logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা হিলির আপনজনের হিলি: ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাখীবন্ধন উৎসব পালন করল হিলির স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’। প্রত্যেক বছরের মতো এ বছরও সীমান্তবর্তী হিলি ব্লকের বিভিন্ন এলাকায় বিএসএফ জওয়ান, পুলিশকর্মী এবং সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে উৎসব পালন করা হয়। শুক্রবার হিলি বিওপি, বালুপাড়া বিওপি, সিদাই বিওপি, চণ্ডীপাল বিওপি, হিলি থানা, হিলি বাজার-সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথচলতি মানুষকেও রাখি পরিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরানোর মুহূর্তে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ‘আপনজন’-এর কর্ণধার সাইফুল আলম রানা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া।

1 hr ago
user_Hili News Bangla
Hili News Bangla
হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
1 hr ago
bdf6b9d1-d156-4717-b01f-64a84c251e6d

ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা হিলির আপনজনের হিলি: ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাখীবন্ধন উৎসব পালন করল হিলির স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’। প্রত্যেক বছরের মতো এ বছরও সীমান্তবর্তী হিলি ব্লকের বিভিন্ন এলাকায় বিএসএফ জওয়ান, পুলিশকর্মী এবং সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে উৎসব পালন করা হয়। শুক্রবার হিলি বিওপি, বালুপাড়া বিওপি, সিদাই বিওপি, চণ্ডীপাল বিওপি, হিলি থানা, হিলি বাজার-সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথচলতি মানুষকেও রাখি পরিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরানোর মুহূর্তে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ‘আপনজন’-এর কর্ণধার সাইফুল আলম রানা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • বাজারদর নিয়ন্ত্রণে লালবাগে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশ লালবাগ: পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি ও অভিযান চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মুর্শিদাবাদের লালবাগ শহরের বিভিন্ন বাজার ও দোকানে সারপ্রাইজ ভিজিট চালাল সংশ্লিষ্ট দফতর। এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেও একাধিক দোকানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিট করা হয়। তারই ধারাবাহিকতায় এদিন লালবাগ শহরের বিভিন্ন জায়গায় দোকানপাট ও তহবাজারে অভিযান চালানো হয়। লালবাগ মহকুমা শাসকের দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পলাশ সরকার, লালগোলা ফুড অ্যান্ড সাপ্লাই দফতরের এসআই প্রবীর কুমার বড়াল, এবং মুর্শিদাবাদ উপভোক্তা কল্যাণ দফতরের আধিকারিক পরীক্ষিত পাটোয়ারী-র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের চিনি-সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত খুচরো মূল্য সম্পর্কেও ব্যবসায়ীদের জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনি প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকা, আলু প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা, লঙ্কা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং নাসিক পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রির বিষয়ে নজর রাখা হচ্ছে। শুধু পণ্যের দাম নয়, ব্যবসায়ীদের বৈধ কাগজপত্রও খতিয়ে দেখা হয়। দোকানে সমস্ত বৈধ নথিপত্র ল্যামিনেশন করে দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখার জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের উদ্দেশে প্রশাসনের বার্তা, কোনও দোকানে নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত টাকা নেওয়া হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানাতে হবে। বাজারে কোনও ধরনের কালোবাজারি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও লালবাগ-সহ বিভিন্ন বাজারে এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও নজরদারি অব্যাহত থাকবে। বাজারদর নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের মধ্যেই সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এদিনের অভিযানে সম্পূর্ণ সহযোগিতা করে মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ প্রসঙ্গে প্রশাসনের আধিকারিকরা কী বললেন, এবার শুনে নেওয়া যাক তাঁদের বক্তব্য।
    1
    বাজারদর নিয়ন্ত্রণে লালবাগে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশ
লালবাগ: পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি ও অভিযান চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মুর্শিদাবাদের লালবাগ শহরের বিভিন্ন বাজার ও দোকানে সারপ্রাইজ ভিজিট চালাল সংশ্লিষ্ট দফতর।
এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেও একাধিক দোকানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিট করা হয়। তারই ধারাবাহিকতায় এদিন লালবাগ শহরের বিভিন্ন জায়গায় দোকানপাট ও তহবাজারে অভিযান চালানো হয়।
লালবাগ মহকুমা শাসকের দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পলাশ সরকার, লালগোলা ফুড অ্যান্ড সাপ্লাই দফতরের এসআই প্রবীর কুমার বড়াল, এবং মুর্শিদাবাদ উপভোক্তা কল্যাণ দফতরের আধিকারিক পরীক্ষিত পাটোয়ারী-র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়।
অভিযানের সময় ব্যবসায়ীদের চিনি-সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত খুচরো মূল্য সম্পর্কেও ব্যবসায়ীদের জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনি প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকা, আলু প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা, লঙ্কা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং নাসিক পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রির বিষয়ে নজর রাখা হচ্ছে।
শুধু পণ্যের দাম নয়, ব্যবসায়ীদের বৈধ কাগজপত্রও খতিয়ে দেখা হয়। দোকানে সমস্ত বৈধ নথিপত্র ল্যামিনেশন করে দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখার জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ ক্রেতাদের উদ্দেশে প্রশাসনের বার্তা, কোনও দোকানে নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত টাকা নেওয়া হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানাতে হবে। বাজারে কোনও ধরনের কালোবাজারি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও লালবাগ-সহ বিভিন্ন বাজারে এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও নজরদারি অব্যাহত থাকবে। বাজারদর নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের মধ্যেই সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
এদিনের অভিযানে সম্পূর্ণ সহযোগিতা করে মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে প্রশাসনের আধিকারিকরা কী বললেন, এবার শুনে নেওয়া যাক তাঁদের বক্তব্য।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের ১৪৭ তম জন্মতিথিতে নিগমনগর এলাকায় শোভাযাত্রা নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের ১৪৭ তম জন্মতিথিতে নিগমনগর এলাকায় শোভাযাত্রা
    1
    নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের 
১৪৭ তম জন্মতিথিতে নিগমনগর এলাকায় শোভাযাত্রা
নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের 
১৪৭ তম জন্মতিথিতে নিগমনগর এলাকায় শোভাযাত্রা
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • ছাত্র পরিষদের প্রাক্তন নেতা আমীর আলম গ্রেপ্তারের সিসিটিভি ফুটেজ দেখুন প্রাক্তন মন্ত্রী উদায়ন ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র নেতা তৃণমূলের আমির আলমকে গ্রেপ্তারের দেখুন সেই সিসিটিভি ফুটেজ।
    1
    ছাত্র পরিষদের প্রাক্তন নেতা আমীর আলম গ্রেপ্তারের সিসিটিভি ফুটেজ দেখুন
প্রাক্তন মন্ত্রী উদায়ন ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র নেতা তৃণমূলের আমির আলমকে গ্রেপ্তারের দেখুন সেই সিসিটিভি ফুটেজ।
    user_RKN UPDATE
    RKN UPDATE
    Dinhata - I, Coochbehar•
    18 hrs ago
  • Post by Mansai News
    1
    Post by Mansai News
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কে ই রিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত তিন। মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কে ই রিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত তিন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি রিক্সা মাথাভাঙ্গা থেকে শীতলকুচিতে যাচ্ছিল সেই সময় সাটিমারি এলাকায় এটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে আহত হয় তিনজন। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মাথাভাঙা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    1
    মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কে ই রিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত তিন। 
মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কে ই রিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত তিন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি রিক্সা মাথাভাঙ্গা থেকে শীতলকুচিতে যাচ্ছিল সেই সময় সাটিমারি এলাকায় এটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে আহত হয় তিনজন। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মাথাভাঙা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    user_Babai Das
    Babai Das
    Mathabhanga - I, Coochbehar•
    19 hrs ago
  • ৫০টি চোরাই মোবাইল সহ গ্রেফতার ৩, বড়সড় সাফল্য রঘুনাথগঞ্জ থানার পুলিশের। ৫০টি চোরাই মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবক মালদার কালিয়াচক এলাকা থেকে চোরাই মোবাইল ফোনগুলি নিয়ে রঘুনাথগঞ্জের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। এরপর রঘুনাথগঞ্জ থানার ভোল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় মোট ৫০টি মোবাইল ফোন। ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
    1
    ৫০টি চোরাই মোবাইল সহ গ্রেফতার ৩, বড়সড় সাফল্য রঘুনাথগঞ্জ থানার পুলিশের।
৫০টি চোরাই মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত  রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবক মালদার কালিয়াচক এলাকা থেকে চোরাই মোবাইল ফোনগুলি নিয়ে রঘুনাথগঞ্জের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। এরপর রঘুনাথগঞ্জ থানার ভোল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় মোট ৫০টি মোবাইল ফোন। ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • জেলা সভাপতি নির্বাচন ঘিরে কোচবিহার কংগ্রেসে প্রকাশ্য গোষ্ঠী কোন্দল! মারধর, হামলার অভিযোগে উত্তপ্ত জেলা পার্টি অফিস কোচবিহার: জেলা কংগ্রেস সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এবার প্রকাশ্যেই সামনে এল কোচবিহার জেলা কংগ্রেসের অন্দরের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কংগ্রেস নেতা মীর মোশারফ হোসেনকে মারধর করে জেলা পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে। অভিযোগ, জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করেই পার্টি অফিসে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।০ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মীর মোশারফ হোসেনের অভিযোগ, বর্তমান জেলা সভাপতি বিশ্বজিৎ সরকারের অনুগামীরা তাঁকে মারধর করেন এবং পার্টি অফিস থেকে কার্যত বের করে দেন। এখানেই থেমে থাকেননি মীর মোশারফ হোসেন। তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, বিশ্বজিৎ সরকার বিজেপির লোকজনকে সঙ্গে নিয়ে এসে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালিয়েছেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। পাল্টা তাঁর দাবি, বিরোধী গোষ্ঠীর লোকেরাই বিজেপি এবং তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এসে জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, নির্বাচনকে ঘিরে অশান্তি তৈরি করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ফলে একই ঘটনার দুই সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যায় আরও ঘনীভূত হয়েছে কোচবিহার জেলা কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। একদিকে মারধর ও বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ, অন্যদিকে নির্বাচন প্রক্রিয়া বানচালের পাল্টা অভিযোগ—সব মিলিয়ে জেলা কংগ্রেসের অন্দরের সংঘাত এবার প্রকাশ্যে চলে এসেছে। দলীয় নেতৃত্ব নির্বাচনের লড়াইকে কেন্দ্র করে যখন পার্টি অফিসেই নিজেদের মধ্যে হাতাহাতি ও বহিরাগতদের আনার অভিযোগ উঠছে, তখন প্রশ্ন উঠছে—কোচবিহার জেলা কংগ্রেস কি আদৌ নিজেদের ঘর সামলাতে পারছে? ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষের অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকাশ্য সংঘাত যে কোচবিহার কংগ্রেসের সাংগঠনিক সংকটকে আরও প্রকট করে তুলেছে, তা বলাই বাহুল্য।
