Shuru
Apke Nagar Ki App…
কাটোয়া শহরে নতুন নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করলো বিজেপি। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে কাটোয়া শহরে ২৭০ কাটোয়া বিধানসভা নতুন নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করলো বিজেপি। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন সংগঠননিক কাটোয়া জেলার সভানেত্রী স্মৃতি কনা বসু, কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ সহ জেলার অন্যান্য নেত্রত্ব।
Ashim banerjee
কাটোয়া শহরে নতুন নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করলো বিজেপি। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে কাটোয়া শহরে ২৭০ কাটোয়া বিধানসভা নতুন নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করলো বিজেপি। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন সংগঠননিক কাটোয়া জেলার সভানেত্রী স্মৃতি কনা বসু, কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ সহ জেলার অন্যান্য নেত্রত্ব।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কেতুগ্রামের আনখোনা অঞ্চলে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিক্ষোভ। অভিযোগ, হেয়ারিংয়ে ডাকা ৪৪৪ জনের মধ্যে ৪৪০ জনের নাম বাদ পড়েছে। একাধিক বুথ মিলিয়ে দেড় হাজারের বেশি নাম কাটা গেছে বলে দাবি, ক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ |1
- আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে কাটোয়া শহরে ২৭০ কাটোয়া বিধানসভা নতুন নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করলো বিজেপি। ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন সংগঠননিক কাটোয়া জেলার সভানেত্রী স্মৃতি কনা বসু, কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ সহ জেলার অন্যান্য নেত্রত্ব।2
- নির্বাচনী রণকৌশল সাজাতে ভরতপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য কর্মীসভা। মঙ্গলবার সন্ধ্যায় ভরতপুরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমানের সমর্থনে এক বর্ণাঢ্য কর্মী সভার আয়োজন করা হয়। এদিন প্রার্থীর আগমনের আগে থেকেই অনুষ্ঠান চত্বরে তৃণমূলের একগুচ্ছ প্রাক্তন পদাধিকারী ও অসংখ্য কর্মী-সমর্থকের উপস্থিতিতে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মুস্তাফিজুর রহমান সভাস্থলে পৌঁছানো মাত্রই জয়ধ্বনি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বরণ পর্ব, যেখানে প্রার্থীকে সংবর্ধনা জানান ভরতপুর-১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি নূর আলম। এদিনের সভায় প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি তথা বর্তমান সদস্য আবুল হাসানাত ওরফে সিপন, প্রাক্তন সহ-সভাপতি আসিফুজ্জামান ওরফে পাপ্পু, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা সদস্য আলী মোহাম্মদ খান, পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিকাশ দাস সহ একাধিক শীর্ষ স্থানীয় প্রাক্তন নেতৃত্ব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে কর্মীদের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তোলা এবং জয়ের রণকৌশল স্থির করাই ছিল এই সভার মূল লক্ষ্য।1
- স্কুলগাড়িতে বড়সড় ধাক্কা! আহত পড়ুয়ারা, উত্তাল পলাশী,জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ রিপোর্ট : নবেন্দু ভট্টাচাৰ্য,নদীয়া পলাশীতে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় জনতার। মুর্শিদাবাদের রেজিনগরের দিক থেকে আসা একটি বড় গাড়ি আচমকাই চলন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়ে পলাশী ফুলবাগান মোড় সংলগ্ন এলাকায়। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি বেসরকারি স্কুলগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। 💥 মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে— গাড়ির ভিতরে থাকা ছোট ছোট পড়ুয়ারা চিৎকার করতে থাকে। 🚑 দুর্ঘটনায় চালক-সহ মোট ১০ জন গুরুতর আহত হয়। তড়িঘড়ি তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ⚠️ জানা গিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। 😡 এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। তারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। 👮 পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 📢 এমন আরও খবর পেতে এখনই ফলো করুন Spotbangla Media1
