Shuru
Apke Nagar Ki App…
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে এল ‘১৯৪৫-এ স্বাধীনতা পেয়েছি’ মন্তব্য! রাখি উৎসবের সভামঞ্চে এই স্লিপ অফ টাং নিয়ে রাজ্যজুড়ে তীব্র শোরগোল ও বিতর্ক।
SHMBANGALI
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে এল ‘১৯৪৫-এ স্বাধীনতা পেয়েছি’ মন্তব্য! রাখি উৎসবের সভামঞ্চে এই স্লিপ অফ টাং নিয়ে রাজ্যজুড়ে তীব্র শোরগোল ও বিতর্ক।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে এল ‘১৯৪৫-এ স্বাধীনতা পেয়েছি’ মন্তব্য! রাখি উৎসবের সভামঞ্চে এই স্লিপ অফ টাং নিয়ে রাজ্যজুড়ে তীব্র শোরগোল ও বিতর্ক।1
- কান্দিতে রাখী বন্ধন উৎসবে কী বার্তা মন্ত্রী গার্গী দাস ঘোষের কান্দির বিভিন্ন যায়গায় রাখী বন্ধন উৎসবে সামিল রাজ্যের বিদ্যুৎ এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। শুক্রবার সকালে প্রথমে কান্দি থানার মোড়ে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাখী বন্ধন উৎসবে সামিল হন মন্ত্রী। এছাড়াও এদিন মন্ত্রী বিশ্রামতলা ও ইন্দ্রতলায় রাখী বন্ধন উৎসবে অংশ নেন । মাঝে কান্দি কোর্ট সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে চায়ে পে চর্চায় অংশ নেন গার্গী দাস ঘোষ। শেষে ব্লক অফিসে রাখী বন্ধনে সামিল হন গার্গী দাস ঘোষ। মন্ত্রীর হাতে রাখী বেঁধে দেন ছোট থেকে বড় সকলেই।1
- বাজারদর নিয়ন্ত্রণে লালবাগে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশ লালবাগ: পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি ও অভিযান চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মুর্শিদাবাদের লালবাগ শহরের বিভিন্ন বাজার ও দোকানে সারপ্রাইজ ভিজিট চালাল সংশ্লিষ্ট দফতর। এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেও একাধিক দোকানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিট করা হয়। তারই ধারাবাহিকতায় এদিন লালবাগ শহরের বিভিন্ন জায়গায় দোকানপাট ও তহবাজারে অভিযান চালানো হয়। লালবাগ মহকুমা শাসকের দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পলাশ সরকার, লালগোলা ফুড অ্যান্ড সাপ্লাই দফতরের এসআই প্রবীর কুমার বড়াল, এবং মুর্শিদাবাদ উপভোক্তা কল্যাণ দফতরের আধিকারিক পরীক্ষিত পাটোয়ারী-র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের চিনি-সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত খুচরো মূল্য সম্পর্কেও ব্যবসায়ীদের জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনি প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকা, আলু প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা, লঙ্কা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং নাসিক পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রির বিষয়ে নজর রাখা হচ্ছে। শুধু পণ্যের দাম নয়, ব্যবসায়ীদের বৈধ কাগজপত্রও খতিয়ে দেখা হয়। দোকানে সমস্ত বৈধ নথিপত্র ল্যামিনেশন করে দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখার জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের উদ্দেশে প্রশাসনের বার্তা, কোনও দোকানে নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত টাকা নেওয়া হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানাতে হবে। বাজারে কোনও ধরনের কালোবাজারি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও লালবাগ-সহ বিভিন্ন বাজারে এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও নজরদারি অব্যাহত থাকবে। বাজারদর নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের মধ্যেই সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এদিনের অভিযানে সম্পূর্ণ সহযোগিতা করে মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ প্রসঙ্গে প্রশাসনের আধিকারিকরা কী বললেন, এবার শুনে নেওয়া যাক তাঁদের বক্তব্য।1
- বিজেপি কর্মীদের উদ্দ্যোগে সাগরপাড়ায় রাখি বন্ধন উৎসব পালন। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিজেপির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন। এদিন সাগরপাড়া বাজারে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নবকুমার সরকার এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন টোটো চালক,বাইক আরোহী,বাস চালক,অটো চালক, বাজারে আসা মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।1
- মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে প্রতিবাদ চাই এবং বিচার চাই মানুষটা কি কারো কোন ক্ষতি করেছে1
- হাত বোতলের আগেই দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, তিনটি ম্যাগাজিন উদ্ধার সহ গ্রেফতার এক ডোমকলে। হাত বোতলের আগেই দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, তিনটি ম্যাগাজিন উদ্ধার সহ গ্রেফতার এক ডোমকলে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা টু মধুরকুল রোডে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবক স্কুটি গাড়িতে করে যাওয়ার সময় সন্দেহভাজন ওই যুবককে দাঁড় করিয়ে তার কাছে তল্লাশি চালাতে চক্ষু চড়ক পুলিশের। স্কুটি গাড়ির ঢিকি খুলতেই দুটি আগ্নেয়াস্ত্র ,চারটি গুলি, তিনটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় রবিউল মন্ডল, তার বাড়ি ডোমকলের মুরারীপুর নতুনপাড়া এলাকায়।ধৃত যুবককে বিচারকের কাছে শুক্রবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কোথায় থেকে আসলো আগ্নেয়াস্ত্র কোথায় পাচার করত, এই ঘটনায়, আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।2
- ধুন্ধুমার! প্রাকৃতিক বিপর্যয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি,তার নিচেই চাপা সদ্যোজাত শিশু.... আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরে হুর মুড়িয়ে ভেঙে পড়লো গ্রামের আস্ত কাঁচা বাড়ি। বাড়ির স্তুপ এর নিচে চাপা পড়ে যাই সদ্যোজাত শিশুকন্যা সহ একাধিক পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকায়। সন্ধ্যার শেষ পাওয়ার খবরে জানা যায়, ঘটনায় এক শিশু ওই ধ্বংসস্তূপের নিচে পৃষ্ঠ হয়ে যায়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা শুরু হয়েছে। সেইমত এদিন বৃষ্টির জেরে দুর্বল অবস্থায় থাকা মোফাসুর রহমানের মাটির দোতলা বাড়ি হুরমুড়িয়ে ধসে পড়ে।1
- মায়ের বকুনির পর অভিমানে কঠিন সিদ্ধান্ত দ্বাদশ শ্রেণির ছাত্রীর! হরিহরপাড়ায় চাঞ্চল্য মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে বচসা, ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার! হরিহরপাড়ায় ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার তেকোনা রামকৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত তরুণীর নাম রিমা খাতুন, বয়স ১৮ বছর। পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে ভাই ও মায়ের সঙ্গে রিমার বচসা হয়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1