Shuru
Apke Nagar Ki App…
belrui Ghosh para
Akshay Ghosh
belrui Ghosh para
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- belrui Ghosh para1
- সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিকাদার শ্রমিক ইউনিয়ন INTTUC এর উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে শ্রমিকদের প্রায় কুড়িটি । গেট মিটিং অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ1
- দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর মামড়া বাজার এলাকার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়াল শহীদ হয়েছেন। জম্মুতে সেনাবাহিনীর বন্দুকের গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শহীদ জওয়ান অজয় জয়সওয়াল অবিবাহিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। শুক্রবার সকাল সাড়ে নটায় শহীদের মরদেহ তাঁর বাড়ি, মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীতে নিয়ে আসা হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকার বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানান। এ সময় দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা ও রাজেশ কোণার প্রমুখ1
- Post by User56541
- Post by MOUSUMI KOLEY1
- চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর।শুক্রবার আবগারি দপ্তর সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার বাসস্ট্যান্ড,জামবনি,কেলারডি,কপড়ররা,চল্লার হাট এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১৬ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে ১ সেট ড্রাম ও ২ টি মদ তৈরির অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।1
- রমজানের চতুর্থ জুম্মা সম্পন্ন পুরুলিয়ায়: আলবিদা জুম্মা নিয়ে ধন্দ ও ঈদগাহের নতুন নির্দেশিকা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন মসজিদে রমজান মাসের চতুর্থ শুক্রবারের নামাজ সম্পন্ন হলো। তবে ক্যালেন্ডারের হিসেবে এটি চতুর্থ শুক্রবার হলেও, দিনটিকে ঘিরে 'আলবিদা জুম্মা' (রমজানের শেষ শুক্রবার) পালন নিয়ে শহরজুড়ে মিশ্র ছবি দেখা গেছে। চন্দ্রমাস অনুযায়ী রমজান শেষ হতে আরও কয়েকদিন বাকি থাকায়, অনেক মসজিদেই এদিন আলবিদা জুম্মা পালিত হয়নি। শুক্রবার দুপুর হতেই পুরুলিয়া শহরের গাড়িখানা মসজিদসহ ছ’টি মসজিদে মুসলিম ধর্মাবলম্বী মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। গরম উপেক্ষা করেই ধর্মপ্রাণ মানুষ নামাজে শামিল হন। রমজানের শেষ লগ্নে এসে এই বিশেষ জুম্মার নামাজকে কেন্দ্র করে ছোট-বড় প্রতিটি মসজিদেই ছিল উৎসবের মেজাজ। পুরুলিয়া ঈদগাহ কবরস্থান কমিটির পক্ষ থেকে এবারের ঈদুল ফিতর ও কবরস্থান জিয়ারত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও নিয়ম জারি করা হয়েছে: পুরুলিয়া ঈদগাহ কবরস্থান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদুল ফিতরের নামাজ পুরুলিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টার সময় অনুষ্ঠিত হবে। কবরস্থানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে মহিলাদের কবরস্থানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। এবং সাধারণ দর্শনার্থী বা জিয়ারতকারীদের জন্য অন্যান্য দিনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। "রমজানের এই বিশেষ দিনে কবরস্থান ও ঈদের প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম কার্যকর করা হয়েছে। এবং আগামী দিনেও নিয়মগুলো মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে পুরুলিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির পক্ষ থেকে। এ বিষয়ে বিস্তারিত জানালেন পুরুলিয়া গাড়িখানা মসজিদের ইমাম। পুরুলিয়া শহরের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে আসন্ন ইদ উদযাপনের প্রস্তুতি এখন তুঙ্গে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।1
- চারচাকা গাড়ির ধাক্কা ট্রাকের পিছনে, আশঙ্কাজনক অবস্থায় চালক কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার দুপুর একটায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাটি ঘটে ডিভিসি মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গতিতে একটি চারচাকা গাড়ি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। তবে আহত চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।1