- *এক মৃত্যুর পরও শিক্ষা নয়!নিয়ম ভেঙেই চলছে টোটো, মূল্য দিচ্ছে যাত্রী! নবদ্বীপে বেপরোয়া টোটোতে আবার বড়সড় দুর্ঘটনা!* নিজস্ব সংবাদ দাতাঃ নদীয়াঃ নিয়ম ভাঙার মাশুল ফের রক্ত দিয়ে চোকাতে হল সাধারণ মানুষকে। নদীয়ার নবদ্বীপ শহরে বেপরোয়া ও অতিরিক্ত যাত্রীবোঝাই টোটো চলাচলের জেরে মঙ্গলবার দুপুরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। প্রাচীন মায়াপুর সংলগ্ন নিমতলা মোড়ে যাত্রীবোঝাই একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, গুরুতর জখম হন অন্তত ৮ জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে একটি টোটোতে সর্বোচ্চ ৫ জন যাত্রী বহনের নিয়ম, সেখানে প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল গাড়িটি। অতিরিক্ত ওজনের কারণে টোটোর ভারসাম্য বিঘ্নিত হয়। ঠিক সেই সময় সামনে একটি সাইকেল চলে আসায় চালক হকচকিয়ে নিয়ন্ত্রণ হারান, এবং মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে পড়ে রাস্তার উপর। দুর্ঘটনার পর তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। মোট ১০ জন যাত্রীর সবাই আহত হন। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হলেও, একজন যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁর ডান পায়ে গুরুতর চোট লাগে—পেশি বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। জরুরি অস্ত্রোপচার করে তাঁকে চিকিৎসাধীন রাখা হয়েছে। জানা গেছে, আহতরা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা থেকে বেড়াতে এসেছিলেন। সোমবার মায়াপুরে থাকার পর মঙ্গলবার নবদ্বীপে ঠাকুর দর্শনে বেরিয়েছিলেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে, যাত্রীদের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুও ছিল। মায়াপুর থেকেই টোটোটি বুক করা হয়েছিল বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একাধিক সতর্কতা সত্ত্বেও বহু টোটোচালক বেপরোয়া ভাবে নিয়ম ভেঙে চলাচল করছেন। অতিরিক্ত যাত্রী তোলা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই নবদ্বীপের প্রতাপনগর এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে—একটির পর একটি দুর্ঘটনা সত্ত্বেও কেন লাগাম টানা যাচ্ছে না? প্রশাসনের নজরদারি কি যথেষ্ট নয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও অদৃশ্য কারণ? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড়সড়1
- গত ২৭ মার্চ কৃষ্ণনগর সরকারি কলেজের পিছনের রাস্তার পাশে অবস্থিত বাজরংবলী মন্দিরের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।1
- বিহারীয়াতে প্রচার, জনসংযোগে ভরসা বাড়ছে নিয়ামত শেখের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই কেন্দ্রের বিহারিয়া অঞ্চলের বিভিন্ন বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। এদিন প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় এবং শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন এলাকাবাসী। সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কথা বলেন নিয়ামত শেখ। এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি মানুষের সমর্থন কামনা করেন। তৃণমূলের দাবি, গত কয়েক বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তিতেই এবারও বিপুল ভোটে জয়ী হবেন নিয়ামত শেখ। ব্লক তৃণমূল সভাপতি জসিম উদ্দিন শেখ জানান, “২৩ এপ্রিলের ভোটে বিহারিয়া অঞ্চল থেকে রেকর্ড লিড পাবে তৃণমূল কংগ্রেস।” এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জসিম উদ্দিন শেখ, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, ব্লক নেতা আশানুদ্দিন শেখ, ইউনুস, ব্লক ছাত্র পরিষদের সভাপতি মুকুট, সহ-সভাপতি শাহিন খান সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। সামগ্রিকভাবে, জনসংযোগ কর্মসূচিকে ঘিরে হরিহরপাড়ায় নির্বাচনী আবহ ক্রমেই চড়ছে।1
- Post by Chand Mohammad sk1