Shuru
Apke Nagar Ki App…
কুমারগঞ্জের পাইকপাড়া হাটখোলায় তৃণমূলের পথসভা, সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ
Hili News Bangla
কুমারগঞ্জের পাইকপাড়া হাটখোলায় তৃণমূলের পথসভা, সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কুমারগঞ্জের পাইকপাড়া হাটখোলায় তৃণমূলের পথসভা, সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ1
- বালুরঘাটে এসআইআর হয়রানি ও বৈধ ভোটার তালিকাভুক্তির দাবিতে বামেদের বিশাল মিছিল বালুরঘাটঃ ১১ই মার্চ, বুধবার, বালুরঘাটে বামফ্রন্টের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলার ১ লক্ষ ৩২ হাজার ২৫৮ জন মানুষকে বিচারাধীন রেখে ভোট ঘোষণা করা যাবে না। বিচারাধীন ও ডিলিট করবার কারণ ও তালিকা প্রকাশ করতে হবে। এস আই আর এর নামে অযথা হয়রানি বন্ধ করতে হবে। বৈধ ভোটারদের তালিকায় তুলতে হবে। অবৈধ ভোটারদের চিহ্নিতকরণ করতে হবে সহ অন্যান্য দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় বালুরঘাট থানা মোড়ে। মিছিল শেষে বাম জেলা নেতৃত্ব বক্তব্য রাখেন এবং জনগণের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তাদের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ নাগরিকদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন।2
- বুধবার বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী সামাজিক কর্মসূচির তৃতীয় প্রয়াস হিসেবে এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 'প্রয়াস আত্রেয়ী' এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদিন রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের তালিকাও তৈরি করা হয়েছে। রোগীদের জন্য ক্লাবের পক্ষ থেকে দুপুরের আহারের সুব্যবস্থাও রাখা হয়েছিল। ক্লাবের শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় কল্যাণ দে এবং প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় শিশির ঘোষের স্মৃতিতে আয়োজিত এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আগামীদিনেও এই ধরণের জনহিতকর কাজ অব্যাহত রাখার অঙ্গীকার জানানো হয়েছে।1
- গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার মালদার হবিবপুর ব্লকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করল মহিলা তৃণমূল কংগ্রেস। আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু,হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী শ্যামলী ভৌমিক, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস আই হো গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত সিংহ, গ্রাম পঞ্চায়েত সদস্য পরিমাণ সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।1
- স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষের জেরে মৃত্যু হল একজন।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন সন্ন্যাসীতলা এলাকায়।মৃত ব্যাক্তির নাম জনাকু শীল(৪৮),বাড়ি মধ্য দূর্গাপুর এলাকায়।এদিন দুপুরে ধনকৈইল এলাকায় সেলুনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মানুষেরা তরিঘরড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়।1
- গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নেতৃত্বে তাদের হাতে পাটির দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান কারীদের দলে স্বাগত জানান । বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান গাজোল বিধানসভার করকচ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাই স্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার প্রায় ২৫০টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা। অন্যদিকে করকচ গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানস সরকার বলেন এটা সম্পূর্ণ ভ্যান্ত দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপির বিধায়ক । তিনি বলেন বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায় তেমন ভোটের কালে বিজেপির বিধায়ক কে পাড়ায় দেখা যায়।1
- বেহাল রাস্তার জন্য পথ দুর্ঘটনায় সহ নাগরিকের মৃত্যু, পথ অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলো কলেজ পাড়া বাসী৷ বুধবার সন্ধ্যায় কলেজপাড়ার আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে কলেজপাড়ার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল দশা। ফলে এই রাস্তায় দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা গৌতম দত্ত রায় নামের এক ব্যক্তি, বাজার করে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের সামনে টোটোর ধাক্কায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয় গেলে মেডিকেলের চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে রেফার করেন। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়া মাত্র ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। কোনও রাজনৈতিক ভেদাভেদ না দেখে এলাকাবাসী এদিন ওই পথ অবরোধ করে। যদিও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে দ্রুত কাজ শুরুর আস্বাস দিলে অবরোধ উঠে যায়।1
- নির্বাচনের আগে বালুরঘাটে বিজেপির শক্তি বৃদ্ধি, বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মীর যোগদান দাবি বিজেপির1