প্রধানমন্ত্রীর জন্মদিনে তেলিয়ামুড়ায় এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ! *প্রধানমন্ত্রীর জন্মদিনে তেলিয়ামুড়ায় এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ!* *তেলিয়ামুড়া প্রতিনিধি :* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গার্লস এসসি হোস্টেল এবং বয়েজ এসসি ও এসটি হোস্টেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। ছাত্রছাত্রীদের শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনা হয় বলে জানা গেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় সহ ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপির দেশব্যাপী মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। এই অভিযানের আওতায় বিভিন্ন সামাজিক, সেবামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জন্মদিনে তেলিয়ামুড়ায় এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ! *প্রধানমন্ত্রীর জন্মদিনে তেলিয়ামুড়ায় এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ!* *তেলিয়ামুড়া প্রতিনিধি :* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গার্লস এসসি হোস্টেল এবং বয়েজ এসসি ও এসটি হোস্টেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। ছাত্রছাত্রীদের শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনা হয় বলে জানা গেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় সহ ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপির দেশব্যাপী মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। এই অভিযানের আওতায় বিভিন্ন সামাজিক, সেবামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
- ⭕ আগরতলায় দুই ঘন্টায় চুরি যাওয়া স্কুটি উদ্ধার, গ্রেফতার দুই ✍️ সাত সকালে রাজধানী আগরতলায় মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি মাত্র দুই ঘন্টার মধ্যে উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। দ্রুত তদন্তে নেমে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বুধবার রাতে পৃথক অভিযানে ২৩০ বোতল বিলিতি মদসহ আরও দুই নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়াও চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটর উদ্ধার করা হয়েছে। একই দিনে একাধিক অভিযানে সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।1
- ১৮ ই সেপ্টেম্বর দেব শিল্পী বিশ্বকর্মার পূজা। হিন্দু বাঙ্গালীদের বারোমাসের তেরো পার্বণের একটা অন্যতম হচ্ছে দেব শিল্পীর পূজা। এই পূজা কে কেন্দ্র করেই ইতিমধ্যেই বাজারে এসে গেছে বিশ্বকর্মার প্রতিমা। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় একাংশ পরিবারের এবং মৃৎশিল্পীদের। এটা কিন্তু গল্প নয়! মিথ্যে কথাও নয়! একেবারে বাস্তব সত্য ঘটনা! বিশেষ করে, মৃৎশিল্পী যারা তাদের মাথায় হাত! তার একাধিক কারণ রয়েছে, একটি দেব শিল্পী বিশ্বকর্মার মূর্তি তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতে করে বিক্রির পয়সায় খরচে তোলা বড় দায় হয়ে দাঁড়িয়েছে চলতি মরসুমে। তার কারণ, যারা পূজা করেন তাদেরও সমস্যা নানাবিধ। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অন্যান্য বছরের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। পূজার আবরণ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম প্রচন্ড ঊর্ধ্বমুখী! সাধারণ অংশের পরিবার যেভাবে বিগত বছরগুলিতে পূজা করে আসছিল, এবারে মূর্তি ক্রয় করে পূজা করা অত্যান্ত দুঃসাধ্য। তার কারণ, পূজা করা মানেই হচ্ছে টাকার খেলা। পুরোহিতের দক্ষিণাসহ সবকিছুই বৃদ্ধি পেয়েছে। কাজেই কিছু কিছু গ্রামীণ এলাকার পরিবার মূর্তি ক্রয় না করে ফটো দিয়েই পূজা করার ভাবনা চিন্তা করছে। অপরদিকে, শিল্পী তারাও ভীষণ চিন্তা গ্রস্ত, কারণ মূর্তি তৈরি টাকা খরচ হয়, কম টাকায় বিক্রি করলে কি করে পরিবার চালাবে। যেমন কাঠালিয়া বাণিজ্যিক এলাকায়, একাধিক কারখানা রয়েছে মূর্তির, এক প্রবীণ মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল (৭২) বৃদ্ধ বয়সেও পরিবার চালাতে গিয়ে স্বামী-স্ত্রী উভয়ে মূর্তি তৈরি করে সারা বছর। কিন্তু এ বছর ক্রেতা সংখ্যা অনেক কমে যাওয়ায় ভীষণ চিন্তাগ্রস্ত। অপরদিকে প্রসেনজিৎ পাল, ৫০ টি দেব শিল্পী বিশ্বকর্মা তৈরি করেছেন। উনাদের বাড়ি মেলাঘর, মেলাঘর থেকে এসে কাঠালিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও মূর্তি নির্মাণে ব্যস্ত। কিন্ত প্রসেনজিৎ বাবু জানান দেখুন, এবারে বিশ্বকর্মার সমস্ত মূর্তি বিক্রি করা যাবে কিনা সন্দেহ প্রকাশ করছেন। কারণ সম্পর্কে তিনি বলেন, একদিকে কম দামে বিক্রি করা যাবে না। অপরদিকে ক্রেতার সংখ্যা কমে গেছে। অপরদিকে, এক আখ বিক্রেতা বিমল দাস। উনার বাড়ি মেলাঘর, মেলাঘর থেকে গাড়িতে করে প্রচুর আখ নিয়ে হাজির হয়েছেন কাঠালিয়া বাণিজ্যিক এলাকায়। বসে বসে ভাবনা চিন্তা করছেন আখের দাম আগের তুলনায় অনেকটাই কম। উনি একান্ত সাক্ষাতে দুঃখ প্রকাশ করে বলছেন, অতি প্রত্যাশা নিয়ে মেলাঘর থেকে কাঠালিয়া আসলাম! কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য! ক্রেতা সংখ্যা অনেকটাই কম। এই হচ্ছে বিশ্বকর্মা পূজার নীরব চেহারা! অন্যান্য বছর ঠিক যে কোন পূজা আসলে তারা থেকে মানুষের মনে একটা দোয়া দিয়ে যায়। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় হলেও বাস্তব ঘটনা, একেবারে কাঠালিয়া পূজার বাজার মন্দা ভাব! পূজায় এসে গেছে এমন কিছু বুঝা যাচ্ছে না । মানুষের মুখোমুখি শুধু অভাবের তাড়নানাই যেন প্রাধান্য পাচ্ছে।1
- কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়,উদাসিং সংশ্লিষ্ট দপ্তর! ত্রিপুরা স্ব শাসিত জেলা পরিষদ অর্থাৎ জনজাতি অধ্যুষিত এলাকার শিক্ষা ব্যবসার প্রতি,জাতির প্রেমের মতো প্রেন না লক্ষ্য করা যায় প্রশনায়,অবকাঠামো সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে।আবারো এমনই এক দৃশ্য ওঠে এলো পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের অধীন ইন্সপেক্টর অফ স্কুল বেলবাড়ি এর অধীন বড়মুড়া নারেঙ জমি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের কর্তব্যে গাফিলতির বিষয় নিত্য দিনের,ঘণ্টা পেরিয়ে গেলেও মাস্টার বাবুদের দেখা যায় না।পাশাপাশি পানীয় জল সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি।পরে চরম বেহাল দশা পড়াশোনার,অন্ধকারে আগামীর ভবিষ্যত,পাহাড়ে সম্পূর্ণ উদাসীন সংশ্লিষ্ট দপ্তর,মাঠ পর্যায়ের ইন্সপেক্টর অফ স্কুল বেলবাড়ি।গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান কর্তিপক্ষ্য এবং সমাধানের দাবি জানান1
- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গোটা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গোটা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে তার ঐ অঙ্গ হিসাবে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পি এম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জনসেবা সংকল্প কর্মসূচি হাতে নেওয়া হয়। দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস সহ অন্যান্যরা। বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এদিনের এই জনসভা মূলক কর্মসূচি। এ দিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সেকেরকোট বাজারসহ জাতীয় সড়কের পাশে সাফাই অভিযান সহ স্থানীয় বাজার ব্যবসায়ী এবং পথ চলতি মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ দিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী সহ স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিটা অংশের মানুষের সেবা করে যাচ্ছেন এবং মানব সেবাই পরম ধর্ম। এই ধরনের মানব সেবামূলক কর্মসূচির ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানব সেবায় উদ্বুদ্ধ হচ্ছে এবং আগামী দিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার মাধ্যমে মানুষের মত মানুষ হিসাবে গড়ে ওঠে বিভিন্নভাবে মানব সেবায় সংগ্রহ করবে বলে আশা প্রকাশ করছেন। রিমপাড়া আরও জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের বইয়ের শিক্ষার পাশাপাশি মানব সেবামূলক শিক্ষার থেকে শুরু করে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির শিক্ষা ও অর্জন করছে।1
- গোকুলনগর ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন! গোকুলনগর ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন!1
- কৈলাশহরে সেবা সংকল্প অভিযানের নতুন উদ্যোগ আশীর্বাদ দিয়া, শ্যামাপ্রসাদ সেতু সংলগ্ন এলাকায় উদ্বোধনে মন্ত্রী সুশান্ত চৌধুরী! কৈলাশহরে সেবা সংকল্প অভিযানের নতুন উদ্যোগ আশীর্বাদ দিয়া, শ্যামাপ্রসাদ সেতু সংলগ্ন এলাকায় উদ্বোধনে মন্ত্রী সুশান্ত চৌধুরী!1
- প্রধানমন্ত্রীর জন্মদিনে তেলিয়ামুড়ায় এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ! *প্রধানমন্ত্রীর জন্মদিনে তেলিয়ামুড়ায় এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ!* *তেলিয়ামুড়া প্রতিনিধি :* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গার্লস এসসি হোস্টেল এবং বয়েজ এসসি ও এসটি হোস্টেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। ছাত্রছাত্রীদের শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনা হয় বলে জানা গেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় সহ ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপির দেশব্যাপী মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। এই অভিযানের আওতায় বিভিন্ন সামাজিক, সেবামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।1
- ⭕ প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে প্রজ্ঞা ভবনে মেগা রক্তদান শিবির ✍️ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শিবিরের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি রক্তদাতাদের সঙ্গে কথা বলেন তিনি।1
- মানসিক সচেতনতাকে কেন্দ্র করে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে , সোনামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক সচেতনতা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই উপলক্ষে মূলত আত্মহত্যা প্রতিরোধ এবং বিশ্ব রোগী নিরাপত্তা দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এম ও আই সি ডক্টর পার্থপ্রতিম দাস, নোডাল অফিসার সোমা দাস, সোনামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ অন্যান্যরা। মূলত ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে এই অনুষ্ঠানের আয়োজন করে জানান সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডক্টর পার্থ প্রতিম দাস। এই দিনের রক্তদান শিবিরে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বিভিন্ন অংশের রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন।1