logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

জাতীয় সড়কে আর নয় টোটো-ভটভুটি, চালকদের সতর্ক করল গঙ্গারামপুর ট্র্যাফিক ও থানা পুলিশ #SabarSangbad #NewsUpdate #maldanews #HumanStory 📌হাইকোর্টের নির্দেশে জাতীয় সড়কে টোটো ও ভটভুটি চলাচল নিষিদ্ধ, সচেতন করল গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে হাইকোর্টের নির্দেশিকা মেনে জাতীয় সড়কে টোটো ও ভটভুটি চলাচল বন্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান চালাল গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশ। রবিবার সকাল থেকে গঙ্গারামপুর চৌপথি এলাকায় টোটো ও ভটভুটি চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালকদের স্পষ্টভাবে জানানো হয় যে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে টোটো ও ভটভুটি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, জাতীয় সড়কে ছোট ও ধীরগতির যানবাহন চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি চালকদের বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দেওয়া হয় এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। জাতীয় সড়কে আর নয় টোটো-ভটভুটি, চালকদের সতর্ক করল গঙ্গারামপুর ট্র্যাফিক ও থানা পুলিশ #SabarSangbad #NewsUpdate #maldanews #HumanStory 📌হাইকোর্টের নির্দেশে জাতীয় সড়কে টোটো ও ভটভুটি চলাচল নিষিদ্ধ, সচেতন করল গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে হাইকোর্টের নির্দেশিকা মেনে জাতীয় সড়কে টোটো ও ভটভুটি চলাচল বন্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান চালাল গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশ। রবিবার সকাল থেকে গঙ্গারামপুর চৌপথি এলাকায় টোটো ও ভটভুটি চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালকদের স্পষ্টভাবে জানানো হয় যে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে টোটো ও ভটভুটি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, জাতীয় সড়কে ছোট ও ধীরগতির যানবাহন চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি চালকদের বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দেওয়া হয় এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

23 hrs ago
user_Sabar Sangbad
Sabar Sangbad
Local News Reporter বানসিহারি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • জয়ী সেতু এলাকায় অভিযানে ১০টি গোরু উদ্ধার মেখলিগঞ্জ থানার পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জয়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে ১০টি গোরু উদ্ধার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। মেজবাবু মৃণাল লামার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ জানতে পারে, গোরুগুলি পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যক্তিরা গোরু ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া গোরুগুলিকে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
    1
    জয়ী সেতু এলাকায় অভিযানে ১০টি গোরু উদ্ধার মেখলিগঞ্জ থানার পুলিশের
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জয়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে ১০টি গোরু উদ্ধার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। মেজবাবু মৃণাল লামার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ জানতে পারে, গোরুগুলি পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যক্তিরা গোরু ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া গোরুগুলিকে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৪ আগস্ট শীতলকুচিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'স্মরণাঞ্জলি'। শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কিশোর কুমারের অমর সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীত প্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছে স্পন্দন কলাকেন্দ্র (গুরুকুল), শীতলকুচি শাখা। আয়োজকদের পক্ষ থেকে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
    1
    অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট
অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে শীতলকুচিতে 'স্মরণাঞ্জলি' অনুষ্ঠান ৪ আগস্ট
কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৪ আগস্ট শীতলকুচিতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 'স্মরণাঞ্জলি'। শীতলকুচি মার্কেট কমপ্লেক্সে বিকেল ৪টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কিশোর কুমারের অমর সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঙ্গীত প্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনার দায়িত্বে রয়েছে স্পন্দন কলাকেন্দ্র (গুরুকুল), শীতলকুচি শাখা। 
আয়োজকদের পক্ষ থেকে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
    4
    মেখলিগঞ্জ বাজারে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বিধায়ক , মহাকুমা শাসক এবং প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিদর্শন  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, দ্রব্যমূল্য প্রকাশের তারিখ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • নলহাটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন, বকেয়া বিল মেটানোর দাবিতে সরব নলহাটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন, বকেয়া বিল মেটানোর দাবিতে সরব দীর্ঘদিন ধরে বকেয়া বিল না মেটানোয় আর্থিক সঙ্কটে ভুগছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই পরিস্থিতিতে নলহাটি ১ নম্বর ব্লকের সিডিপিও (CDPO)-র কাছে ডেপুটেশন জমা দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। অভিযোগ, গত ৩ মাস ধরে সবজি বাবদ বিল এবং গত ৭ মাস ধরে জ্বালানি বাবদ কোনও টাকা পাননি তারা। ফলে চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন কর্মীরা। এছাড়াও, বাজারে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে বলেও জানান তারা। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আগামী আগস্ট ২০২৬-এর মধ্যে বকেয়া টাকা মেটানো না হয়, তাহলে তারা বাধ্য হয়ে পুনরায় ডিম সরবরাহ বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।।
    1
    নলহাটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন, বকেয়া বিল মেটানোর দাবিতে সরব

নলহাটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন, বকেয়া বিল মেটানোর দাবিতে সরব
দীর্ঘদিন ধরে বকেয়া বিল না মেটানোয় আর্থিক সঙ্কটে ভুগছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই পরিস্থিতিতে নলহাটি ১ নম্বর ব্লকের সিডিপিও (CDPO)-র কাছে ডেপুটেশন জমা দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা।
অভিযোগ, গত ৩ মাস ধরে সবজি বাবদ বিল এবং গত ৭ মাস ধরে জ্বালানি বাবদ কোনও টাকা পাননি তারা। ফলে চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন কর্মীরা। এছাড়াও, বাজারে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে বলেও জানান তারা।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আগামী আগস্ট ২০২৬-এর মধ্যে বকেয়া টাকা মেটানো না হয়, তাহলে তারা বাধ্য হয়ে পুনরায় ডিম সরবরাহ বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন।
প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।।
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • আবার টাকা উদ্ধার। স্থান মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। তিনটি টাকার মেশিন নিয়ে চলছে গননা। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। গত৫/৭/২৬ তারিখে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়াতে ১৫০০টি নিষিদ্ধ কার্ফ সিরাপ আটক করে।গ্রেপ্তার হয় চারজন। তাদের জেরা করে মালদাতে এই কারবারের টাকা খোঁজ পায় পুলিশ। ধৃত চারজনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে ব্লিডিং এর মালিক দিলীপ সাহা। সেই ব্লিডিং এর তৃতীয় তলে এক ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। সেই ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত আড়াই কোটি টাকা পাওয়া গেছে। এখনও চলছে টাকা গোনার কাজ।
    1
    আবার টাকা উদ্ধার। স্থান মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। তিনটি টাকার মেশিন নিয়ে চলছে গননা। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা থানার পুলিশ। 
গত৫/৭/২৬  তারিখে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়াতে ১৫০০টি  নিষিদ্ধ কার্ফ সিরাপ আটক করে।গ্রেপ্তার হয় চারজন। তাদের জেরা করে মালদাতে এই কারবারের টাকা খোঁজ পায় পুলিশ। ধৃত চারজনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে  ব্লিডিং এর মালিক দিলীপ সাহা। সেই ব্লিডিং এর তৃতীয় তলে এক ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। সেই ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত আড়াই কোটি টাকা পাওয়া গেছে। এখনও চলছে টাকা গোনার কাজ।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • মেখলিগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন বন্ধ থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট দ্রুত চালুর দাবিতে সোমবার সাংবাদিক বৈঠক করল মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কৌশিক সিংহ সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই কোর্ট বন্ধ থাকায় এফিডেভিট ও বিভিন্ন মামলার কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কোর্ট চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পদাধিকারী না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।
    1
    মেখলিগঞ্জে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন
বন্ধ থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট দ্রুত চালুর দাবিতে সোমবার সাংবাদিক বৈঠক করল মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কৌশিক সিংহ সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর থেকেই কোর্ট বন্ধ থাকায় এফিডেভিট ও বিভিন্ন মামলার কাজ ব্যাহত হচ্ছে। এর ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। অবিলম্বে কোর্ট চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। প্রশাসনের দাবি, পর্যাপ্ত পদাধিকারী না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • ফরাক্কায় নিট (NEET) সফল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল ব্লক প্রশাসন। ফরাক্কা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই প্রথমবার দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট (NEET)-এ সফল হওয়া ফরাক্কার পাঁচ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল ব্লক প্রশাসন। সোমবার দুপুরে ফারাক্কার বিডিও-র রুমে।
    1
    ফরাক্কায় নিট (NEET) সফল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল ব্লক প্রশাসন।
ফরাক্কা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই প্রথমবার দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট (NEET)-এ সফল হওয়া ফরাক্কার পাঁচ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল ব্লক প্রশাসন। সোমবার দুপুরে ফারাক্কার বিডিও-র রুমে।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.