Shuru
Apke Nagar Ki App…
চারিদিকে গ্যাস না পেয়ে হাহাকার। বন্ধ হোটেল, রেস্টুরেন্ট। এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকারের!জানালেন ক্ষুব্ধ কেষ্ট
Anirban k panja
চারিদিকে গ্যাস না পেয়ে হাহাকার। বন্ধ হোটেল, রেস্টুরেন্ট। এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকারের!জানালেন ক্ষুব্ধ কেষ্ট
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সকাল থেকেই ভোগান্তির ছবি দেখা গেল মুচিপাড়া এলাকার এইচএফসিআই-তে। এইচপি গ্যাস নেওয়ার জন্য ভোর থেকেই গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে। কেউ সকাল সাতটা, কেউ আবার আটটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় অভিযোগ, বুকিং সংক্রান্ত সমস্যার কারণে গ্রাহকদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। এদিকে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। তবে বাস্তবে এমন ভোগান্তি কেন তা নিয়েই প্রশ্ন উঠছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। গ্যাস নিতে আসা এক গ্রাহকের কথায়, “যুদ্ধ করে গ্যাস নিতে হচ্ছে, বিরাট লাইন, চরম ভোগান্তি।1
- ভরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার-এ-মেহফিলের আয়োজন।সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে মুর্শিদাবাদের ভরতপুর মডেল স্কুল চত্বরে ভরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ইফতার-এ-মেহফিল। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম, যুব তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ রানা, অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ সেখ এবং পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কালী কুমার মন্ডল সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। ইফতারের প্রাক্কালে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। নির্দিষ্ট সময়ের সাথে সাথে সমবেত সকলে মিলে ইফতার করেন এবং পরবর্তীতে সেখানে পবিত্র নামাজ আদায় করা হয়। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি কেবল ধর্মীয় রীতি পালনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা এক মিলন উৎসবে পরিণত হয়।1
- কেতু গ্রামের সতীপীঠ অট্টহাস মন্দিরে চুরি। কালী মন্দিরের তালা ভেঙে দেবীর সোনা ও রুপার অলংকার সহ প্রণামী বাক্স লুট। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি থাকা সত্ত্বেও ঘটনায় চাঞ্চল্য।তদন্তে পুলিশ।1
- Post by মুখার্জী নিউজ1
- Post by Memari Update News1
- বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত বাঁকাদহ রেঞ্জের অধীনে খরকাটা বিটের জামশুলি জঙ্গলে আগুন1
- Post by Anirban k panja1
- এসআইআর-এর প্রতিবাদে বিক্ষোভ, এসডিও অফিসের গেট ভেঙে ঢুকল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দপ্তর চত্বর। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে গিয়ে এসডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং শুরু হয় স্লোগান ও প্রতিবাদ। এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, ফলে তাদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কংগ্রেসের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।1
- গ্যাসের অভাবে বন্ধ হওয়ার মুখে কাটোয়ার বিখ্যাত পরানের ক্ষীরের পান্তুযার দোকান। দোকানে মাত্র একটি কমার্শিয়াল সিলিন্ডার বাকি। গ্যাস না মিললে বন্ধ হতে পারে পান্তুযা তৈরি।1