logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে এবার মাঠে নামল মাথাভাঙা মহকুমা প্রশাসন দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে এবার মাঠে নামল মাথাভাঙা মহকুমা প্রশাসন। রবিবার মাথাভাঙা বড় বাজার-সহ মহকুমার একাধিক বাজারে যৌথভাবে মূল্য পর্যবেক্ষণ অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকরা মুদি ও আনাজের দোকানে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মূল্যতালিকা এবং বিক্রয় পরিস্থিতি খতিয়ে দেখেন। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, সবজি-সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির অভিযোগের পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙা-১ ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডল,সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা। বাজার পরিদর্শনের সময় ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। বিজেপি নেতৃত্ব জানান, “ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত রাখতেই রাজ্য সরকারের নির্দেশে এই অভিযান চলছে। অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে।”

3 hrs ago
user_Babai Das
Babai Das
Mathabhanga - I, Coochbehar•
3 hrs ago

দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে এবার মাঠে নামল মাথাভাঙা মহকুমা প্রশাসন দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে এবার মাঠে নামল মাথাভাঙা মহকুমা প্রশাসন। রবিবার মাথাভাঙা বড় বাজার-সহ মহকুমার একাধিক বাজারে যৌথভাবে মূল্য পর্যবেক্ষণ অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকরা মুদি ও আনাজের দোকানে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মূল্যতালিকা এবং বিক্রয় পরিস্থিতি খতিয়ে দেখেন। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, সবজি-সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির অভিযোগের পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙা-১ ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডল,সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা। বাজার পরিদর্শনের সময় ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। বিজেপি নেতৃত্ব জানান, “ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত রাখতেই রাজ্য সরকারের নির্দেশে এই অভিযান চলছে। অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে।”

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন। রবিবার কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বাজারে অভিযান চালায় পুলিশ। মুদি,আনাজের দোকানে এবং মাছ বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা৷ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল কালচিনি ব্লক তথা জেলা জুড়ে।এদিন বাজারে পুলিশের অভিযানে তাদের সঙ্গে যোগদান করেন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্র ও মন্ডল সভাপতি উত্তম লামাও। পুলিশের তরফে এদিন ব্যবসায়ীদের ক্রেতাদের থেকে অত্যধিক দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।এরপরও একই অভিযোগ মিললে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিককেরা।
    1
    দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন
দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন। রবিবার কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বাজারে অভিযান চালায় পুলিশ। মুদি,আনাজের দোকানে এবং মাছ বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা৷ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল কালচিনি ব্লক তথা জেলা জুড়ে।এদিন বাজারে পুলিশের অভিযানে তাদের সঙ্গে যোগদান করেন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্র ও মন্ডল সভাপতি উত্তম লামাও। পুলিশের তরফে এদিন ব্যবসায়ীদের ক্রেতাদের থেকে অত্যধিক দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।এরপরও একই অভিযোগ মিললে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিককেরা।
    user_Dainik Barta
    Dainik Barta
    কালচিনি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • Post by Binod
    1
    Post by Binod
    user_Binod
    Binod
