Shuru
Apke Nagar Ki App…
ফারাক্কা ৫৫ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী নির্বাচন কমিশনের নির্দেশে আজ তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলার ৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর পাশাপাশি ফারাক্কা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট দিচ্ছেন এলাকার মানুষ। আর এই ভোটদান পর্বের মধ্যেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম। আজ সকালে ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরুল ইসলাম বলেন: "একটাই হাওয়া, দিদির হাওয়া। এখন সারা বাংলায় দিদির ঝড় চলছে। বিজেপির কোনও জায়গা নেই।"
Avijit Mondal
ফারাক্কা ৫৫ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী নির্বাচন কমিশনের নির্দেশে আজ তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলার ৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর পাশাপাশি ফারাক্কা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট দিচ্ছেন এলাকার মানুষ। আর এই ভোটদান পর্বের মধ্যেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম। আজ সকালে ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরুল ইসলাম বলেন: "একটাই হাওয়া, দিদির হাওয়া। এখন সারা বাংলায় দিদির ঝড় চলছে। বিজেপির কোনও জায়গা নেই।"
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নির্বাচন কমিশনের নির্দেশে আজ তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলার ৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর পাশাপাশি ফারাক্কা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট দিচ্ছেন এলাকার মানুষ। আর এই ভোটদান পর্বের মধ্যেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম। আজ সকালে ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরুল ইসলাম বলেন: "একটাই হাওয়া, দিদির হাওয়া। এখন সারা বাংলায় দিদির ঝড় চলছে। বিজেপির কোনও জায়গা নেই।"1
- 22 April 2026 Akashvani Live news | আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ । আকাশবাণী বাংলা সংবাদ Public Media News 20251
- "মালদার মোথাবাড়ি বালুয়াচরা হাইস্কুলে ইভিএম বিকলে উত্তেজনা" এবং হ্যাশট্যাগগুলো হবে #Malda #EVMFailure #Baluyachara #BJPProtest #Mothabari ইত্যাদি।1
- দলীয় পতাকা ঝোলানো নিয়ে বচসা থেকে তুলকালাম সংঘর্ষ বিরোধী কংগ্রেস বনাম শাসকের! জখম একাধিক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে l মুর্শিদাবাদের জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, যুযুধান দুই পক্ষের মধ্যে এলাকায় এমনিতেই উত্তেজনার শেষ নেই তার মধ্যে, অভিযোগ, কংগ্রেসের পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে। আর সেই বচসা রূপ নেয় সংঘর্ষের।1
- নওদায় ভোট কেন্দ্রের বাইরে ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা । মুখোমুখি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির, তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান সেখ। নওদার শিবনগরে ভোট কেন্দ্রের সামনেই হুমায়ুন কবিরের সাথে নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান সেখের অনুগামীদের মধ্যে ব্যাপক মারপিট, ধস্তাধস্তি। ব্লক তৃণমূল সভাপতিকে চোর শ্লোগান। পাল্টা হুমায়ুনকে কবিরকে গো ব্যাক শ্লোগান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা। মুখোমুখি তৃণমূল ও আম জনতা উন্নয়ন পার্টির অনুগামীরা। চলছে ধস্তাধস্তি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পরেন দুই দলের সদস্যরা। ভোটের আগের রাতে এই শিবনগরেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই এলাকায় হুমায়ুন যেতেই শুরু সংঘর্ষ।1
- Post by Gousalazammir1
- নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।3
- গণতন্ত্রের উৎসবে মেতেছে ফারাক্কা বিধানসভা কেন্দ্র। আজ সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছান ফারাক্কা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমিরুল ইসলাম বলেন, "মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, এটা গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ।"ভোটের শুরুতেই বেশ কিছু জায়গায় যান্ত্রিক ত্রুটির অভিযোগ তোলেন তিনি। আমিরুল ইসলাম জানান, "১৮১ নম্বর বুথে ইভিএম মেশিনে সমস্যা দেখা দিয়েছিল। একটি ভোট দিলে চারটি স্লিপ বের হওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে আমরা অভিযোগ জানানোর পর কমিশন ব্যবস্থা নিয়েছে।"ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল প্রার্থী। তিনি অভিযোগ করেন, "তালিকায় বাবার নাম আছে তো ছেলের নাম নেই, আবার স্ত্রীর নাম আছে তো স্বামীর নাম নেই। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া গণতন্ত্রের জন্য লজ্জাজনক। কমিশনের উচিত ছিল আরও সতর্ক হওয়া।" তিলডাঙ্গা হাই স্কুল সহ সংলগ্ন এলাকাগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বুথ চত্বর। আমিরুল ইসলাম তিলডাঙ্গা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করার সময় সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।1