ভরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার-এ-মেহফিলের আয়োজন।সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে মুর্শিদাবাদের ভরতপুর মডেল স্কুল চত্বরে ভরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ইফতার-এ-মেহফিল। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম, যুব তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ রানা, অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ সেখ এবং পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কালী কুমার মন্ডল সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। ইফতারের প্রাক্কালে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। নির্দিষ্ট সময়ের সাথে সাথে সমবেত সকলে মিলে ইফতার করেন এবং পরবর্তীতে সেখানে পবিত্র নামাজ আদায় করা হয়। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি কেবল ধর্মীয় রীতি পালনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা এক মিলন উৎসবে পরিণত হয়।

- বেলডাঙা নিউ হসপিটাল আজকে সিডরের হসপিটাল উদ্বোধন হচ্ছে।1
- প্রায় ২২ বছর পর আবারও চালু হতে চলেছে নসিপুর হল্ট স্টেশন। বৃহস্পতিবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএমের উপস্থিতিতে হয়ে গেল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। আগে এই হল্ট স্টেশন চালু থাকলেও ২০০৪ সালের মাঝামাঝিতে বন্ধ করে দেওয়া হয় । এতেই চরম সমস্যায় পরেন এলাকার হাজার হাজার মানুষ। এতদিন এখানকার মানুষকে হয় আজিমগঞ্জ না হয় মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেল–এর শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা, রেলের উচ্চপদস্থ আধিকারিক, স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা। পূর্ব রেল–এর শিয়ালদহ ডিভিশনের ডিআরএম জানান প্রায় ১.৬৩ কোটি টাকা অনুমোদন পাওয়া গিয়েছে, দুটি প্লার্টফর্ম তৈরি হবে, বুকিং কাউন্টার তৈরি হবে। প্রায় এক বছরের মধ্যে হল্ট স্টেশন চালু হবে বলে আশাবাদী রেলের আধিকারিকেরা।1
- একাধিক দাবিতে মুর্শিদাবাদে DI অফিস অভিযান ও ডেপুটেশন AIDSO এর। শিক্ষায় ফি বৃদ্ধি, পর্যাপ্ত পরিমানে শিক্ষকের নিয়োগের দাবি, উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার বাতিলের দাবি পাশাপাশি বিভিন্ন স্কুলে সামরিক বাহিনী রেখে স্কুলের পঠন পাঠন বন্ধের বিরুদ্ধে AIDSO এর শিক্ষা ভবনে ডেপুটেশন অভিযান বহরমপুরে। এদিন বহরমপুরের গ্রান্ট হল থেকে একটি মিছিল করে AIDSO, মোহনা বাস স্ট্যান্ড হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বাধা পায়। এর পরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়, প্রাথমিক ব্যারিকেড ভেঙে ছুটে যায় আন্দোলন কারীরা। দ্বিতীয় বাঁশের ব্যারিকেডে বাধা প্রাপ্ত হয়। পরিস্থিতি শান্ত হলে পুলিশের সহযোগিতায় পাঁচজনের একটি সদস্য দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা করে।1
- কেতু গ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপার অলংকার সহ প্রণামী বাক্স লুট। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি থাকা সত্ত্বেও ঘটনায় চাঞ্চল্য।তদন্তে পুলিশ।1
- তারাপীঠ ফুলিডাঙ্গা তে সম্প্রীতির ইফতার ভ্রাতৃত্বের বার্তা1
- Post by Anirban k panja1
- নওদাই AJUP সভায় ব্লক সভাপতি ও নেতৃত্বরা না আশায় ক্ষোভ কর্মীদের। কথা দিয়ে কথা রাখতে না পারায় কর্মীরা ভাঙচুর পর্যন্ত শুরু করেছে।4
- গ্যাসের অভাবে বন্ধ হওয়ার মুখে কাটোয়ার বিখ্যাত পরানের ক্ষীরের পান্তুযার দোকান। দোকানে মাত্র একটি কমার্শিয়াল সিলিন্ডার বাকি। গ্যাস না মিললে বন্ধ হতে পারে পান্তুযা তৈরি।1
- Post by Anirban k panja1