Shuru
Apke Nagar Ki App…
করণদিঘী থানার বিহিনগর মাছোল গ্ৰামের যুবকের মৃত্যু গোয়ালপোখর সোলপাড়া রাজ্য সড়কে ছোট চার চাকার গাড়ির ধাক্কায়।
Karandighi News
করণদিঘী থানার বিহিনগর মাছোল গ্ৰামের যুবকের মৃত্যু গোয়ালপোখর সোলপাড়া রাজ্য সড়কে ছোট চার চাকার গাড়ির ধাক্কায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Karandighi News1
- বিদ্যুৎস্পৃষ্ট ছোটো বাচ্চাকে বাঁচিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম এক ব্যক্তি, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের উত্তর রূপাহারে৷ সোমবার দুপুরে ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম মধু বর্মন, বয়েস আনুমানিক ৪২ বছর, বাড়ি রায়গঞ্জের উত্তর রূপাহারে৷ পরিবার সুত্রে জানা গেছে রবিবার রাতে গ্রামে ধর্মীয় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের বৈদ্যুতিক লাইন খোলা ভাবে পড়ে ছিল এই ব্যক্তির বাড়ির সামনে। সেখানে খেলা করছিল গ্রামের বাচ্চারা। আচমকা একজন বাচ্চা সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মধু বর্মন ওই বাচ্চাকে টেনে বের করে দেন। কিন্তু তিনি নিজেই বিদ্যুতের খোলা তারে জড়িয়ে যান বলে অভিযোগ। মেইন সুইচ অফ করে উদ্ধার করা হয় তাকে। মেডিকেল কলেজ সুত্রে জানা গেছে তার শারিরীক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক।1
- ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব? রুখতে ময়দানে নামলেন কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব।কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির।রক্তদান জীবন দান, মমূর্ষ রোগীদের প্রান বাচাতে রক্তদান প্রয়জন।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাতে কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্পা কুন্ডু ও পঞ্চমী দাসের নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন।সোমবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রক্তদান শিবিরে হয়।এদিন রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, পুরসভার উপ পুরপ্রধান জয়া বর্মণ দেবসর্মা,ব্লক তৃণমূল কনভেনার নিতাই বৈশ্য ও কো- কনভেনার লতা সরকার,প্রাক্তন বিধায়ক তপণ দেবসিংহ,জেলা আইএনটিটিইউসি সভাপতি রামদেব সাহানী,সহ অন্যান্যরা।এদিন মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এগিয়ে আসে রক্তদান শিবিরে।1
- Post by North Bengal Live1
- সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই রণকৌশল সাজাতে মাঠে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলে এক বিশাল বাইক মিছিল ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। দলের দাসপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। এদিন হুডখোলা গাড়িতে চড়ে গ্রাম পরিক্রমা করেন বিধায়ক। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে ও কথা বলে জনসংযোগ সারেন তিনি। মিছিলে কয়েকশ তৃণমূল কর্মী-সমর্থক বাইক নিয়ে অংশগ্রহণ করেন । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুল রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য যা করেছেন, তার ঋণ শোধ করা সম্ভব নয়। জানা গেছে, পঞ্চায়েতের প্রতিটি বুথে কোন কোন কাজ হয়েছে এবং কোনগুলো বাকি আছে, তা খতিয়ে দেখতেই এই কর্মসূচি। এদিন পীরসাহেব মোড় থেকে মিছিলটি শুরু হয়। এরপর জয়পুরা, আঠিলাগছ এবং দাসপাড়া বাজার এলাকা হয়ে টেপাগাঁও বুথে গিয়ে এই মিছিল শেষ হয়। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চারটি বুথ এলাকায় এদিন প্রচার চালানো হয়।1
- इस बार उप-जिला प्रशासन सीनियर सिटिजन को साइबर फ्रॉड से बचाने की पहल कर रहा है। रिपोर्टर:-हिमांशु दास जिला:-उत्तर दिनाजपुर राज्य:-पश्चिम बंगाल पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिला प्रशासन के निर्देश पर आज इस्लामपुर उप-जिला प्रशासन की ओर से उप-जिले के सीनियर सिटिजन के लिए इस्लामपुर टाउन लाइब्रेरी हॉल में एक सेमिनार का आयोजन किया गया। इस्लामपुर उप-जिला प्रशासक अंकिता अग्रवाल, डिप्टी मजिस्ट्रेट बिप्लब विश्वास, एसीएमओएच डॉ. दीप सामंत, उप-जिला सूचना एवं संस्कृति विभाग अधिकारी शुभदीप दास, साइबर क्राइम आईसी, उप-जिला कोर्ट एपीपी जनार्दन सिंह समेत कई अधिकारी मौजूद थे। सीनियर सिटिजन प्रकाश ठाकुर ने कहा कि सीनियर सिटिजन मौजूदा टेक्नोलॉजी से परिचित नहीं हैं, इसलिए उन्हें जागरूक करने की पहल की गई है। बाइट=प्रकाश ठाकुर, प्रवीण नागोरिक बाइट=जनार्दन सिंह एपीपी इस्लामपुर सबडिविजन कोर्ट।3
- ছেলে ধরা সন্দেহে আটক মহিলা, চাঞ্চল্য বংশীহারীর ছোটো ফজিলাপুর গ্রাম #sabarsangbad #gazolnews #maldanews #WestBengalNews #BreakingNews #LocalNews #HumanStory #DakshinDinajpur #Banglanews #todaynews 📌 দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ফজিলাপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করল গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা নাগাদ ওই মহিলা গ্রামে আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। সেই সময় তিনি একটি ছোট বাচ্চা ছেলেকে নিজের কাছে ডাকেন। ঘটনায় ভয় পেয়ে যায় শিশুটি এবং দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা মিলে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা দাবি করেন, তারা নাকি বেশ কয়েকজন এইভাবে বেরিয়েছেন। যদিও তার নাম-পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। পরে গ্রামবাসীরা বিষয়টি বংশীহারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। এদিকে এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা কী জানিয়েছেন, তা শুনে নেব তারই মুখ থেকে।1
- Post by Karandighi News1