    মাদারিহাট, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • রাজবংশী মা বোনদের নিয়ে ভুলভাল কথা ব্যক্তির সঙ্গে কথোপকথন ⁉️ আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ব্যাক্তি কমেন্ট টি করেন নি। রাজবংশী মা বোনদের নিয়ে ভুলভাল কথা ব্যক্তির সঙ্গে কথোপকথন ⁉️ আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ব্যাক্তি কমেন্ট টি করেন নি।
    1
    রাজবংশী মা বোনদের নিয়ে ভুলভাল কথা ব্যক্তির সঙ্গে কথোপকথন ⁉️

আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ব্যাক্তি কমেন্ট টি করেন নি।
রাজবংশী মা বোনদের নিয়ে ভুলভাল কথা ব্যক্তির সঙ্গে কথোপকথন ⁉️
আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ব্যাক্তি কমেন্ট টি করেন নি।
    user_Sakil Ahamed
    Sakil Ahamed
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ । রবিবার সমাজ মাধ্যমে দেখা যায়, কলকাতা কেন্দ্রিক সরকার ও পুলিশের উপর খুব উগড়ে দেন জীবন সিংহ। শুনুন কি বললেন তিনি
    1
    ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ 
ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ । রবিবার সমাজ মাধ্যমে দেখা যায়, কলকাতা কেন্দ্রিক সরকার ও পুলিশের উপর খুব উগড়ে দেন জীবন সিংহ। শুনুন কি বললেন তিনি
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? মেখলিগঞ্জ ব্লকে কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? খবর: কোচবিহার: কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর আওতায় নির্মিত জামালদহ হাট থেকে শৌলমারী বাজার পর্যন্ত MRL-03 সড়কে বিশেষ রোড টেস্ট করা হয়। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন PNRD ও WBSRDA-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। তিনি জানান, এটি সম্পূর্ণ রুটিন কোয়ালিটি চেকিং। বর্তমানে নতুন প্রযুক্তিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং সেই প্রযুক্তিগত মান যাচাই করতেই এই পরীক্ষা করা হয়। তিনি আরও জানান, এখন পর্যন্ত পরীক্ষার ফল সন্তোষজনক। তবে রাস্তার বিটুমিন কনটেন্ট পরীক্ষা এখনও চলছে। এর আগে একই প্রকল্পের প্রায় ১.৫ কিলোমিটার অংশে মানগত ত্রুটি ধরা পড়ায় পুরনো পিচ তুলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছিল। অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে। তাঁদের দাবি, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচ উঠে যাচ্ছে, যা নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলছে। এই অভিযোগের জবাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী বলেন, ব্লিডিং (Bleeding) ঠিকভাবে না হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আবহাওয়া অনুকূলে এলে আগামী সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত অংশগুলির মেরামতির কাজ করা হবে। এখন প্রশ্ন একটাই—রোড টেস্টের চূড়ান্ত রিপোর্টে কী উঠে আসে, আর গ্রামবাসীর অভিযোগের সমাধান কত দ্রুত হয়, সেদিকেই নজর সকলের।
    4
    কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার? মেখলিগঞ্জ ব্লকে 

কাজের কয়েক মাসেই উঠছে পিচ! অভিযোগের মাঝেই PMGSY রাস্তার 'রোড টেস্ট', কী বললেন ইঞ্জিনিয়ার?
খবর:
কোচবিহার: কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগের মধ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর আওতায় নির্মিত জামালদহ হাট থেকে শৌলমারী বাজার পর্যন্ত MRL-03 সড়কে বিশেষ রোড টেস্ট করা হয়।
পরীক্ষার সময় উপস্থিত ছিলেন PNRD ও WBSRDA-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী। তিনি জানান, এটি সম্পূর্ণ রুটিন কোয়ালিটি চেকিং। বর্তমানে নতুন প্রযুক্তিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং সেই প্রযুক্তিগত মান যাচাই করতেই এই পরীক্ষা করা হয়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত পরীক্ষার ফল সন্তোষজনক। তবে রাস্তার বিটুমিন কনটেন্ট পরীক্ষা এখনও চলছে। এর আগে একই প্রকল্পের প্রায় ১.৫ কিলোমিটার অংশে মানগত ত্রুটি ধরা পড়ায় পুরনো পিচ তুলে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছিল।
অন্যদিকে, স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ নিম্নমানের হয়েছে। তাঁদের দাবি, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচ উঠে যাচ্ছে, যা নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলছে।
এই অভিযোগের জবাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী বলেন, ব্লিডিং (Bleeding) ঠিকভাবে না হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। তিনি আশ্বাস দিয়ে জানান, আবহাওয়া অনুকূলে এলে আগামী সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত অংশগুলির মেরামতির কাজ করা হবে।
