Shuru
Apke Nagar Ki App…
SIR এ নাম বাদ! নাম তুলতে সকাল থেকেই লম্বা লাইন বহরমপুরে ডিএম অফিসে, কীভাবে উঠবে নাম? এসআইআর এর চূড়ান্ত তালিকায় ' ডিলিটেড' । নতুন করে আবেদন করতে ভিড় জমল বহরমপুরে। সপ্তাহের প্রথম দিন বহরমপুরে ডিএম অফিসে 'ডিলিটেড' ভোটারদের লম্বা লাইন। বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে চোখে মুখে উৎকণ্ঠা , চাপা উত্তেজনায় লাইন দিলেন তরুণ, মহিলা, যুব, বৃদ্ধ, বৃদ্ধা। প্রশাসনিক ভবনে ডিসট্রিক্ট কন্ট্রোল রুম, রয়েছে হেল্প ডেস্ক। সেখানেই ধাপে ধাপে চলছে নাম বাদ যাওয়াদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন প্রক্রিয়া। সোমবার দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নাম বাদ যাওয়া ভোটাররা। বিধানসভা ভোটে সামনে, এরই মাঝে যাদের নাম 'ডিলিটেড' তারা নতুন করে আবেদন করছেন।
Chiranjit ghosh

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- এসআইআর এ বৈধ ভোটারদের নাম তোলার দাবিতে বহরমপুরে পথে নামলেন কংগ্রেসের ওয়াকিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার দুপুরে বহরমপুর টেক্সস্টাইল মোড়ে পথসভা ও পদযাত্রায় সামিল হন অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব। এসআইআর এ কমিশন প্রকাশিত ভোটার তালিকায় মুর্শিদাবাদ জেলায় ‘বিবেচনাধীন’ রয়েছে প্রায় ১১ লক্ষ ভোটার। এই সমস্ত ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানান অধীর চৌধুরী।1
- হরিহরপাড়া চুয়া নতুনপাড়া নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত কয়েকজন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চুয়া নতুনপাড়া এলাকায় সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। জানা যায়, কাপড়ের ব্যবসা করে ১০৭ গাড়িতে বাড়ি ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।1
- হরিহরপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত কয়েকজন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চুয়া নতুনপাড়া এলাকায় সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। জানা যায়, কাপড়ের ব্যবসা করে ১০৭ গাড়িতে বাড়ি ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।1
- Post by MD FORHAD HOSSAIN1
- Post by কলকাতা টিভি নিউজ1
- হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহাজাদপুর কদমতলা এলাকায় হাইকোর্টের নির্দেশে এক বৃদ্ধের বাড়ির প্রাচীরের একাংশ ভেঙে দিল প্রশাসন। আনসার শেখ নামে ওই বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালিয়ে ছেলে-বৌমা ও নাতি-নাতনিদের নিয়ে সেখানে বসবাস করতেন। শনিবার হরিহরপাড়া ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় এবং আগামী চার দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিবেশী নিফাজ শেখ রাস্তায় বেরোনোর পথ না থাকার অভিযোগে চার বছর আগে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ আনসার শেখ।1
- Post by সত্য দর্পণ1
- এসআইআর এ যোগ্য ভোটারদের নাম তোলার দাবিতে বহরমপুরে মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল সিপিআই(এম) এর। এসআইআর এ কমিশন প্রকাশিত ভোটার তালিকায় রাজ্যে ৬০ লক্ষের বেশি মানুষের নাম ‘বিবেচনাধীন’। মুর্শিদাবাদ জেলায় সংখ্যাটা ১১ লক্ষ। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বহরমপুরে দলীয় সভা শেষে পদযাত্রায় পা মেলালেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বহরমপুর রবীন্দ্রসদন থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিল থেকে এসআইআর নিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশন ও রাজ্যের প্রশাসনকে তোপ দাগেন মহম্মদ সেলিম।1