logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বিধায়কের উদ্যোগে হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলে সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হলো। সোমবার সন্ধ্যায় প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে স্কুল প্রাঙ্গনে এই ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ–এর তত্ত্বাবধানে, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ইফতার মজলিসে বিভিন্ন ধর্মের প্রায় ১৫০০ জন মানুষ অংশগ্রহণ করেন। সকলেই একসঙ্গে ইফতার করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ইফতার মজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ, হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোসা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। ইফতার মজলিসকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

11 hrs ago
user_Maminul Islam
Maminul Islam
Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
11 hrs ago

বিধায়কের উদ্যোগে হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলে সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হলো। সোমবার সন্ধ্যায় প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে স্কুল প্রাঙ্গনে এই ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ–এর তত্ত্বাবধানে, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ইফতার মজলিসে বিভিন্ন ধর্মের প্রায় ১৫০০ জন মানুষ অংশগ্রহণ করেন। সকলেই একসঙ্গে ইফতার করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ইফতার মজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ, হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোসা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। ইফতার মজলিসকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলে সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হলো। সোমবার সন্ধ্যায় প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে স্কুল প্রাঙ্গনে এই ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ–এর তত্ত্বাবধানে, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ইফতার মজলিসে বিভিন্ন ধর্মের প্রায় ১৫০০ জন মানুষ অংশগ্রহণ করেন। সকলেই একসঙ্গে ইফতার করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ইফতার মজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ, হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোসা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। ইফতার মজলিসকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।
    1
    হুমাইপুরে সম্প্রীতির ইফতার মজলিস, প্রায় ১৫০০ মানুষ একসঙ্গে বসে ইফতার করেন
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলে সম্প্রীতির ইফতার মজলিসের আয়োজন করা হলো। সোমবার সন্ধ্যায় প্রদীপডাঙ্গা তাজপুর এমএসকে স্কুল প্রাঙ্গনে এই ইফতার মজলিস অনুষ্ঠিত হয়।
হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ–এর তত্ত্বাবধানে, হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই ইফতার মজলিসে বিভিন্ন ধর্মের প্রায় ১৫০০ জন মানুষ অংশগ্রহণ করেন। সকলেই একসঙ্গে ইফতার করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ বলেন, ইফতার মজলিস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখ, হুমাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনুল শেখ, হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরদোসা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।
ইফতার মজলিসকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • লালগোলায় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, চারটি গরু উদ্ধার মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত এলাকায় বিএসএফের হাতে এক বাংলাদেশি যুবক আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি বড় আকারের গরু। ঘটনাটি ঘটেছে লালগোলার রাধাকৃষ্ণাপুর এলাকায় পদ্মা নদীর ধারে। বিএসএফ সূত্রে জানা গেছে, খাণ্ডুয়া ক্যাম্পের ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রবিবার দুপুরের দিকে সীমান্তে টহলদারি চালানোর সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। সেই সময় এক যুবককে চারটি গরু নিয়ে পদ্মা নদীর ধারে ঘোরাফেরা করতে দেখা যায়। জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি। পরে তাকে আটক করে গরুগুলিসহ লালগোলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম নাঈম শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গরুগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় লালগোলা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃত নাঈম শেখকে লালবাগ আদালতে তোলা হলে পুলিশ তার বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
    2
    লালগোলায় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, চারটি গরু উদ্ধার
মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত এলাকায় বিএসএফের হাতে এক বাংলাদেশি যুবক আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি বড় আকারের গরু। ঘটনাটি ঘটেছে লালগোলার রাধাকৃষ্ণাপুর এলাকায় পদ্মা নদীর ধারে।
বিএসএফ সূত্রে জানা গেছে, খাণ্ডুয়া ক্যাম্পের ৭১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রবিবার দুপুরের দিকে সীমান্তে টহলদারি চালানোর সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। সেই সময় এক যুবককে চারটি গরু নিয়ে পদ্মা নদীর ধারে ঘোরাফেরা করতে দেখা যায়। জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি। পরে তাকে আটক করে গরুগুলিসহ লালগোলা থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম নাঈম শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গরুগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই ঘটনায় লালগোলা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃত নাঈম শেখকে লালবাগ আদালতে তোলা হলে পুলিশ তার বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়।
ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহাজাদপুর কদমতলা এলাকায় হাইকোর্টের নির্দেশে এক বৃদ্ধের বাড়ির প্রাচীরের একাংশ ভেঙে দিল প্রশাসন। আনসার শেখ নামে ওই বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালিয়ে ছেলে-বৌমা ও নাতি-নাতনিদের নিয়ে সেখানে বসবাস করতেন। শনিবার হরিহরপাড়া ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় এবং আগামী চার দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিবেশী নিফাজ শেখ রাস্তায় বেরোনোর পথ না থাকার অভিযোগে চার বছর আগে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ আনসার শেখ।
    1
    হাইকোর্টের নির্দেশে ভাঙল প্রাচীর, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহাজাদপুর কদমতলা এলাকায় হাইকোর্টের নির্দেশে এক বৃদ্ধের বাড়ির প্রাচীরের একাংশ ভেঙে দিল প্রশাসন। আনসার শেখ নামে ওই বৃদ্ধ ভিক্ষা করে সংসার চালিয়ে ছেলে-বৌমা ও নাতি-নাতনিদের নিয়ে সেখানে বসবাস করতেন।
শনিবার হরিহরপাড়া ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় এবং আগামী চার দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিবেশী নিফাজ শেখ রাস্তায় বেরোনোর পথ না থাকার অভিযোগে চার বছর আগে হাইকোর্টে মামলা করেছিলেন। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ।
ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ আনসার শেখ।
    user_Krishna Kumar Das
    Krishna Kumar Das
    Newsagent নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • এসআইআর এর চূড়ান্ত তালিকায় ' ডিলিটেড' । নতুন করে আবেদন করতে ভিড় জমল বহরমপুরে। সপ্তাহের প্রথম দিন বহরমপুরে ডিএম অফিসে 'ডিলিটেড' ভোটারদের লম্বা লাইন। বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে চোখে মুখে উৎকণ্ঠা , চাপা উত্তেজনায় লাইন দিলেন তরুণ, মহিলা, যুব, বৃদ্ধ, বৃদ্ধা। প্রশাসনিক ভবনে ডিসট্রিক্ট কন্ট্রোল রুম, রয়েছে হেল্প ডেস্ক। সেখানেই ধাপে ধাপে চলছে নাম বাদ যাওয়াদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন প্রক্রিয়া। সোমবার দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নাম বাদ যাওয়া ভোটাররা। বিধানসভা ভোটে সামনে, এরই মাঝে যাদের নাম 'ডিলিটেড' তারা নতুন করে আবেদন করছেন।
    1
    এসআইআর এর চূড়ান্ত তালিকায় ' ডিলিটেড' ।  নতুন করে আবেদন করতে ভিড় জমল বহরমপুরে। সপ্তাহের প্রথম দিন বহরমপুরে ডিএম অফিসে 'ডিলিটেড' ভোটারদের লম্বা লাইন।  বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে চোখে মুখে উৎকণ্ঠা , চাপা উত্তেজনায় লাইন দিলেন তরুণ, মহিলা, যুব, বৃদ্ধ, বৃদ্ধা। প্রশাসনিক ভবনে ডিসট্রিক্ট কন্ট্রোল রুম, রয়েছে হেল্প ডেস্ক। সেখানেই ধাপে ধাপে চলছে নাম বাদ যাওয়াদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন প্রক্রিয়া। সোমবার দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নাম বাদ যাওয়া ভোটাররা।
বিধানসভা ভোটে সামনে, এরই মাঝে যাদের নাম 'ডিলিটেড' তারা নতুন করে আবেদন করছেন।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • Post by MD FORHAD HOSSAIN
    1
    Post by MD FORHAD HOSSAIN
    user_MD FORHAD HOSSAIN
    MD FORHAD HOSSAIN
    Murshidabad Jiaganj, West Bengal•
    13 hrs ago
  • Post by সত্য দর্পণ
    1
    Post by সত্য দর্পণ
    user_সত্য দর্পণ
    সত্য দর্পণ
    Local News Reporter Bhagawangola - Ii, Murshidabad•
    15 hrs ago
  • ৪৭ দিনের তদন্তের পর পুলিশের জালে খুনি, সাগরপাড়ায় চাঞ্চল্য, #মুর্শিদাবাদ #জলঙ্গি #সাগর পাড়া
    1
    ৪৭ দিনের তদন্তের পর পুলিশের জালে খুনি, সাগরপাড়ায় চাঞ্চল্য,
#মুর্শিদাবাদ #জলঙ্গি #সাগর পাড়া
    user_রাসেল শাহ
    রাসেল শাহ
    জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • Post by MD FORHAD HOSSAIN
    1
    Post by MD FORHAD HOSSAIN
    user_MD FORHAD HOSSAIN
    MD FORHAD HOSSAIN
    Murshidabad Jiaganj, West Bengal•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.