১০১ ঘটের মঙ্গল শোভাযাত্রায় সূচনা গণেশ পূজার, উৎসবে মাতল বলরামপুরের রাঙ্গাডি গ্রাম ভাদ্র মাসের পবিত্র শুক্লা চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণপতির আরাধনায় মেতে উঠল পুরুলিয়া জেলার বলরামপুরের রাঙ্গাডি গ্রাম। মঙ্গলবার মহাসমারোহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সূচনা হল ঐতিহ্যবাহী সর্বজনীন গণেশ পূজার। পূজার প্রথম দিনেই গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। সকালে ঢাঁক-কাঁসর ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পুণ্যতোয়া পুকুর ঘাট থেকে গ্রামের শত শত নারী-পুরুষ ১০১টি ঘট ও মঙ্গলকলশ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা পূজা মণ্ডপে পৌঁছনোর পর বৈদিক মন্ত্রোচ্চারণ ও যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে গণপতির প্রাণপ্রতিষ্ঠা ও পূজা শুরু হয়। জানা গিয়েছে, ২০০৯ সাল থেকে ‘বলরামপুর রাঙ্গাডি সর্বজনীন গণেশ পূজা কমিটি’-র উদ্যোগে ধারাবাহিকভাবে এই পূজা হয়ে আসছে। এ বছর পূজা ১৮তম বর্ষে পদার্পণ করেছে। উদ্যোক্তা নীলকমল তন্তুবায় এবং প্রধান পুরোহিত হরলাল ওঝা জানান, রাঙ্গাডি গ্রামবাসীর সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রতি বছর এই পূজা সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। কমিটি সূত্রে জানা যায়, ঐতিহ্য মেনে এবছরও দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম দিন থাকছে পুজো-অর্চনা ও ধর্মীয় আবহ। পরদিন বিহিত পূজা, হোম, ঘটকলশ বিসর্জনের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হবে। গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে ভক্তদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাঙ্গাডি গ্রাম।

- ১০১ ঘটের মঙ্গল শোভাযাত্রায় সূচনা গণেশ পূজার, উৎসবে মাতল বলরামপুরের রাঙ্গাডি গ্রাম ভাদ্র মাসের পবিত্র শুক্লা চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণপতির আরাধনায় মেতে উঠল পুরুলিয়া জেলার বলরামপুরের রাঙ্গাডি গ্রাম। মঙ্গলবার মহাসমারোহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সূচনা হল ঐতিহ্যবাহী সর্বজনীন গণেশ পূজার। পূজার প্রথম দিনেই গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। সকালে ঢাঁক-কাঁসর ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পুণ্যতোয়া পুকুর ঘাট থেকে গ্রামের শত শত নারী-পুরুষ ১০১টি ঘট ও মঙ্গলকলশ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা পূজা মণ্ডপে পৌঁছনোর পর বৈদিক মন্ত্রোচ্চারণ ও যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে গণপতির প্রাণপ্রতিষ্ঠা ও পূজা শুরু হয়। জানা গিয়েছে, ২০০৯ সাল থেকে ‘বলরামপুর রাঙ্গাডি সর্বজনীন গণেশ পূজা কমিটি’-র উদ্যোগে ধারাবাহিকভাবে এই পূজা হয়ে আসছে। এ বছর পূজা ১৮তম বর্ষে পদার্পণ করেছে। উদ্যোক্তা নীলকমল তন্তুবায় এবং প্রধান পুরোহিত হরলাল ওঝা জানান, রাঙ্গাডি গ্রামবাসীর সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রতি বছর এই পূজা সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। কমিটি সূত্রে জানা যায়, ঐতিহ্য মেনে এবছরও দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম দিন থাকছে পুজো-অর্চনা ও ধর্মীয় আবহ। পরদিন বিহিত পূজা, হোম, ঘটকলশ বিসর্জনের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হবে। গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে ভক্তদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাঙ্গাডি গ্রাম।1
- টাইগার দয়াময় বাউরি ডাকে পুরুলিয়ার জনগণের স্বার্থে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ঘেরাও কর্মসূচি।1
- পুরুলিয়া শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রক্ত পরীক্ষা স্কল ছাত্র-ছাত্রীদের পুরুলিয়া শহরের নামোপাড়ার স্কুলে। পুরুলিয়া শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে রক্ত পরীক্ষা স্কল ছাত্র-ছাত্রীদের পুরুলিয়া শহরের নামোপাড়ার স্কুলে। শিবির ঘিরে বাড়ির অভিভাবকদের ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সহ কি জানালেন উদ্যোক্তা ও স্কুলের প্রধান শিক্ষিকা।1
- বাঘমুণ্ডিতে প্রীতিকা হত্যাকাণ্ডে ক্ষোভ, পরিবারের পাশে বিধায়ক বাঘমুণ্ডিতে প্রীতিকা হত্যাকাণ্ডে ক্ষোভ, পরিবারের পাশে বিধায়ক। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে নার্সিং ছাত্রী প্রীতিকা মাহাতোর (১৯) মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। সোমবার মৃতার বুড়দা গ্রামের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বাঘমুণ্ডির বিধায়ক রহিদাস মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো, জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো-সহ স্থানীয় নেতৃত্ব। ঘটনায় ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তোলেন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন বিধায়ক। রবিবার গভীর রাতে বলরামপুর-বাঘমুণ্ডি সড়কে নাকা তল্লাশির সময় সন্দেহজনক এক বাইক আরোহীকে আটক করে পুলিশ। বাইকে থাকা ভারী বস্তা খুলতেই প্রীতিকার দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় অমিত কুমার মাহাতো নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনায় এলাকায় ন্যায়বিচারের দাবিতে ক্ষোভ আরও তীব্র হয়েছে।1
- পুরোনো একটি মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সহ ৩, আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পুরোনো একটি মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সহ ৩, আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।1
- পাড়া থানার কাশিবেড়িয়া গ্রামে মাদক বিরোধী সচেতনতা মিছিল, ‘মাদককে না বলুন’ বার্তা পুলিশের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ ও পাড়া আবগারি দফতরের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে কাশিবেড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি।এদিন পাড়া থানার পুলিশ, আবগারি দফতরের আধিকারিক ও কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে গ্রামে একটি সচেতনতা মিছিল বের করা হয়। মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের ক্ষতিকর দিক এবং এর ফলে পরিবার ও সমাজে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। মিছিল থেকে বারবার উঠে আসে ‘মাদককে না বলুন’—এই বার্তা। মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সমাজের অন্যান্য মানুষকেও মাদকবিরোধী সচেতনতার আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান যেমন চলবে, তেমনই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উদ্যোক্তারা।কাশিবেড়িয়া গ্রামের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতার বার্তা আরও জোরালো হয়ে ওঠে।1
- Bankura Express : ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক, দুর্নীতি-সহ একাধিক অনিয়মের অভিযোগ1
- মানভুম প্রতিবন্ধী কল্যাণ সমিতির ডেপুটেশন পুরুলিয়া জেলা শাসক দফতরে।1