logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্কে মৃত্যু বৃদ্ধার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে আতঙ্কে মৃত্যু হলো চাপড়ার হাঁটরার এক বৃদ্ধার। মৃতের নাম খোদেজা বিবি মণ্ডল(৭১)। পরিবারের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। তাঁর ভয় ছিল তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই আতঙ্কেই আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া বিধানসভার অন্তর্গত হাঁটরা বাঙ্গাল পাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল। SIR শুরুর আগে ৫৩ পার্টের ১১৬ ক্রমিক সংখ্যায় তার নাম ছিল। SIR এর ফর্ম ফিলাপের পর তাকে শুনানিতেও ডাকা হয়। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় সেই তালিকায় তাকে স্থানান্তরিত দেখানো হয়েছে। অভিযোগ এরপর একাধিকবার ফর্ম ফিলাপ করলেও ভোটার তালিকায় নাম ওঠেনি। পরিবারের অভিযোগ এরপর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। আজ ভোরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

4 hrs ago
user_Santu Saha
Santu Saha
সাংবাদিক Chapra, Nadia•
4 hrs ago

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্কে মৃত্যু বৃদ্ধার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে আতঙ্কে মৃত্যু হলো চাপড়ার হাঁটরার এক বৃদ্ধার। মৃতের নাম খোদেজা বিবি মণ্ডল(৭১)। পরিবারের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। তাঁর ভয় ছিল তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই আতঙ্কেই আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া বিধানসভার অন্তর্গত হাঁটরা বাঙ্গাল পাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল। SIR শুরুর আগে ৫৩ পার্টের ১১৬ ক্রমিক সংখ্যায় তার নাম ছিল। SIR এর ফর্ম ফিলাপের পর তাকে শুনানিতেও ডাকা হয়। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় সেই তালিকায় তাকে স্থানান্তরিত দেখানো হয়েছে। অভিযোগ এরপর একাধিকবার ফর্ম ফিলাপ করলেও ভোটার তালিকায় নাম ওঠেনি। পরিবারের অভিযোগ এরপর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। আজ ভোরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

