জয়ন্তি–বক্সা ফোর্ট–রাজাভাতখাওয়া এলাকায় বিদ্যুৎ সমস্যার সমাধান, ১৫ কিমি এলাকায় ২৪ ঘণ্টা পেট্রোলিং ভ্যানের ব্যবস্থা আলিপুরদুয়ার জেলার জয়ন্তি, বক্সা ফোর্ট ও রাজাভাতখাওয়া সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ নিয়ে সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও নিম্ন ভোল্টেজের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। পাশাপাশি এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়ায় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গেও যুক্ত বহু মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দাবির ভিত্তিতে অবশেষে সমস্যার সমাধানে উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হয়েছে। পুরনো বিদ্যুৎ লাইন মেরামত, নতুন তার বসানো এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এছাড়াও বিদ্যুৎ পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর রাখতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জয়ন্তি থেকে বক্সা ফোর্ট হয়ে রাজাভাতখাওয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে একটি পেট্রোলিং ভ্যান ২৪ ঘণ্টা মোতায়েন রাখা হয়েছে। এই পেট্রোলিং ভ্যানের মাধ্যমে বিদ্যুতের লাইনে কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত সেখানে পৌঁছে তা মেরামতের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ দপ্তরের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ২৪ ঘণ্টার পেট্রোলিং ভ্যান চালু থাকায় ভবিষ্যতে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং এলাকায় পরিষেবা আরও উন্নত হবে।

- তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণকে ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও ভোট গ্রহণ প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, বাড়ি বাড়ি ভোট গ্রহণের সময় শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, নির্দিষ্ট ভোটকর্মী, অনুমোদিত পোলিং এজেন্ট এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া অন্য কারও উপস্থিত থাকার কোনও অনুমতি নেই। অথচ সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মিলন বর্মন ভোটকর্মীদের গাড়ির পিছন পিছন ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রিসাইডিং অফিসার ও ভোটকর্মীরা যখন বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছিলেন, ঠিক সেই সময় প্রতিটি এলাকায় তাদের অনুসরণ করেন তিনি। বিজেপির দাবি, এটি শুধু অনৈতিক নয়, সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করার সামিল। ঘটনার প্রতিবাদে সরব হয় বিজেপি শিবির। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, “এভাবে যদি শাসকদলের নেতারা ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?” তারা অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট জবাব না মিললেও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভোটের মুখে এই ধরনের অভিযোগ নতুন করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। এখন সব নজর নির্বাচন কমিশনের দিকে—এই স্পষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন কতটা কড়া পদক্ষেপ নেয়, সেটাই দেখার।1
- Post by News Reporter সাংবাদিক1
- ভোটের ডিউটি না কাটলে ১৩ মাসের সন্তানকে সেক্টর অফিসারের কাছে রেখে যেতে হবে1
- ভোটের ডিউটি বাতিল না হলে ১৩ মাসের শিশুসহ সন্তানকে সেক্টর অফিসারের কাছে রেখে যাওয়ার হুঁশিয়ারি ভোটকর্মীর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক ভোটকর্মীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়েও ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাননি তিনি। ওই কর্মীর দাবি, তাঁর ১৩ মাসের ছোট সন্তান রয়েছে, যাকে রেখে দীর্ঘ সময় ডিউটি করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ডিউটি বাতিল না করা হলে শিশুসন্তানকে সেক্টর অফিসারের কাছেই রেখে দায়িত্ব পালন করতে যাবেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাপে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।1
- দিনহাটা কলেজে ট্রেনিং শেষে ভোট দিতে এসে কি বললেন ভোট কর্মীরা শুনুন। আমরা শুনবো তাদের বক্তব্য।1
- মাথাভাঙ্গায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে বিজেপি প্রার্থী Nisith Pramanik বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচারে নামলেন। ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তুলে ধরেন দলের উন্নয়নের বার্তা। প্রচারে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভোটের আগে নিশিথের এই প্রচার ঘিরে মাথাভাঙ্গার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।1
- *কোচবিহার জেলার বিভিন্ন সংবেদনশীল ও অতীতে হিংসাপ্রবণ বুথ এলাকায় ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে উদ্যোগ নিল জেলা প্রশাসন।1
- ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতে দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ১জন পঞ্চায়েত সমিতির সদস্য ও ৩ পঞ্চায়েত সদস্যের স্বামী সহ একাধিক নেতা1