Shuru
Apke Nagar Ki App…
Rakibulhossain Rakibulhossaim😭
Jahidul Miah
Rakibulhossain Rakibulhossaim😭
More news from Coochbehar and nearby areas
- Rakibulhossaim😭3
- শীতলকুচি, নিজস্ব সংবাদদাতা: বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছিল Election Commission of India। কিন্তু বড় মরিচা এলাকায় সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। ২৮৮ নম্বর বুথ, বড় মরিচা জুনিয়র বেসিক স্কুলে এক পক্ষাঘাতগ্রস্ত, ৭০ ঊর্ধ্ব ভোটারকে পরিবারের সদস্যদের কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়। চলাফেরায় সম্পূর্ণ অক্ষম হওয়ায় তাঁকে এভাবেই কেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এমন অসুস্থ ও প্রবীণ ভোটারদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা থাকার কথা। কিন্তু এই ক্ষেত্রে তা বাস্তবায়িত না হওয়ায় স্থানীয় মহলে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই একে প্রশাসনিক গাফিলতি বলেই মনে করছেন। ভোটারের পরিবারের দাবি, বিষয়টি আগেই বিএলও-কে জানানো হয়েছিল। তবুও কোনও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে টোটোতে করে এনে শেষ পর্যন্ত তাঁকে ভোট দেওয়াতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন ব্যবস্থাপনা ও পরিষেবার বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।1
- সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/ ২৭০ নম্বর বুথে ছুরিকাহত বিজেপির পোলিং এজেন্ট জাহানুর ইসলাম (৩৭)। সিতাই বিধানসভা কেন্দ্রের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মুন্সিরহাট এলাকার বাসিন্দা এই ব্যক্তি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। জানা যায় যেদিন সকাল থেকেই সংশ্লিষ্ট এই ভোটকেন্দ্রে সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দুপুরে তিনি বাড়িতে খেতে যান খাওয়া-দাওয়া সেরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তার ওপর আক্রমণ চালায় তৃণমূলী দুষ্কৃতীরা তার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এরপর তাকে অপহরণ করে স্থানীয় একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তারপর শারীরিক নিগ্রহ চালায় তারা ছুটি দিও আঘাত করার অভিযোগ উঠে তার শরীরে এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী তারা তাকে উদ্ধার করেন চিকিৎসার জন্য নিয়ে আসে দিনহাটা মহকুমা হাসপাতালে। বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খবর পেয়েই তাকে হাসপাতালে দেখতে আসেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। তিনি বলেন, তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই এই আক্রমণের পথ বেছে নিয়েছে তারা।1
- ভোট দিতে গিয়ে চমক! ‘পোস্টাল ভোট হয়ে গেছে’—অভিযোগ তুফানগঞ্জে1
- কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ -২ ব্লকের ঠিক কিছুটা দূরে রোড জ্যামিং করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর এদিকে অভিযোগ পেতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এদিকে ঘটনাস্থলে যেতেই কার্যতো অ্যাকশান মুডে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে। রীতিমতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তৃণমূল ও বিজেপির নির্বাচনী ক্যাম্প।1
- মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা বিধানসভার ২৬১ নম্বর বুথে বন্ধ ভোট গ্রহণ। জানা গেছে ইভিএম ব্ল্যাক টিউপ লাগানোর অভিযোগ বিজেপির । ঘটনাস্তলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।বিজেপির ইলেকশন এজেন্ট কৌশিক ভদ্র বলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর ব্ল্যাক টিউপ লাগানো হয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।এখন ব্ল্যাক টিউপ সরিয়ে ফেলে ভোট গ্রহণ শুরু হলো।তবে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিলো।আমরা পুন নির্বাচনের দাবি জানাই এই বুথে। তৃণমূলের ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ রায় বলেন ভোট গ্রহণ শুরু হয়েছে ইভিএম এ ব্ল্যাক টিউপ লাগানো ছিলো প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হলো।1
- জোর আত্মবিশ্বাস তৃণমূল প্রার্থীর— “জয় নিয়ে ভাবার প্রশ্নই নেই, চার তারিখে দুপুরেই বোঝা যাবে কত ভোটে জিতছি,” ভোট শেষে দাবি দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহর।1
- **গতকালের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত শীতলকুচির বাউদিয়া বাজার সংলগ্ন এলাকা—আক্রমণের অভিযোগ, আটক ১** শীতলকুচি, নিজস্ব সংবাদদাতা: গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচির বাউদিয়া বাজার সংলগ্ন এলাকা। জানা যায়, দিনভর শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলেও রাতের দিকে আবার অশান্তির অভিযোগ ওঠে। বিজেপির কৃষক সভার কোচবিহার জেলা সভাপতি Prahlad Barman-এর ওপর পুনরায় হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, আগের দিনের থানায় দায়ের করা অভিযোগ আপোস করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনাস্থলে হুমকি দেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা একজনকে বাইকসহ আটক করেন। অপর এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে প্রহ্লাদ বর্মন বলেন, “গতকালও আমাকে মারার চেষ্টা করা হয়েছিল, আজ আবারও একইভাবে আক্রমণের চেষ্টা চালানো হয়েছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।1