Shuru
Apke Nagar Ki App…
হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহাজাদপুর কদমতলা এলাকায় হাইকোর্টের নির্দেশে এক বৃদ্ধের বাড়ির প্রাচীরের একাংশ ভেঙে দিল প্রশাসন। আনসার শেখ নামে ওই বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালিয়ে ছেলে-বৌমা ও নাতি-নাতনিদের নিয়ে সেখানে বসবাস করতেন। শনিবার হরিহরপাড়া ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় এবং আগামী চার দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিবেশী নিফাজ শেখ রাস্তায় বেরোনোর পথ না থাকার অভিযোগে চার বছর আগে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ আনসার শেখ।
Krishna Kumar Das
হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহাজাদপুর কদমতলা এলাকায় হাইকোর্টের নির্দেশে এক বৃদ্ধের বাড়ির প্রাচীরের একাংশ ভেঙে দিল প্রশাসন। আনসার শেখ নামে ওই বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালিয়ে ছেলে-বৌমা ও নাতি-নাতনিদের নিয়ে সেখানে বসবাস করতেন। শনিবার হরিহরপাড়া ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় এবং আগামী চার দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিবেশী নিফাজ শেখ রাস্তায় বেরোনোর পথ না থাকার অভিযোগে চার বছর আগে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ আনসার শেখ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহাজাদপুর কদমতলা এলাকায় হাইকোর্টের নির্দেশে এক বৃদ্ধের বাড়ির প্রাচীরের একাংশ ভেঙে দিল প্রশাসন। আনসার শেখ নামে ওই বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালিয়ে ছেলে-বৌমা ও নাতি-নাতনিদের নিয়ে সেখানে বসবাস করতেন। শনিবার হরিহরপাড়া ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় এবং আগামী চার দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিবেশী নিফাজ শেখ রাস্তায় বেরোনোর পথ না থাকার অভিযোগে চার বছর আগে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ আনসার শেখ।1
- হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলে সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হলো। সোমবার সন্ধ্যায় প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে স্কুল প্রাঙ্গনে এই ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ–এর তত্ত্বাবধানে, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ইফতার মজলিসে বিভিন্ন ধর্মের প্রায় ১৫০০ জন মানুষ অংশগ্রহণ করেন। সকলেই একসঙ্গে ইফতার করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ইফতার মজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ, হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোসা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। ইফতার মজলিসকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।1
- লালগোলায় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, চারটি গরু উদ্ধার মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত এলাকায় বিএসএফের হাতে এক বাংলাদেশি যুবক আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি বড় আকারের গরু। ঘটনাটি ঘটেছে লালগোলার রাধাকৃষ্ণাপুর এলাকায় পদ্মা নদীর ধারে। বিএসএফ সূত্রে জানা গেছে, খাণ্ডুয়া ক্যাম্পের ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রবিবার দুপুরের দিকে সীমান্তে টহলদারি চালানোর সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। সেই সময় এক যুবককে চারটি গরু নিয়ে পদ্মা নদীর ধারে ঘোরাফেরা করতে দেখা যায়। জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি। পরে তাকে আটক করে গরুগুলিসহ লালগোলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম নাঈম শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গরুগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় লালগোলা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃত নাঈম শেখকে লালবাগ আদালতে তোলা হলে পুলিশ তার বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।2
- এসআইআর এর চূড়ান্ত তালিকায় ' ডিলিটেড' । নতুন করে আবেদন করতে ভিড় জমল বহরমপুরে। সপ্তাহের প্রথম দিন বহরমপুরে ডিএম অফিসে 'ডিলিটেড' ভোটারদের লম্বা লাইন। বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে চোখে মুখে উৎকণ্ঠা , চাপা উত্তেজনায় লাইন দিলেন তরুণ, মহিলা, যুব, বৃদ্ধ, বৃদ্ধা। প্রশাসনিক ভবনে ডিসট্রিক্ট কন্ট্রোল রুম, রয়েছে হেল্প ডেস্ক। সেখানেই ধাপে ধাপে চলছে নাম বাদ যাওয়াদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন প্রক্রিয়া। সোমবার দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নাম বাদ যাওয়া ভোটাররা। বিধানসভা ভোটে সামনে, এরই মাঝে যাদের নাম 'ডিলিটেড' তারা নতুন করে আবেদন করছেন।1
- ভরতপুরে ইফতারের মুখে শোকের ছায়া : সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মাশুন্দির কিশোরের1
- Post by Md Sarjen Murshidabad1
- ৪৭ দিনের তদন্তের পর পুলিশের জালে খুনি, সাগরপাড়ায় চাঞ্চল্য, #মুর্শিদাবাদ #জলঙ্গি #সাগর পাড়া1
- গভীর রাতে সামশেরগঞ্জে পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪ ,ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ২টা নাগাদ সামশেরগঞ্জ থানার আইসি– সুব্রত ঘোষের একটি বিশেষ দল চকশাপুর মোড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আনসাটার আগ্নেয়াস্ত্র, একটি হাসুয়া এবং দুটি লোহার রড পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম উদয় দাস, দুলাল মণ্ডল ও অবিরাম মণ্ডল। ২ জনের বাড়ি সামশেরগঞ্জের চকশাপুর এলাকায় হলে উদয় দাসের বাড়ি সুতির হাঁপানিয়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তিনজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়।অন্যদিকে একই রাতে সামশেরগঞ্জের চকশাপুর ফিডার ক্যানেল এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতের নাম আজাদ শেখ। পুলিশ জানিয়েছে, তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়।উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।4