে দশ বারেরও বেশি চিঠি করেছেন রাজ্য সরকার কোনো রকম কর্ণপাত করেনি। তিনি কটাক্ষ করে বলেন টিএমসি নেতাদেরকে বলবো এখানে রাজনীতি না করে মানুষের সুবিধা ও অসুবিধা আপনারা অনুধাবন করুন।
অপরদিকে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার বলেন, যদি রাজ্য সরকার এনওসি না দেয়, তাহলে এতদিন কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়নি কেন। এখন ভোটের সময় এসে বিষয়টি সামনে আনা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
তবে এলাকাবাসীর প্রশ্ন, তারা কি শুধুই ভোট দেওয়ার জন্য রয়ে গেছে, নাকি তাদের দীর্ঘদিনের সমস্যা সত্যিই সমাধান হবে। এখন রাঙাডি এলাকার মানুষ তাকিয়ে আছে রাজ্য ও কেন্দ্র সরকারের দিকে—কবে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।বিরো রিপোর্ট বলরামপুর টিভি
    user_Balarampur Tv
    Balarampur Tv
    বলরামপুর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • আবারও পথ দুর্ঘটনার শিরোনামে বরাবাজার। বুধবার দুপুর সাড়ে ৩টা নাগাদ বরাবাজার–পুরুলিয়া ৪ নং নম্বর রাজ্য সড়কের গোঁড়শাই মোর সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এক বাইক আরোহী বাঁশবেড়া দিক থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা লোহার রেলিং কে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক আরোহী ছিটকে রাস্তার ধারে পড়ে যান এবং গুরুতর জখম হন। আহত ব্যক্তির নাম কার্তিক বাউরী, তাঁর বাড়ি বরাবাজারের গোড়সাই গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, কোথায় গেছিলেন তা জানা নেই। তবে ধাক্কা লাগায় বাইকের সামনের অংশ ভেঙে যায় এবং গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ ও একটি অ্যাম্বুলেন্স। জখম কার্তিক বাউরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ।
    1
    আবারও পথ দুর্ঘটনার শিরোনামে  বরাবাজার। বুধবার দুপুর সাড়ে ৩টা নাগাদ বরাবাজার–পুরুলিয়া ৪ নং নম্বর রাজ্য সড়কের গোঁড়শাই মোর সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এক বাইক আরোহী বাঁশবেড়া দিক থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা লোহার রেলিং কে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক আরোহী ছিটকে রাস্তার ধারে পড়ে যান এবং গুরুতর জখম হন। আহত ব্যক্তির নাম কার্তিক বাউরী, তাঁর বাড়ি বরাবাজারের গোড়সাই গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, কোথায় গেছিলেন তা জানা নেই। তবে ধাক্কা লাগায় বাইকের সামনের অংশ ভেঙে যায় এবং গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ ও একটি অ্যাম্বুলেন্স। জখম কার্তিক বাউরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ।
    user_Mr. Amaresh Dutta
    Mr. Amaresh Dutta
    মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • সাঁওতালডি এলাকাবাসীর জন্য সুখবর। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষের উদ্যোগে সাঁওতালডি প্ল্যান্ট থেকে কলকাতা হয়ে হলদিয়া পর্যন্ত নতুন বাস পরিষেবার সূচনা হলো। আজ বুধবার দুপুর ১২টা নাগাদ সাঁতালডি থার্মাল পাওয়ার স্টেশন (STPS) প্ল্যান্ট গেটে পুজো করে নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন SBSTC এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রনব কুমার ঘোষ ও সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী। এই বাসটি সাঁতালডি প্ল্যান্ট গেট থেকে কলকাতা হয়ে হলদিয়া পর্যন্ত চলাচল করবে। পথে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর সিটি সেন্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা থাকবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী সাঁওতালডি থেকে বাসটি সকাল ০৫:৫০-এ ছেড়ে ২.৪৫ এ কলকাতা এবং বিকেল ৫.৪৫ এ হলদিয়া পৌঁছাবে। আবার হলদিয়া থেকে সকাল ৯.৩০ এ হলদিয়া থেকে ছেড়ে দুপুর ১.৪৫ এ কলকাতা ও রাত ৯ টায় সাঁতালডিতে পৌঁছাবে। এছাড়াও, দুর্গাপুর সিটি সেন্টার ও আসানসোলের জন্য নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নতুন এই বাস পরিষেবা চালু হলে সাঁওতালডি ও আশপাশের এলাকার সাধারণ মানুষ কলকাতা ও হলদিয়ায় যাতায়াতে বড় সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনেই এই বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানা গেছে।
    1
    সাঁওতালডি এলাকাবাসীর জন্য সুখবর। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষের উদ্যোগে সাঁওতালডি প্ল্যান্ট থেকে কলকাতা হয়ে হলদিয়া পর্যন্ত নতুন বাস পরিষেবার সূচনা হলো। আজ বুধবার দুপুর ১২টা নাগাদ সাঁতালডি থার্মাল পাওয়ার স্টেশন (STPS) প্ল্যান্ট গেটে পুজো করে নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন SBSTC এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রনব কুমার ঘোষ ও সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী। এই বাসটি সাঁতালডি প্ল্যান্ট গেট থেকে কলকাতা হয়ে হলদিয়া পর্যন্ত চলাচল করবে। পথে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর সিটি সেন্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা থাকবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী সাঁওতালডি থেকে বাসটি সকাল ০৫:৫০-এ ছেড়ে ২.৪৫ এ কলকাতা এবং বিকেল ৫.৪৫ এ হলদিয়া পৌঁছাবে। আবার হলদিয়া থেকে সকাল ৯.৩০ এ হলদিয়া থেকে ছেড়ে দুপুর ১.৪৫ এ কলকাতা ও রাত ৯ টায় সাঁতালডিতে পৌঁছাবে। এছাড়াও, দুর্গাপুর সিটি সেন্টার ও আসানসোলের জন্য নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নতুন এই বাস পরিষেবা চালু হলে সাঁওতালডি ও আশপাশের এলাকার সাধারণ মানুষ কলকাতা ও হলদিয়ায় যাতায়াতে বড় সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনেই এই বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানা গেছে।
    user_Bidyut Mallik
    Bidyut Mallik
    Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • পুরুলিয়ার আড়ষা ২নং চক্রে এক আবেগঘন পরিবেশে অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পড়িয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ।
    1
    পুরুলিয়ার আড়ষা ২নং চক্রে এক আবেগঘন পরিবেশে অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পড়িয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • Post by Amjad Khan
    1
    Post by Amjad Khan
    user_Amjad Khan
    Amjad Khan
    ঝালদা ২, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.