More news from Nadia and nearby areas
  • ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে আতঙ্কে মৃত্যু হলো চাপড়ার হাঁটরার এক বৃদ্ধার। মৃতের নাম খোদেজা বিবি মণ্ডল(৭১)। পরিবারের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। তাঁর ভয় ছিল তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই আতঙ্কেই আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া বিধানসভার অন্তর্গত হাঁটরা বাঙ্গাল পাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল। SIR শুরুর আগে ৫৩ পার্টের ১১৬ ক্রমিক সংখ্যায় তার নাম ছিল। SIR এর ফর্ম ফিলাপের পর তাকে শুনানিতেও ডাকা হয়। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় সেই তালিকায় তাকে স্থানান্তরিত দেখানো হয়েছে। অভিযোগ এরপর একাধিকবার ফর্ম ফিলাপ করলেও ভোটার তালিকায় নাম ওঠেনি। পরিবারের অভিযোগ এরপর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। আজ ভোরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
    1
    ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে আতঙ্কে মৃত্যু হলো চাপড়ার হাঁটরার এক বৃদ্ধার। মৃতের নাম খোদেজা বিবি মণ্ডল(৭১)। পরিবারের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। তাঁর ভয় ছিল তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই আতঙ্কেই আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া বিধানসভার অন্তর্গত হাঁটরা বাঙ্গাল পাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল। SIR শুরুর আগে ৫৩ পার্টের ১১৬ ক্রমিক সংখ্যায় তার নাম ছিল। SIR এর ফর্ম ফিলাপের পর তাকে শুনানিতেও ডাকা হয়। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় সেই তালিকায় তাকে স্থানান্তরিত দেখানো হয়েছে। 
অভিযোগ এরপর একাধিকবার ফর্ম ফিলাপ করলেও ভোটার তালিকায় নাম ওঠেনি। 
পরিবারের অভিযোগ এরপর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। আজ ভোরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
    user_Santu Saha
    Santu Saha
    সাংবাদিক Chapra, Nadia•
    4 hrs ago
  • কৃষ্ণনগর পৌরসভার অধীন ২০ নং ওয়ার্ডের জলঙ্গী নদীর তীরে অবস্থিত হনুমান মন্দির। সেই মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়।
    1
    কৃষ্ণনগর পৌরসভার অধীন ২০ নং ওয়ার্ডের জলঙ্গী নদীর তীরে অবস্থিত হনুমান মন্দির। সেই মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    11 hrs ago
  • স্পট বাংলার খবরের জেরে পাটিকাবাড়ী খালপাড়ায় চুরি যাওয়া টোটো দুদিনের মধ্যে ফিরে পেল টোটো মালিক
    1
    স্পট বাংলার খবরের জেরে  পাটিকাবাড়ী খালপাড়ায় চুরি  যাওয়া টোটো দুদিনের মধ্যে ফিরে পেল টোটো মালিক
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • “ভোটের আগেই শক্তি প্রদর্শন! কানাইনগর বটতলায় তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন, জনসমাগমে জমজমাট পথসভা” বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে আরও মজবুত করতে জোর তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপের কানাইনগর বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি বড়সড় পথসভা, যা কার্যত নির্বাচনী প্রচারের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার প্রধান বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক তৃণমূল নেতা, কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন নেতৃত্ব। পথসভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাওয়া হয়। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানাতেও পিছপা হননি নেতৃত্বরা। স্থানীয়দের উপস্থিতি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনসভা পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। ভোটের আগে এই ধরনের কর্মসূচি যে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মুখে এই উদ্যোগ নিঃসন্দেহে তৃণমূলের সংগঠনগত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।
    1
    “ভোটের আগেই শক্তি প্রদর্শন! কানাইনগর বটতলায় তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন, জনসমাগমে জমজমাট পথসভা”
বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে আরও মজবুত করতে জোর তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপের কানাইনগর বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি বড়সড় পথসভা, যা কার্যত নির্বাচনী প্রচারের সূচনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার প্রধান বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক তৃণমূল নেতা, কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক।
নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এলাকার সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন নেতৃত্ব। পথসভা থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাওয়া হয়। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানাতেও পিছপা হননি নেতৃত্বরা।
স্থানীয়দের উপস্থিতি এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনসভা পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। ভোটের আগে এই ধরনের কর্মসূচি যে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করবে, তা বলাই বাহুল্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মুখে এই উদ্যোগ নিঃসন্দেহে তৃণমূলের সংগঠনগত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • নির্বাচন এর আগে বলাগড় বিধানসভার সমস্ত পঞ্চায়েত এর সদস্য দের নিয়ে একটি প্রাক নির্বাচন সভা অনুষ্ঠিত হয় বলাগড়ের জিরাট এর একটি লজে দেখুন সেই ছবি চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 9732590104
    1
    নির্বাচন  এর আগে বলাগড় বিধানসভার 
সমস্ত পঞ্চায়েত এর সদস্য  দের নিয়ে
একটি  প্রাক নির্বাচন  সভা অনুষ্ঠিত  হয় 
বলাগড়ের  জিরাট এর একটি  লজে
দেখুন  সেই ছবি
চিরঞ্জীব চট্টোপাধ্যায় 
WhatsApp 7059664100
Media Centre  9732590104
    user_Journalist  Chiranjib  Chatter
    Journalist Chiranjib Chatter
    বলাগড়, হুগলি, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • রাজ কুমার ঘোষ। কালনা। শিলাবৃষ্টিতে ধান নষ্ট, ঋণের চাপে ভাগচাষীর আত্মহত্যা মন্তেশ্বরে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় ধান নষ্ট হয়ে যাওয়ার জেরে চরম আর্থিক সঙ্কটে পড়ে আত্মঘাতী হলেন এক ভাগচাষী। মৃতের নাম মানিক মাঝি, বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত বামুনপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, চাষের জন্য প্রায় কয়েক বিঘা জমিতে ধান ফলাতে মহাজনের কাছ থেকে প্রায় ১৫ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন মানিক মাঝি। কিন্তু কয়েকদিন আগে হওয়া শিলাবৃষ্টি ও মাঠে জল জমে যাওয়ার ফলে পুরো ফসলই নষ্ট হয়ে যায়। এর ফলে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কেরালা থেকে কাজ সেরে বাড়ি ফিরে নিজের ক্ষতিগ্রস্ত জমি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মানিক। ঋণ শোধ কীভাবে করবেন, সেই চিন্তাই তাকে গ্রাস করেছিল। শেষপর্যন্ত সেই দুশ্চিন্তা থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার মৃতের স্ত্রী কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য এসে জানান, “ধান নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই খুব চিন্তায় ছিল। ঋণের বোঝা কীভাবে শোধ করবে, তা নিয়েই সবসময় ভাবত।” ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
    1
    রাজ কুমার ঘোষ। কালনা। 
শিলাবৃষ্টিতে ধান নষ্ট, ঋণের চাপে ভাগচাষীর আত্মহত্যা মন্তেশ্বরে
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় ধান নষ্ট হয়ে যাওয়ার জেরে চরম আর্থিক সঙ্কটে পড়ে আত্মঘাতী হলেন এক ভাগচাষী। মৃতের নাম মানিক মাঝি, বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত বামুনপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, চাষের জন্য প্রায় কয়েক বিঘা জমিতে ধান ফলাতে মহাজনের কাছ থেকে প্রায় ১৫ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন মানিক মাঝি। কিন্তু কয়েকদিন আগে হওয়া শিলাবৃষ্টি ও মাঠে জল জমে যাওয়ার ফলে পুরো ফসলই নষ্ট হয়ে যায়। এর ফলে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।
পরিবারের অভিযোগ, কেরালা থেকে কাজ সেরে বাড়ি ফিরে নিজের ক্ষতিগ্রস্ত জমি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মানিক। ঋণ শোধ কীভাবে করবেন, সেই চিন্তাই তাকে গ্রাস করেছিল। শেষপর্যন্ত সেই দুশ্চিন্তা থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি।
শুক্রবার মৃতের স্ত্রী কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য এসে জানান, “ধান নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই খুব চিন্তায় ছিল। ঋণের বোঝা কীভাবে শোধ করবে, তা নিয়েই সবসময় ভাবত।”
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
    user_Raj kumr Ghosh
    Raj kumr Ghosh
    Local News Reporter Kalna - Ii, Purba Bardhaman•
    2 hrs ago
  • আবারও ভোটের আগে হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায় ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ সদানন্দপুর এলাকায় অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃত ব্যক্তির নাম জিল্লার রহমান ,তার বাড়ি হরিহরপাড়া থানা আব্দুলপুরে । তাকে গ্রেফতার করে শুক্রবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এবং অস্ত্রটি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
    1
    আবারও ভোটের আগে হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়
ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ  সদানন্দপুর  এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়।
ধৃত ব্যক্তির নাম জিল্লার রহমান ,তার বাড়ি হরিহরপাড়া থানা আব্দুলপুরে । তাকে গ্রেফতার করে শুক্রবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে।
কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এবং অস্ত্রটি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
    user_Krishna Kumar Das
    Krishna Kumar Das
    Newsagent নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।
    1
    শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।
    user_Santu Saha
    Santu Saha
    সাংবাদিক Chapra, Nadia•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.