Shuru
Apke Nagar Ki App…
মা গুপ্তমনি মন্দিরে পুজো দিয়ে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের TMC প্রার্থী অজিত মাহাতো নির্বাচনী প্রচার শুরু করলেন
JHARGRAM NEWS UPDATE
মা গুপ্তমনি মন্দিরে পুজো দিয়ে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের TMC প্রার্থী অজিত মাহাতো নির্বাচনী প্রচার শুরু করলেন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোপীবল্লভপুরে জোরকদমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহত। আজ সকালে গুপ্তমনি মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি নিজের নির্বাচনী প্রচারের শুরু করেন। কয়েকশো বাইকের বিশাল র্যালির মাধ্যমে সমর্থকদের নিয়ে মন্দিরে পৌঁছন তিনি। পুজো শেষ করে সেখান থেকেই র্যালি করে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন অজিত মাহত। সকাল থেকেই তার প্রচার কর্মসূচি ছিল ব্যস্ততায় ভরা। গোপীবল্লভপুর বিধানসভার শালবনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজিত মাহত জানান, গোপীবল্লভপুর এলাকায় কুর্মি ভোটারের সংখ্যা বেশি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মি সম্প্রদায়ের উন্নয়নে একাধিক কাজ করেছেন। সেই কারণেই কুর্মি সমাজের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন বলে তিনি আশাবাদী।এছাড়াও তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা মানুষ ভোলেনি। গত কয়েক বছরে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। তাই এই নির্বাচনে জয় নিয়ে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী।1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- মেদিনীপুরে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো হজরত জালালউদ্দিন বোখারী (রহেমাতুল্লাহ আলাইহি)-এর ১০১তম উরুষ পাক। দিনভর ভক্তদের ভিড়, কোরআন তেলাওয়াত ও প্রার্থনার মাধ্যমে মুখর ছিল মাজার প্রাঙ্গণ; সন্ধ্যায় প্রার্থী সুজয় হাজরাও উপস্থিত হয়ে শান্তি ও সম্প্রীতির সকলের জন্য প্রার্থনা করি।1
- 🌎🌐🌍👨💻👩💻1
- শহরের শ্যামবাবা মন্দির সংলগ্ন ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন আখাড়ার সদস্যরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী আখাড়া প্রদর্শনী ও প্রশিক্ষণ, যেখানে যুবকদের মধ্যে শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার বার্তা তুলে ধরা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী Dilip Ghosh । #RamNavami #Kharagpur #DilipGhosh #Akhara #WestMedinipur #ReligiousEvent #kharagpurjagaran1
- #bjpvsrpf : खड़गपुर में फिर भड़का विवाद, बंद सड़क को लेकर बीजेपी–आरपीएफ आमने-सामने। #railwayofficersclubroad #wall #bjpkharagpur #RPF #ADRM #transfer #TMC #PradipSarkar #dilipghosh #kharagpurnews9 #2026mlaelection1
- নয়াগ্রাম বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী আমিও কিস্কুর বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এলাকার কয়েকটি স্থানে সাদা কাগজে কালো কালিতে ছাপানো পোস্টার দেখা যায়। সেখানে লেখা ছিল ,নয়াগ্রাম বিধানসভার প্রার্থী আমিও কিস্কুকে মানছি না, মানব না, ইতি নয়াগ্রাম বিধানসভার বিজেপির কর্মীবৃন্দ ও জনসাধারণ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি প্রার্থী আমিও কিস্কু বলেন, প্রথমে তিনি বিষয়টি জানতেন না, পরে জানতে পারেন দু’টি জায়গায় এমন পোস্টার পড়েছে। তিনি আরও জানান, দলের কর্মীদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, এটি বিজেপির অভ্যন্তরীণ কাজ নয়। আমিও কিস্কুর অভিযোগ, এটি শাসক দলের চক্রান্ত। তিনি দাবি করেন, তার দলের কর্মীরা তার পাশেই রয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা নয়াগ্রামের বর্তমান বিধায়ক দুলাল মুর্মু পাল্টা বলেন—“ওরা যা খুশি বলতে পারে, বলাকে তো আর কেউ আটকাতে পারে না।” এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে এই ধরনের পোস্টার বিতর্ক কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার1