মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, শুরুতেই বড় চমক! জলঙ্গি ৭৬ নম্বর বিধানসভায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মাঝে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে জনসংযোগ শুরু করলেন কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। কাটাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকেই শুরু হয় তার এই প্রচার অভিযান, আর শুরুতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য—দুজন যুবক সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তার হাত ধরে। প্রার্থী নিজেই জানান, বিকেলের দিকে আরও বড় যোগদানের সম্ভাবনা রয়েছে, যা এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। এদিন সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন আব্দুর রাজ্জাক মোল্লা, তাদের সমস্যার কথা শোনেন এবং হাত চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। দীর্ঘদিন ধরেই শ্রমিকদের পাশে থাকার জন্য পরিচিত এই নেতা, এখন বিধায়ক হিসেবে তাকে কতটা গ্রহণ করবে জলঙ্গির মানুষ—সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ভোটের ময়দানে কি এবার নতুন সমীকরণ গড়বে? নজর এখন জলঙ্গিতে!

- জলঙ্গি ৭৬ নম্বর বিধানসভায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মাঝে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে জনসংযোগ শুরু করলেন কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। কাটাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকেই শুরু হয় তার এই প্রচার অভিযান, আর শুরুতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য—দুজন যুবক সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তার হাত ধরে। প্রার্থী নিজেই জানান, বিকেলের দিকে আরও বড় যোগদানের সম্ভাবনা রয়েছে, যা এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। এদিন সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন আব্দুর রাজ্জাক মোল্লা, তাদের সমস্যার কথা শোনেন এবং হাত চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। দীর্ঘদিন ধরেই শ্রমিকদের পাশে থাকার জন্য পরিচিত এই নেতা, এখন বিধায়ক হিসেবে তাকে কতটা গ্রহণ করবে জলঙ্গির মানুষ—সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ভোটের ময়দানে কি এবার নতুন সমীকরণ গড়বে? নজর এখন জলঙ্গিতে!1
- ঝড়-শিলাবৃষ্টিতে তছনছ কলা ক্ষেত, মাথায় হাত হরিহরপাড়ার চাষীদের মুর্শিদাবাদের হরিহরপাড়ার কাঞ্চননগর মাঠে ঝড় ও শিলাবৃষ্টির দাপটে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কলা চাষীরা। একাধিক জমিতে লাগানো কলা গাছ ভেঙে পড়ে নষ্ট হয়ে যায়। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে বড়সড় লোকসানের আশঙ্কায় দিশেহারা চাষীরা। দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা।1
- নওদার ডুবতলায় ওয়াইসির সভা, হুমায়ুন কবিরের সমর্থনে তৃণমূল- কংগ্রেসকে তোপ মুর্শিদাবাদের নওদার ডুবতলা ময়দানে হুমায়ুন কবিরের সমর্থনে জনসভা করলেন আসাদউদ্দিন ওয়াইসি। সভা থেকে তিনি ঘোষণা করেন, মিম হুমায়ুন কবিরের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করছে এবং তাদের লক্ষ্য বেশি সংখ্যক আসনে জয়লাভ। এদিন তিনি কংগ্রেস, বাম ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করে বলেন, দীর্ঘদিন ভোট দিয়েও মুসলিম সমাজের উন্নয়ন হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, সংখ্যালঘুদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, তাদের সামনে মাথা নত করা হবে না এবং মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে। সভা থেকে তিনি নওদার মানুষকে ২৩ তারিখ হুমায়ুন কবিরকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং পরিবর্তনের ডাক দেন।1
- রুকুনপুরে জনসংযোগে আবেগঘন মুহূর্ত, নিয়ামত শেখকে কাছে পেয়ে আনন্দে কাঁদলেন ভোটাররা হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের রুকুনপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জোরদার নির্বাচনী প্রচারে দেখা গেল আবেগঘন চিত্র। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। প্রার্থীকে সামনে পেয়ে অনেক ভোটারই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন, যা এলাকায় প্রার্থীর প্রতি মানুষের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিন এলাকাবাসীরা ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান নিয়ামত শেখকে। তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কথা বলেন এবং এলাকায় হওয়া উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সেই উন্নয়নকেই হাতিয়ার করে প্রচারে নামছেন তিনি। ব্লক তৃণমূলের সহ-সভাপতি সাপিনুল বিশ্বাস জানান, “২৩ এপ্রিলের নির্বাচনে রুকুনপুর অঞ্চল থেকে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং নিয়ামত শেখ রেকর্ড লিড পাবেন।” এই প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি জসিম উদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, অঞ্চল সভাপতি ও প্রধান, ব্লক নেতা আশানুদ্দিন শেখ, ইউনুস, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুকুট, সহ-সভাপতি শাহিন খানসহ একাধিক নেতা-কর্মী। সব মিলিয়ে রুকুনপুরে তৃণমূলের প্রচারে মানুষের ব্যাপক সাড়া এবং আবেগঘন সমর্থন স্পষ্ট হয়ে উঠছে।1
- মুর্শিদাবাদের নবগ্রামে নামতে পারল না মুখ্যমন্ত্রীর হেলিকাপ্টার। বুধবার বড়ঞায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান থেকে সভা শেষে ওড়ে মুখ্যমন্ত্রীর হেলিকাপ্টার। নামার কথা ছিল নবগ্রামে। প্রচন্ড ঝড়বৃষ্টিতে নবগ্রামে ভোলাডাঙ্গা আদিবাসী ফুটবল ময়দানে নামতে পারল না মুখ্যমন্ত্রীর হেলিকাপ্টার। ফের বড়ঞায় ব্যাক করে হেলিকপ্টার।1
- Post by Babulal Sarkar1
- মুর্শিদাবাদ জয়ের লক্ষ্যে আসন্ন নির্বাচনে কংগ্রেসের গড়ে প্রথম জোড়া জনসভায় বুধবার বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন শুরুতেই জেলার দুই নজর কাড়া আসন দিয়েই মুর্শিদাবাদে প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথমে জেলার বড়ঞার সভা কেন্দ্রে দলীয় প্রার্থী প্রতিমা রজকের হয়ে সভা শেষে কপ্টারে উড়ে যাবার জন্য প্রস্তুত হন নবগ্রামের উদ্দেশ্যে দলনেত্রী। আবহাওয়ার বিভ্রাটের কারণে তিনি পুনরায় বড়য়তে ফিরে এসে, পরে সেখান থেকে কিছু পরে সড়কপথে পৌঁছান নবগ্রামের দ্বিতীয় জনসভায়।1
- নবগ্রামে মমতা ব্যানার্জীর জনসভায় প্রাকৃতিক দুর্যোগ। মমতা ব্যানার্জী সভাস্থলে আসার আগেই ব্যাপক ঝড় বৃষ্টি নবগ্রামে।মমতা ব্যানার্জী সভাস্থলে আসার আগেই ব্যাপক ঝড় বৃষ্টি নবগ্রামে।1