ভোটারদের অধিকার রক্ষার দাবিতে তুফানগঞ্জ মহকুমা শাসকের কাছে সিপিআইএমের ডেপুটেশন ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সিপিআইএম। সোমবার তুফানগঞ্জ শহরে সিপিআইএম কর্মী-সমর্থকদের একটি মিছিল মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় এবং সেখানে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। দলীয় নেতৃত্বের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় সাধারণ মানুষের মতামত ও অধিকার উপেক্ষিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ছে, আবার অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগও উঠছে। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সিপিআইএম নেতৃত্ব। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক তমশের আলী, সিপিআইএম নেতা অসীম সাহা, পুন্যেশ্বর অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তারা প্রশাসনের কাছে দাবি জানান, যাতে নিরপেক্ষভাবে ভোটার তালিকা পর্যালোচনা করা হয় এবং প্রকৃত ভোটারদের অধিকার সুনিশ্চিত করা হয়। সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, গণতন্ত্র রক্ষার স্বার্থে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই প্রশাসনের কাছে তারা দ্রুত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় সিপিআইএম নেতৃত্ব।

- ভুট্টা খেতের আড়ালে চাষ করা অবৈধভাবে পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশি প্রেমেরডাঙ্গা এলাকায় ঘোকসাডাঙা থানার পুলিশের অভিযান1
- মাথাভাঙ্গা,গ্যাস বুকিং করেও মিলছে না গ্যাস সিলিন্ডার।গ্যাস সিলিন্ডার নিতে এসেও ফাঁকা সিলিন্ডার নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে গ্রাহকদের ।এদিন এই ঘটনাকে কেন্দ্র করেই মাথাভাঙ্গা গ্যাস অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।অভিযোগ বুকিং করেও গ্যাস সিলিন্ডার মিলছে না। এরফলে বাড়িতে রান্না বন্ধ রয়েছে কবে মিলবে সিলিন্ডার সেটাও বুঝতে পারছেন না গ্রাহকরা।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও অফিস কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়েছে যুদ্ধের কারণে এই সংকট দেখা দিয়েছে ।পাশাপাশি কেওয়াইসি কমপ্লিট করার পরই গ্যাস মিলবে এমন নোটিশ দেওয়া হয়েছে।1
- ভুট্টা খেতের আড়ালে অবৈধভাবে চাষ করা হয়েছিল পোস্ত।গোপন খবরের ভিত্তিতে মঙলবার মাথাভাঙা ২ ব্লকের ঘোকসাডাঙা থানার প্রেমেরডাঙা পঞ্চায়েতের খট্টিমারি, শিঙিমারী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ বিঘা জমির ফলন্ত পোস্ত গাছ কেটে এবং ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়া হয়।ঘোকসাডাঙা থানার ওসি আশরাফ আলম জানান,ধারাবাহিক ভাবে চলবে এই অভিযান।নিষিদ্ধ পোস্ত চাষে স্থানীয় চাষিদের উৎসাহিত করার পিছনে আন্ত রাজ্য মাদক চক্র জড়িয়ে আছে কী না তাও খতিয়ে দেখছে পুলিশ1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনহাটা ২ নম্বর ব্লকের ঘাটপার নিগমনগর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকরাও। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়াতে এই রুট মার্চ করা হয়। এলাকাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর টহলকে ঘিরে বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।1
- আলিপুরদুয়ার জেলার জয়ন্তি, বক্সা ফোর্ট ও রাজাভাতখাওয়া সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ নিয়ে সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও নিম্ন ভোল্টেজের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। পাশাপাশি এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়ায় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গেও যুক্ত বহু মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দাবির ভিত্তিতে অবশেষে সমস্যার সমাধানে উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হয়েছে। পুরনো বিদ্যুৎ লাইন মেরামত, নতুন তার বসানো এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এছাড়াও বিদ্যুৎ পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর রাখতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জয়ন্তি থেকে বক্সা ফোর্ট হয়ে রাজাভাতখাওয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে একটি পেট্রোলিং ভ্যান ২৪ ঘণ্টা মোতায়েন রাখা হয়েছে। এই পেট্রোলিং ভ্যানের মাধ্যমে বিদ্যুতের লাইনে কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত সেখানে পৌঁছে তা মেরামতের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ দপ্তরের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ২৪ ঘণ্টার পেট্রোলিং ভ্যান চালু থাকায় ভবিষ্যতে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং এলাকায় পরিষেবা আরও উন্নত হবে।1
- কলেজ টাইমে বাস থেকে নেমে ম্যাডাম যখন কলেজের গেটের দিকে যাচ্ছিলেন ঠিক সেসময় পেছন দিকে দ্রুত গতির একটি এম্বুলেন্স ওই বাসটিকে ওভারটেক করার সময় ম্যাডামকে ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছিটকে পড়ে ম্যাডামের মাথা ফেটে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে স্থানীয়রা ম্যাডামকে শীতলকুচি হাসপাতালের নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর ম্যাডামকে কোচবিহার এমজেএন হসপিটালে রেফার করে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।1
- Post by Rajkumar ray1
- গ্যাস বুকিং করেও না পেয়ে মাথাভাঙ্গা শহরে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ1