Shuru
Apke Nagar Ki App…
ভাঙ্গড়ে তপ্ত পরিস্থিতি: নওশাদকে ঘিরে সংঘর্ষ, লাঠিচার্জে ছত্রভঙ্গ জনতা! ভাঙ্গড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র বাহিনী পুলিশের লাঠিচার্জ। নওশাদকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।
RKD Siliguri
ভাঙ্গড়ে তপ্ত পরিস্থিতি: নওশাদকে ঘিরে সংঘর্ষ, লাঠিচার্জে ছত্রভঙ্গ জনতা! ভাঙ্গড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র বাহিনী পুলিশের লাঠিচার্জ। নওশাদকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।
More news from Jalpaiguri and nearby areas
- Post by MAYNAGURI TIME1
- Post by UNNEWS1
- সকাল সকাল ভোট দিলেন অভয়ার মা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি viral1
- রাজ সিংহাসনে শেষ পর্যন্ত কে বসতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। গত ২৩শে এপ্রিল প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছিল, যেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের ওপর শান্তিই বজায় ছিল। তবে আজ, দ্বিতীয় দফার ১৪২টি আসনের ছবিটা একদম আলাদা। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তি আর রাজনৈতিক উত্তেজনার খবর। প্রথম দফার ভোটে নজর কেড়েছিল ৮০ শতাংশেরও বেশি ভোটদান, যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। উচ্চ ভোটদানের এই হার ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা। তৃণমূল না বিজেপি—কার পাল্লা ভারী? এই উৎকণ্ঠা এখন দুই শিবিরেই স্পষ্ট। ঠিক এই আবহে হলদিবাড়ির চিত্রটা নজরকাড়া। লটারির দোকান থেকে পানের দোকান—সব জায়গাতেই ভিড়। রাজনৈতিক নেতা থেকে সাধারণ ভোটার, সবার চোখ মোবাইলের স্ক্রিন কিংবা টিভির পর্দায়। আলোচনার কেন্দ্রবিন্দু একটাই—দ্বিতীয় দফার ভোটের গতিপ্রকৃতি এবং কার ঝুলিতে যাচ্ছে শেষ হাসি। রেকর্ড ভোট কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শাসকদলের ভিত আরও শক্ত হওয়ার প্রমাণ? উত্তর মিলবে আগামী ৪ঠা মে অর্থাৎ ফলাফল ঘোষণার দিন।1
- চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকায় তেলের সংকট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশে পেট্রোল-ডিজেল পাচারের জেরেই একাধিক পাম্পে কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন, কোথাও সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, কোথাও সরবরাহ বন্ধ রয়েছে। এতে নিত্যযাত্রী ও সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। অভিযোগ, পণ্যবাহী ট্রাকে অতিরিক্ত তেল নিয়ে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। এতে মোটা অঙ্কের লাভ হচ্ছে বলেও দাবি উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।1
- উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে। বেশ কয়েক সপ্তাহ আগে যখন কৃষকেরা মাঠ থেকে আলু তুলছিল তখন থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ হচ্ছে না ফলে আলু ও পাট কৃষকদের মাথায় হাত।1
- টানা কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন চাষের জমি। নিচু এলাকায় জল জমে থাকায় কৃষিজাত ফসল জলের তলায় তলিয়ে গেছে। বিশেষ করে ধান, শাকসবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগে পড়েছেন এলাকার কৃষকরা। অনেকেই জানান, সময়মতো জল না নামলে আরও বড় ক্ষতি হতে পারে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের দাবি উঠেছে প্রশাসনের কাছে। কৃষকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- দ্বিতীয় দফার ভোট মিটতেই এদিন সন্ধ্যায় বিজেপির বুথ কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেল। সন্ধ্যায় পাগলাপীর বাজারে নগড় নেপড়া বুথ কর্মীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। ছোট শালবাড়ী অঞ্চলের নগর নেপড়া ২৭২ নম্বর বুথ কমিটির সভাপতি রবিন বর্মন জানান এবারের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং ভোটের মার্জিনও অনেকটাই বেড়ে গেছে। এই ভোটের ফলাফল কার্যত বিজেপির দিকেই জনাদেশ রয়েছে বলেই তারা মনে করেন। এদিনের ওই বিজয় উল্লাসের মিছিলে রবিন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বুথের কার্যকর্তা সুজন বর্মন, সাগর বর্মন,বকুল বর্মন, প্রসেনজিৎ রায়, এবং অমল বর্মন প্রমুখ। তাদের দাবি ৪ তারিখে ভোটের ফলাফল ঘোষণা হলে, বিজেপিই রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হবেন। তাই তারা আজ আগাম বিজয় উল্লাস করেছেন। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেই তারা দেখতে চান বলেও জানিয়েছেন।1