Shuru
Apke Nagar Ki App…
“ব্যাংক ব্যালেন্সেই কি ঠিক হচ্ছে ভোট? ১৫ লক্ষ বনাম লক্ষীর ভান্ডার”
Memari Update News
“ব্যাংক ব্যালেন্সেই কি ঠিক হচ্ছে ভোট? ১৫ লক্ষ বনাম লক্ষীর ভান্ডার”
More news from Purba Bardhaman and nearby areas
- Post by Memari Update News1
- রাজ কুমার ঘোষ।কালনা। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বুধবার দুপুরে উত্তেজনার পারদ চড়ল কালনা মহকুমা শাসকের দপ্তরে। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক নমিনেশন জমা দেওয়ার প্রস্তুতি হিসেবে ভোটার তালিকার সার্টিফাইড কপি তুলতে সেখানে পৌঁছন। অভিযোগ, দপ্তরের সামনে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়। শামসুল হকের দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত। তাঁর ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, গাড়ির সামনে লাগানো দলের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্তেশ্বরেরই প্রভাবশালী নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন শামসুল হক।ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শামসুল হক বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তিনি।অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বুধবার বিকেলে তিনি জানান, এই ধরনের কোনও ঘটনার সঙ্গে তাঁর দলের কর্মী-সমর্থকদের কোনও যোগ নেই এবং অভিযোগগুলি ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে জেলার রাজনৈতিক পরিবেশ।1
- লেটেস্ট আপডেট দেকুন আমাদের ক্যামেরায় সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 97325901041
- Post by Dipankar Biswas1
- Post by Debasish Sarkar1
- ইন্দাসে লাউগ্রাম অঞ্চলে তৃণমূলের জোরদার প্রচার, কনকাবতী গ্রাম থেকে শুরু শ্যামলী রায় বাগদীর অভিযান ইন্দাস বিধানসভা কেন্দ্রের লাউগ্রাম অঞ্চলের কনকাবতী গ্রামে আজ জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামলী রায় বাগদি। সকালে মা কনকাবতীর মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন তিনি। পূজা শেষে স্থানীয় মানুষের আশীর্বাদ নিয়ে খোলা গাড়িতে চেপে গ্রামাঞ্চলে প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী। এই প্রচার অভিযানে নজর কেড়েছে প্রায় ৪০০ বাইকের বিশাল র্যালি, যেখানে অংশ নেন তৃণমূল কংগ্রেস-এর কর্মী-সমর্থকরা। গোটা লাউগ্রাম অঞ্চল জুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা প্রার্থীর পক্ষে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই লাউগ্রাম অঞ্চলকে ভারতীয় জনতা পার্টি-র শক্ত ঘাঁটি হিসেবেই ধরা হত। তবে এবারের চিত্র ভিন্ন বলে দাবি শ্যামলী রায় বাগদীর। তিনি বলেন, “সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং কর্মীদের আবেগ আজ দেখা গেল, তাতে আমরা আশাবাদী যে এই অঞ্চলেও পরিবর্তন আসবে।” বর্তমান বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়ে তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে এলাকার উন্নয়নে তেমন কোনও কার্যকর কাজ হয়নি। তাঁর কথায়, “মানুষ উন্নয়ন চায়, কাজ চায়। সেই কারণে তারা এবার নতুন পথ বেছে নেবে।” তিনি আরও দাবি করেন, রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ এবারও তৃণমূলকেই সমর্থন করবে। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “আমরা ১০০ শতাংশ নিশ্চিত, এই অঞ্চল এবার তৃণমূলের দখলে আসবে।”2
- *“বিজয়ী ভঙ্গিতে মনোনয়নের উদ্দেশ্য রওনা নবদ্বীপের বিজেপি প্রার্থীর। লক্ষ্য পঞ্চমবারের বিধায়ককে হারানো—নবদ্বীপে লড়াই জমে উঠছে”* নিজস্ব সংবাদ দাতাঃ নদীয়াঃ মানুষ এখন দিন গুনছেন কত দিনে বিজেপি জিতবে। বুধবার মনোনয়ন জমা দিতে জাবার আগে বললেন নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। সঙ্গে ছিলেন অসংখ্য কর্মী সমর্থক। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এদিন মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী। সকাল থেকেই তার সমর্থকদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।1
- Post by Debasish Sarkar1