    1
    জেলা সভাপতি নির্বাচন ঘিরে কোচবিহার কংগ্রেসে প্রকাশ্য গোষ্ঠী কোন্দল! মারধর, হামলার অভিযোগে উত্তপ্ত জেলা পার্টি অফিস
কোচবিহার: জেলা কংগ্রেস সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এবার প্রকাশ্যেই সামনে এল কোচবিহার জেলা কংগ্রেসের অন্দরের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কংগ্রেস নেতা মীর মোশারফ হোসেনকে মারধর করে জেলা পার্টি অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে।
অভিযোগ, জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করেই পার্টি অফিসে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।০ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মীর মোশারফ হোসেনের অভিযোগ, বর্তমান জেলা সভাপতি বিশ্বজিৎ সরকারের অনুগামীরা তাঁকে মারধর করেন এবং পার্টি অফিস থেকে কার্যত বের করে দেন।
এখানেই থেমে থাকেননি মীর মোশারফ হোসেন। তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, বিশ্বজিৎ সরকার বিজেপির লোকজনকে সঙ্গে নিয়ে এসে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালিয়েছেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। পাল্টা তাঁর দাবি, বিরোধী গোষ্ঠীর লোকেরাই বিজেপি এবং তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এসে জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, নির্বাচনকে ঘিরে অশান্তি তৈরি করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
ফলে একই ঘটনার দুই সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যায় আরও ঘনীভূত হয়েছে কোচবিহার জেলা কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। একদিকে মারধর ও বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ, অন্যদিকে নির্বাচন প্রক্রিয়া বানচালের পাল্টা অভিযোগ—সব মিলিয়ে জেলা কংগ্রেসের অন্দরের সংঘাত এবার প্রকাশ্যে চলে এসেছে।
দলীয় নেতৃত্ব নির্বাচনের লড়াইকে কেন্দ্র করে যখন পার্টি অফিসেই নিজেদের মধ্যে হাতাহাতি ও বহিরাগতদের আনার অভিযোগ উঠছে, তখন প্রশ্ন উঠছে—কোচবিহার জেলা কংগ্রেস কি আদৌ নিজেদের ঘর সামলাতে পারছে? ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষের অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকাশ্য সংঘাত যে কোচবিহার কংগ্রেসের সাংগঠনিক সংকটকে আরও প্রকট করে তুলেছে, তা বলাই বাহুল্য।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • নির্ধারিত মজুরির বাইরে টাকা নিলেই জরিমানা! ভগবানগোলায় তৈরি হল মোটরসাইকেল গ্যারেজ ইউনিয়ন ভগবানগোলা: মোটরসাইকেল গ্যারেজ মালিকদের নিয়ে বৃহস্পতিবার ভগবানগোলায় তৈরি হল নতুন গ্যারেজ ইউনিয়ন। এদিন ভগবানগোলার একটি শোরুমে আয়োজিত বৈঠকে এলাকার বিভিন্ন প্রান্তের ৫০ জনেরও বেশি গ্যারেজ মালিক ও মেকানিক উপস্থিত ছিলেন। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলের বিভিন্ন মেকানিক্যাল কাজের জন্য নির্ধারিত একটি মূল্যতালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী সকল গ্যারেজ মালিককে কাজ করতে হবে। নির্ধারিত মূল্যের বাইরে কোনও গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। একইভাবে নির্ধারিত মূল্যের তুলনায় কম টাকাতেও কাজ করা যাবে না। ইউনিয়নের নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট গ্যারেজ মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেউ নির্ধারিত মূল্যের বাইরে টাকা নিলে অথবা নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কাজ করলে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারী গ্যারেজকে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন। ইউনিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংগঠনটিকে আগামী দিনে আরও শক্তিশালী করা হবে এবং ভগবানগোলার সমস্ত গ্যারেজ মালিককে একই নিয়মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। গ্রাহকদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা এবং গ্যারেজ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য তৈরি করাই এই ইউনিয়ন গঠনের অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত গ্যারেজ মালিকদের উদ্দেশে ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—নির্ধারিত নিয়ম সকলকেই কঠোরভাবে মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে জরিমানা এবং তিন দিনের জন্য দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইউনিয়নের দায়িত্বে থাকা ব্যক্তিরাই সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তগুলির কথা জানান।
    1
    নির্ধারিত মজুরির বাইরে টাকা নিলেই জরিমানা! ভগবানগোলায় তৈরি হল মোটরসাইকেল গ্যারেজ ইউনিয়ন
ভগবানগোলা: মোটরসাইকেল গ্যারেজ মালিকদের নিয়ে বৃহস্পতিবার ভগবানগোলায় তৈরি হল নতুন গ্যারেজ ইউনিয়ন। এদিন ভগবানগোলার একটি শোরুমে আয়োজিত বৈঠকে এলাকার বিভিন্ন প্রান্তের ৫০ জনেরও বেশি গ্যারেজ মালিক ও মেকানিক উপস্থিত ছিলেন।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মোটরসাইকেলের বিভিন্ন মেকানিক্যাল কাজের জন্য নির্ধারিত একটি মূল্যতালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী সকল গ্যারেজ মালিককে কাজ করতে হবে। নির্ধারিত মূল্যের বাইরে কোনও গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। একইভাবে নির্ধারিত মূল্যের তুলনায় কম টাকাতেও কাজ করা যাবে না।
ইউনিয়নের নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট গ্যারেজ মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেউ নির্ধারিত মূল্যের বাইরে টাকা নিলে অথবা নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কাজ করলে তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারী গ্যারেজকে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন।
ইউনিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংগঠনটিকে আগামী দিনে আরও শক্তিশালী করা হবে এবং ভগবানগোলার সমস্ত গ্যারেজ মালিককে একই নিয়মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। গ্রাহকদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখা এবং গ্যারেজ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য তৈরি করাই এই ইউনিয়ন গঠনের অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত গ্যারেজ মালিকদের উদ্দেশে ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—নির্ধারিত নিয়ম সকলকেই কঠোরভাবে মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে জরিমানা এবং তিন দিনের জন্য দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হবে।
ইউনিয়নের দায়িত্বে থাকা ব্যক্তিরাই সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তগুলির কথা জানান।
    user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • ধুন্ধুমার! প্রাকৃতিক বিপর্যয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল  মাটির বাড়ি,তার নিচেই চাপা সদ্যোজাত শিশু.... আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরে হুর মুড়িয়ে ভেঙে পড়লো গ্রামের আস্ত কাঁচা বাড়ি। বাড়ির স্তুপ এর নিচে চাপা পড়ে যাই সদ্যোজাত শিশুকন্যা সহ একাধিক পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকায়। সন্ধ্যার শেষ পাওয়ার খবরে জানা যায়, ঘটনায় এক শিশু ওই ধ্বংসস্তূপের নিচে পৃষ্ঠ হয়ে যায়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা শুরু হয়েছে। সেইমত এদিন বৃষ্টির জেরে দুর্বল অবস্থায় থাকা মোফাসুর রহমানের মাটির দোতলা বাড়ি হুরমুড়িয়ে ধসে পড়ে।
    1
    ধুন্ধুমার! প্রাকৃতিক বিপর্যয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল  মাটির বাড়ি,তার নিচেই চাপা সদ্যোজাত শিশু....



আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরে হুর মুড়িয়ে ভেঙে পড়লো গ্রামের আস্ত কাঁচা বাড়ি। বাড়ির স্তুপ এর নিচে চাপা পড়ে যাই সদ্যোজাত শিশুকন্যা সহ একাধিক পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকায়। সন্ধ্যার শেষ পাওয়ার খবরে জানা যায়, ঘটনায় এক শিশু ওই ধ্বংসস্তূপের নিচে পৃষ্ঠ হয়ে যায়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা শুরু হয়েছে। সেইমত এদিন বৃষ্টির জেরে দুর্বল অবস্থায় থাকা মোফাসুর রহমানের মাটির দোতলা বাড়ি হুরমুড়িয়ে ধসে পড়ে।
    user_Lalgola news
    Lalgola news
    Newsagent লালগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.