Shuru
Apke Nagar Ki App…
ইভিএম ও গণনাকেন্দ্রে কড়া নজরদারির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ মিটতেই দলীয় কর্মী ও প্রার্থীদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি কর্মীদের ৪ঠা জুন গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো থাকার নির্দেশ দিয়েছেন।
Avijit Mondal
ইভিএম ও গণনাকেন্দ্রে কড়া নজরদারির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ মিটতেই দলীয় কর্মী ও প্রার্থীদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি কর্মীদের ৪ঠা জুন গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো থাকার নির্দেশ দিয়েছেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, এনটিপিসি ফারাক্কা আজ অবসরগ্রহণকারী কর্মীদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অত্যন্ত আন্তরিক ও আবেগঘন পরিবেশে এই বিদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় টিটিএস (TTS)-এর ‘স্মৃতি বন’-এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। প্রতিষ্ঠানের সাথে অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘ ও অটুট সম্পর্কের প্রতীক হিসেবে এই চারাগাছগুলো রোপণ করা হয়, যা আগামী দিনেও তাঁদের স্মৃতির স্বাক্ষর বহন করবে। এদিন মোট তিনজন কর্মীকে তাঁদের দীর্ঘ ও নিষ্ঠাবান সেবার জন্য সংবর্ধনা জানানো হয়। শ্রী পরেন্দ্র নাথ রায় ইঞ্জিনিয়ার (রসায়ন), শ্রী মোকলেসুর রহমান জুনিয়র টেকনিশিয়ান (অপারেশন), শ্রী প্রেম কুমার সিংহ সহকারী ব্যবস্থাপক (অ্যাশ ডাইক ম্যানেজমেন্ট) ,বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বৃক্ষরোপণের পর গীতাঞ্জলি অডিটোরিয়ামে মূল সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিপিসি ফারাক্কার প্রকল্প প্রধান শ্রী দেবব্রত কর। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী রাজশেখর পলা মহাব্যবস্থাপক (ও অ্যান্ড এম), শ্রী অভাষ রঞ্জন মহান্তি মহাব্যবস্থাপক (অপারেশন ও এফএম), শ্রী অলোক কুমার রণবীর প্রধান (মানব সম্পদ), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারের সদস্যরা। অবসরপ্রাপ্ত কর্মীদের তিন দশকেরও অধিক সময়ের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে প্রশংসাপত্র, স্মারক ও সম্মানসূচক শাল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেবব্রত কর বলেন, "এনটিপিসি ফারাক্কার সাথে এই কর্মীদের দীর্ঘ পথচলা অনেকটা একটি পরিবারের মতো। প্রতিষ্ঠানের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে তাঁদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠা জড়িয়ে আছে।" তিনি অবসরপ্রাপ্ত কর্মীদের আগামী জীবনের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল কৃতজ্ঞতা ও শ্রদ্ধার এক মেলবন্ধন, যা কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের গভীর মমত্ববোধকে পুনরায় প্রতিফলিত করে।1
- মালদার গাজোল এলাকায় একাধিক পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ জারি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভিড় লক্ষ্য করা গেছে। পাম্পগুলিতে তেল নিতে দীর্ঘ লাইন পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ চাহিদা ও নির্বাচনী প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশে খুচরা আউটলেটগুলিতে জ্বালানি বিতরণ সীমিত করা হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, দুই চাকার যানবাহনের জন্য সর্বোচ্চ ২৫০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। চার চাকার গাড়ির ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা পর্যন্ত। একইভাবে, ছোট যানবাহনের জন্য ডিজেল ২০০০ টাকা পর্যন্ত এবং ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।পাম্প কর্তৃপক্ষের দাবি, উপরমহল থেকে আসা নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম কার্যকর করা হয়েছে। নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সংরক্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেইসঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি সরবরাহ আংশিকভাবে সীমিত রাখা হচ্ছে। পেট্রোল পাম্পের ম্যানেজাররা জানিয়েছেন, প্রধান কার্যালয় থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নির্দেশিকা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে, তেল নিতে আসা সাধারণ মানুষ এই পরিস্থিতিতে কিছুটা সমস্যায় পড়লেও পরিস্থিতি বুঝে সহযোগিতা করছেন।1
- মালদার রতুয়া তিন নম্বর বিজেপির মন্ডল সভাপতির উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে দেখতে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আহতের পরিবারের অভিযোগ, নির্বাচনের সময় থেকেই তাঁর উপর নজরদারি চলছিল। আজ স্থানীয় একটি মন্দিরে বসে থাকার সময় আচমকাই হামলা চালানো হয়। হামলায় মাথা ও পিঠে গুরুতর আঘাত লাগে বলে দাবি পরিবারের। এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেন, তৃণমূল ক্ষমতা হারানোর আশঙ্কায় ফল প্রকাশের আগেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি গ্রাম্য বিবাদের জেরে ঘটে যাওয়া ঘটনা, তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই। বিজেপি নেতারা নির্বাচনের আগে যেভাবে মানুষকে ভয় দেখিয়েছেন, এটি তারই গণরোষ হতে পারে বলেও দাবি তাঁর।1
- bike speed chalave na meye message koro video1
- cricket 🏏 khelty khelty bolll hareya geya cho to bacchara khuja khuje kor chi1
- আজকের তাজা খবর1
- বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ মিটতেই দলীয় কর্মী ও প্রার্থীদের বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি কর্মীদের ৪ঠা জুন গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো থাকার নির্দেশ দিয়েছেন।1