Shuru
Apke Nagar Ki App…
সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে BMOH ও হাসপাতালের রান্নার কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন কোচবিহার জেলার মহিলার মোর্চা সিতাই হাসপাতালে রোগীদের ঠিক করে খাবার দেওয়া হয় না।
SITAI UPDATE সিতাই আপডেট
সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে BMOH ও হাসপাতালের রান্নার কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন কোচবিহার জেলার মহিলার মোর্চা সিতাই হাসপাতালে রোগীদের ঠিক করে খাবার দেওয়া হয় না।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে BMOH ও হাসপাতালের রান্নার কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন কোচবিহার জেলার মহিলার মোর্চা সিতাই হাসপাতালে রোগীদের ঠিক করে খাবার দেওয়া হয় না।1
- মাথাভাঙা ও শীতলখুচি বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে নজরুল সদনে বিজেপির বৈঠক শেষে কি বললেন বিধানসভা কেন্দ্রের কনভেনার কনক বর্মন1
- মাথাভাঙ্গার নজরুল সদনে মাথাভাঙ্গা ও শীতলখুঁচি বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাংসদ কৈলাস জীর উপস্থিতিতে বুথস্তর শক্তিশালী করা, সরকারি প্রকল্পের প্রচার ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। কর্মীদের মনোবল বাড়িয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন জেলা নেতৃত্ব।1
- “মাছ-ভাত বাঙালির অধিকার!” পুন্ডিবাড়িতে বিজেপির কর্মসূচিতে উপচে পড়ল জনসমুদ্র কোচবিহার জেলার পুন্ডিবাড়ি অঞ্চলে সোমবার আয়োজন করা হলো বিশেষ মধ্যাহ্নভোজ কর্মসূচির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ৬০ ও ৬১ নম্বর বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালির মাছ-ভাত খাওয়ার সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। সেই অভিযোগকে “ভিত্তিহীন অপপ্রচার” বলে দাবি করে এদিনের এই মধ্যাহ্নভোজ কর্মসূচি বিজেপির। সোমবার ওই দুই বুথ এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় এক বৃহৎ মধ্যাহ্নভোজের। সেখানে মেনুর মূল আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী প্রিয় খাবার মাছ-ভাত। স্থানীয় বাসিন্দা, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের উপস্থিতিতে এই কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ঐতিহ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মাছ-ভাত শুধু খাবার নয়, বাঙালির আবেগ ও পরিচয়ের অংশ। সেই ঐতিহ্যকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তারা। এদিন বিজেপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধনেই বাংলা এগিয়ে যাবে। ভয় দেখিয়ে বা বিভ্রান্তি ছড়িয়ে বাঙালির পাতে মাছ কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই বলেও দাবি করা হয়।1
- সোমবার কোচবিহার পৌরসভায় চেয়ারম্যান দিলীপ সাহা সাংবাদিকদ বৈঠক করলেন। সোমবার কোচবিহার পৌরসভায় চেয়ারম্যান দিলীপ সাহা সাংবাদিকদ বৈঠক করলেন। এই সাংবাদিক বৈঠক থেকে পৌরপতি দিলীপ সাহা জানালেন নির্বাচনের সময় থেকে পৌরসভায় আর্থিক ঘাটতি দেখা দিয়েছে আর তার দরুন পৌরসভার অধীনে থাকা পৌর এলাকা বাসীদের দ্রুত পৌর কর প্রদান করতে হবে।1
- দিনহাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি দিনহাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক ২০২৬ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া মোট ৬ জন কৃতি পড়ুয়াকে সম্মানিত করা হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন মাধ্যমিক ২০২৬-এ ষষ্ঠ স্থানাধিকারী দীপ্ত রাগনাথ ও সুচিস্মিতা পণ্ডিত, সপ্তম স্থানাধিকারী স্নেহাস্মিতা বর্মন, দশম স্থানাধিকারী সৌগত পাল ও শ্রেয়সী সাহা। পাশাপাশি মাধ্যমিক (মাদ্রাসা) ২০২৬ পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী মুন্সিরহাট হাই মাদ্রাসার ছাত্র মিজানুর রহমানকেও সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে, দীপ্ত রাগনাথ, সুচিস্মিতা পণ্ডিত, সৌগত পাল ও শ্রেয়সী সাহা গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। এছাড়াও শ্রেয়সী দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে প্রত্যেক কৃতি শিক্ষার্থীর হাতে সঞ্চয়িতা ও স্মারক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল সংবর্ধিত পড়ুয়াদের পাশাপাশি তাঁদের বাবা-মাকেও সম্মান জানানো। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য ও জীবনের স্বপ্নের কথাও তুলে ধরে।1
- গেরুয়া আলোয় ঝলমল রাজ্য সচিবালয় নবান্ন । এতদিন রাজ্য সচিবালয় নবান্নকে সাদা-নীল আলোর সাজেই দেখতে অভ্যস্ত ছিল রাজ্যবাসী। তবে ২০২৬ সালে সরকার পরিবর্তনের পর নবান্নের ছবিটাই যেন বদলে গেল। রবিবার সন্ধ্যায় গেরুয়া রঙের আলোয় আলোকিত হয়ে উঠল রাজ্য সচিবালয় ভবন, যা দূর থেকেও স্পষ্টভাবে নজরে পড়ছে। গঙ্গার ধারে অবস্থিত নবান্ন ভবনে লাগানো গেরুয়া আলোকসজ্জা পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিজেপি সরকার গঠনের পর প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রতীক হিসেবেও এই দৃশ্যকে দেখছেন অনেকে। সন্ধ্যা নামতেই পুরো সচিবালয় চত্বর গেরুয়া আলোয় ঢেকে যায়। বিদ্যাসাগর সেতু ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই নতুন রূপ প্রত্যক্ষ করেন। অনেকে আবার মোবাইল ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন। দীর্ঘদিন ধরে নীল-সাদা রঙের পরিচয়ে পরিচিত নবান্ন এখন নতুন রঙে সেজে উঠে রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।1
- সিতাইয়ের মহেশের পাঠ বাজারে মদের দোকান গুলোতে অভিযান করেন কোচবিহার জেলার বিজেপির মহিলা মোর্চা এই মদের কারণে বাড়িতে অশান্তি সৃষ্টি হয় এবং যুব সমাজ নষ্টের দিকে যাচ্ছে।1