Shuru
Apke Nagar Ki App…
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কি জানালেন স্বাস্থ্য দপ্তর আধিকারিক একদিনে ১০ নবজাতকের মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে , রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের১০ নবজাতকের মৃত্যু হয়, তাদের আটজনকে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম থেকে মেডিক্যালে রেফার করা হয়েছিল ৷
MALDA LOCALS NEWS Shuru App
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কি জানালেন স্বাস্থ্য দপ্তর আধিকারিক একদিনে ১০ নবজাতকের মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে , রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের১০ নবজাতকের মৃত্যু হয়, তাদের আটজনকে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম থেকে মেডিক্যালে রেফার করা হয়েছিল ৷
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ৪২ কেজি গাজা উদ্ধার মালদা রেলওয়ে স্টেশনে ঘটনা ঘিরে জিআরপি শুরু করেছে তদন্ত ট্রেনে করে গাঁ/জা পাচারের চেষ্টা দিল মালদা টাউন স্টেশনের জিআরপি।জিআরপির তৎপরতায় ডাউন তেজস এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁ/জা। ঘটনায় জিআরপির হাতে ধরা পড়ল তিন গাঁ/জা পাচারকারী। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চতুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডাউন তেজস এক্সপ্রেসে করে কয়েকজন গাঁ/জা পাচার করছিল। যা বিশেষ সূত্রে জানতে পারে, মালদা টাউন স্টেশনের জিআরপি। সেই জিআরপির পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে জাল পাতা হয়। এরপর তেজস এক্সপ্রেস মালদা টাউন স্টেশনের ১নং প্ল্যাটফর্মে পৌঁছাতেই জিআরপি আধিকারিকরা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। সেই তল্লাশি অভিযানে তিনজন বিপুল পরিমাণ গাঁ/জা সহ ধরা পড়ে। জিআরপি সূত্রে খবর, ধৃত তিনজনেরই বাড়ি বিহারে। তারা ত্রিপুরার আগরতলা থেকে গাঁ/জা নিয়ে বিহারে পাচার করতে যাচ্ছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। পাচারের সময় তারা মালদা টাউন স্টেশনে ধরা পড়ে যায়। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় মোট ৪২ কেজি গাঁ/জা। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে ধৃতরা ছাড়া আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখতে রেল পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।1
- মা গঙ্গাকে নির্মল ও অবিরল রাখতে উত্তর মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো ‘গঙ্গা সমগ্র’-এর বিশেষ বৈঠক ভারতবর্ষের জীবনরেখা ও সনাতন সংস্কৃতির অন্যতম আধার মা গঙ্গাকে দূষণমুক্ত, নির্মল এবং অবিরল রাখার উদ্দেশ্যে উত্তর মুর্শিদাবাদ জেলায় ‘গঙ্গা সমগ্র’ সংগঠনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশ ও মাননীয় সরসঙ্ঘচালকের প্রেরণা অনুযায়ী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং দেশজুড়ে মা গঙ্গাকে সচল ও পবিত্র রাখতে নিরলসভাবে কাজ করে চলেছে।1
- "জেলায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে । ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। স্বেচ্ছায় রক্তদাতা সংখ্যা বাড়ানোর দরকার। কলেজ পড়ুয়াদের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়ানোও বিশেষ দরকার। ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যাও বাড়ানোও জরুরি। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রক্তদাতা উদ্বুদ্ধকরণ নিয়েও মালদা কলেজে পড়ুয়াদের জন্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।মালদা কলেজের এন এস এস ইউনিট থ্রি র প্রোগ্রাম অফিসার ড. শান্তনু গুপ্ত বলেন , " জেলায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে । ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। রক্তদাতার সংখ্যা বাড়ানোর দরকার। ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা বাড়ানোও জরুরি। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রক্তদাতা উদ্বুদ্ধকরণ নিয়েও কলেজের পড়ুয়াদের জন্য এই সচেতনতা শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হয় । এমনটাই বললেন মালদা কলেজের NSS ইউনিট থ্রি - র প্রোগ্রাম অফিসার ড. শান্তনু গুপ্ত।1
- মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে টেলিফোন এক্সচেঞ্জে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন রায়গঞ্জে বুধবার দুপুরে রায়গঞ্জ টেলিফোন এক্সচেঞ্জে নতুন আধার সেবা কেন্দ্রের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক কৌশিক চৌধুরী ও সাংসদ কার্তিক চন্দ্র পাল। সাংসদ বলেন, আগে আধারের কাজে পোস্ট অফিস ও ব্যাঙ্কে ভোগান্তি হতো। নতুন কেন্দ্রে প্রতিদিন ৫০০ জন পরিষেবা পাবেন। পূর্বতন সরকারের আমলে অবৈধভাবে আধার দেওয়া হতো, বর্তমান সরকারের আমলে তা বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।1
- বজ্রপাতে জমিতেই মৃত্যু কৃষকের,এলাকা জুড়ে শোকের আবহ সকলের কাছে। পাটের জমি থেকে জল দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জমির মধ্যেই মর্মান্তিক মৃত্যু তরুণ চাষীর।মৃতের নাম শাহিনুর শেখ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে লালবাগ মহকুমার এলাকায়। জানা যায়, এক বন্ধুর সঙ্গে পাট জাক দিতে জলে নেমে বৃষ্টি শুরু হলে সেখান থেকে উঠে বাড়ি ফেরার তোড়জোড় করছিল সে। সেই সময় আচমকা বজ্রপাতের কবলে পড়ে বিকট শব্দে জমিতে লুটিয়ে পড়ে শাহিনুর। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।1
- নলহাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী .।।।।। নলহাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী1
- মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস। মঙ্গলবার, দুপুরে তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। জেলা যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি সৌম্য দত্ত, ব্লক যুব সভাপতি গিরিধারী প্রামানিক এবং যপেন দেবশর্মা, জাহাঙ্গীর আলম সহ অনেকেই এই ডেপুটেশন অংশগ্রহণ করেছিল। কালিয়াগঞ্জ থানা গেটের বাহিরে মিছিল শেষ করে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সামিল হয় যুব কংগ্রেস। মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার আহ্বান সামনে রেখে সোচ্চার হয় যুব কংগ্রেস।1
- মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে কি জানালেন স্বাস্থ্য দপ্তর আধিকারিক একদিনে ১০ নবজাতকের মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে , রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের১০ নবজাতকের মৃত্যু হয়, তাদের আটজনকে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম থেকে মেডিক্যালে রেফার করা হয়েছিল ৷2