এখন প্রশ্ন একটাই—রোড টেস্টের চূড়ান্ত রিপোর্টে কী উঠে আসে, আর গ্রামবাসীর অভিযোগের সমাধান কত দ্রুত হয়, সেদিকেই নজর সকলের।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • সরকার অনুমোদিত মদের দোকান বন্ধের দাবিতে প্রমিলা বাহিনীর বিক্ষোভ, দোকানে তালা লাগিয়ে প্রতিবাদ। সরকার অনুমোদিত একটি মদের দোকান বন্ধের দাবিতে রবিবার বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের দোমহনী ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাওলাগুড়ি হাট এলাকার শতাধিক মহিলা। দুপুর প্রায় ১২টা নাগাদ বিশাল মিছিল করে তাঁরা ওই মদের দোকানের সামনে পৌঁছে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভাওলাগুড়ি হাটে কয়েক বছর ধরে লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানটি চালু রয়েছে। অভিযোগ, দোকানটির প্রায় ১৫০ মিটারের মধ্যেই রয়েছে রাখালহাট বিএফপি প্রাথমিক বিদ্যালয়, একটি হরি মন্দির এবং একটি দুর্গা মন্দির। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের এত কাছাকাছি মদের দোকান থাকায় এলাকায় নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে।স্থানীয় মহিলাদের অভিযোগ, সকাল থেকেই দোকানের সামনে অনেকেই মদ্যপান করে অশালীন ভাষায় কথা বলেন। ফলে ওই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া শিশু, মহিলা ও সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক মহিলা নিরাপত্তাহীনতায় ভোগেন বলেও অভিযোগ করেন।এছাড়াও অভিযোগ, সন্ধ্যার পর অনেক যুবক দোকান থেকে মদ কিনে পাশের স্কুলের মাঠে বসে মদ্যপান করেন এবং ব্যবহৃত বোতল ও অন্যান্য আবর্জনা মাঠে ফেলে রেখে যান। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে এবং পড়ুয়াদের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয়দের।এই পরিস্থিতির প্রতিবাদে রবিবার গ্রামের মহিলারা একজোট হয়ে মিছিল বের করেন এবং মদের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল।পরে ময়নাগুড়ি প্রশাসনের প্রতিনিধিরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনার পর আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে প্রতিবাদস্বরূপ দোকানে তালা লাগানো হয়।এ বিষয়ে মদের দোকানের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    1
    সরকার অনুমোদিত মদের দোকান বন্ধের দাবিতে প্রমিলা বাহিনীর বিক্ষোভ, দোকানে তালা লাগিয়ে প্রতিবাদ।
সরকার অনুমোদিত একটি মদের দোকান বন্ধের দাবিতে রবিবার বিক্ষোভে সামিল হলেন ময়নাগুড়ি ব্লকের দোমহনী ২ নং গ্রাম পঞ্চায়েতের ভাওলাগুড়ি হাট এলাকার শতাধিক মহিলা। দুপুর প্রায় ১২টা নাগাদ বিশাল মিছিল করে তাঁরা ওই মদের দোকানের সামনে পৌঁছে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাওলাগুড়ি হাটে কয়েক বছর ধরে লাইসেন্সপ্রাপ্ত ওই মদের দোকানটি চালু রয়েছে। অভিযোগ, দোকানটির প্রায় ১৫০ মিটারের মধ্যেই রয়েছে রাখালহাট বিএফপি প্রাথমিক বিদ্যালয়, একটি হরি মন্দির এবং একটি দুর্গা মন্দির। বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের এত কাছাকাছি মদের দোকান থাকায় এলাকায় নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে।স্থানীয় মহিলাদের অভিযোগ, সকাল থেকেই দোকানের সামনে অনেকেই মদ্যপান করে অশালীন ভাষায় কথা বলেন। ফলে ওই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া শিশু, মহিলা ও সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক মহিলা নিরাপত্তাহীনতায় ভোগেন বলেও অভিযোগ করেন।এছাড়াও অভিযোগ, সন্ধ্যার পর অনেক যুবক দোকান থেকে মদ কিনে পাশের স্কুলের মাঠে বসে মদ্যপান করেন এবং ব্যবহৃত বোতল ও অন্যান্য আবর্জনা মাঠে ফেলে রেখে যান। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে এবং পড়ুয়াদের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয়দের।এই পরিস্থিতির প্রতিবাদে রবিবার গ্রামের মহিলারা একজোট হয়ে মিছিল বের করেন এবং মদের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল।পরে ময়নাগুড়ি প্রশাসনের প্রতিনিধিরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনার পর আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে প্রতিবাদস্বরূপ দোকানে তালা লাগানো হয়।