Shuru
Apke Nagar Ki App…
পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প উদ্বোধনে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র একই মঞ্চে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ১ নং ব্লকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে।
Jayanta Biswas
পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প উদ্বোধনে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র একই মঞ্চে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ১ নং ব্লকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার অন্তর্গত ১ নং ব্লকে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে।1
- *নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলো ISKCON ভক্ত! দুই ঘণ্টা তল্লাশিতেও মেলেনি খোঁজ, ঘটনাস্থলে পুলিশ–সিভিল ডিফেন্স!* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- সোমবার দুপুরে নদীয়ার নবদ্বীপ শহরে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন এক ISKCON ভক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংলগ্ন গঙ্গা এলাকায়। জানা গেছে, বর্তমানে ইস্কনের নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে সাতটি গ্রুপের মাধ্যমে। সোমবার ‘ইন্টারন্যাশনাল গ্রুপ’ নবদ্বীপের প্রতাপনগর এলাকায় পৌঁছয়। সেখান থেকে চার-জন ভক্ত গঙ্গায় স্নান করতে যান। বেলা আনুমানিক আড়াইটে নাগাদ অসাবধানতাবশত জলের গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যান এক যুবক। ইস্কনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি সবরূপ দাস জানান, তলিয়ে যাওয়া ভক্তের নাম বিজয় জেঠি। তাঁর বাড়ি দেরাদুনে। প্রথমে সহভক্তরা মনে করেছিলেন তিনি ডুব দিচ্ছেন, কিন্তু দীর্ঘক্ষণ জলে ভেসে না ওঠায় আশঙ্কা তৈরি হয়। নিখোঁজ ভক্তের বন্ধু কুমার মঙ্গলম জানান, “আমরা গত ১৯ ফেব্রুয়ারি ইস্কনে এসেছিলাম। সোমবার স্নান করতে এলে বিজয় আগে জলে নামে। হঠাৎই তাকে আর দেখতে পাইনি। পরে বুঝতে পারি সে তলিয়ে গেছে।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি অভিযান। তবে ঘটনার প্রায় দুই ঘণ্টা কেটে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ভক্তের সন্ধান মেলেনি। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে গঙ্গায় নামার আবেদন জানানো হয়েছে।1
- বেথুয়াডহরিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত মা-মেয়ে সহ ৩ জন1
- হরিহরপাড়ায় বড়সড় ভাঙন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল ৩০০ পরিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের ভবানীপুর বুথে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি দেখা গেল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। রবিবার এক যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় সেখ-এর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে দল।1
- Post by Memari Update News1
- । তিনি কলকাতার এপোলো হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন জানালেন মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন সময় তিনি পার্টিতে আসেন। ২০১৮ সালে মুকুল রায় বিজেপিতে চলে যান। ২০২১ সালে। আবার তৃণমূলে ফিরে আসেন। জানালেন শুভ্রাংশ।2
- বেড়াচাঁপা উত্তর ২৪ পরগনা থেকে সরাসরি বেড়াচাপা টাকি রোড এর ওপরে ডাম্পার গাড়ির ইঞ্জিনের সমস্যার জন্য সমস্ত রাস্তা যান জট পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো এবং বাইকগুলো পর পর দাঁড়িয়ে আছে এই মুহূর্তের খবর #News@News1
- প্রয়াত হলেন বঙ্গ রাজনীতির "চানক্য" মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মুকুল রায়। শেষ জীবনে বিতর্কে কেন্দ্রবিন্দুতে চলে আসেন। নাম জড়িয়ে পড়ে সারদা আর্থিক কেলেঙ্কারিতে। শেষ পর্যন্ত তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং কৃষ্ণনগর শহর থেকে বিধায়ক নির্বাচিত হন। তার মৃত্যুতে রাজনৈতিক জগতে গভীর শোকের ছায়া নেমে আসে।1