এ বিষয়ে মদের দোকানের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM)-এর উদ্যোগে শনিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM)-এর উদ্যোগে শনিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি তপন কুমার ভৌমিক, প্রাক্তন রাজ্য সহ-সভাপতি নারায়ণ সরকার, বিভাগ প্রমুখ অচিন্ত্য কুমার দাস এবং জেলা কমিটির সদস্য সুশান্ত ভৌমিক প্রমুখ। সভায় শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক সমাজের ভূমিকা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষার উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে সুশীল চন্দ্র রায় ও দিলীপ রায় বলেন, শিক্ষক সমাজকে আরও সুসংগঠিত করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। আগামী দিনে শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও তাঁরা জানান। সভায় উপস্থিত শিক্ষকরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
    4
    অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM)-এর উদ্যোগে শনিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়। 
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM)-এর উদ্যোগে শনিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি তপন কুমার ভৌমিক, প্রাক্তন রাজ্য সহ-সভাপতি নারায়ণ সরকার, বিভাগ প্রমুখ অচিন্ত্য কুমার দাস এবং জেলা কমিটির সদস্য সুশান্ত ভৌমিক প্রমুখ। 
সভায় শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক সমাজের ভূমিকা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষার উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে সুশীল চন্দ্র রায় ও দিলীপ রায় বলেন, শিক্ষক সমাজকে আরও সুসংগঠিত করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। আগামী দিনে শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও তাঁরা জানান।
সভায় উপস্থিত শিক্ষকরা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
    user_Kinkar roy
    Kinkar roy
    Local News Reporter মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • জিনিসপত্রের কালোবাজারি রুখতে হলদিবাড়ি জুড়ে অভিযানে নামলো পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari mekhkiganj জিনিসপত্রের কালোবাজারি রুখতে হলদিবাড়ি জুড়ে অভিযানে নামলো পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari mekhkiganj
    1
    জিনিসপত্রের কালোবাজারি রুখতে হলদিবাড়ি জুড়ে অভিযানে নামলো পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা।
Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari mekhkiganj
জিনিসপত্রের কালোবাজারি রুখতে হলদিবাড়ি জুড়ে অভিযানে নামলো পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা।
Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari mekhkiganj
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • সবজির বাজারে আগুন! মধ্যবিত্তের নাভিশ্বাস রুখতে এবার ময়নাগুড়িতে বড়সড় অভিযানে নামল প্রশাসন। রাজ্যে লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি বাজারে নামল প্রশাসন। রবিবার ছুটির সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে এক বিশেষ অভিযান চালান সরকারি আধিকারিকরা। জানা গেছে বাজারে দীর্ঘদিন ধরেই চড়া দামে সবজি বিক্রির অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির ব্লক আধিকারিক এবং ময়নাগুড়ি থানা আইসি ও ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক । এদিন প্রতিটি ছোট-বড় ব্যবসায়ী দোকানে গিয়ে কি সতর্ক করেন। ক্রেতাদের সুবিধার্থে স্পষ্ট জানানো হয়েছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।
    1
    সবজির বাজারে আগুন! মধ্যবিত্তের নাভিশ্বাস রুখতে এবার ময়নাগুড়িতে বড়সড় অভিযানে নামল প্রশাসন।
রাজ্যে লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি বাজারে নামল প্রশাসন। রবিবার ছুটির সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে এক বিশেষ অভিযান চালান সরকারি আধিকারিকরা।  জানা গেছে  বাজারে দীর্ঘদিন ধরেই চড়া দামে সবজি বিক্রির অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির ব্লক আধিকারিক এবং ময়নাগুড়ি  থানা আইসি ও ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক । এদিন প্রতিটি ছোট-বড় ব্যবসায়ী দোকানে গিয়ে কি সতর্ক করেন। ক্রেতাদের সুবিধার্থে স্পষ্ট জানানো হয়েছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.