Shuru
Apke Nagar Ki App…
দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন। রবিবার কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বাজারে অভিযান চালায় পুলিশ। মুদি,আনাজের দোকানে এবং মাছ বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা৷ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল কালচিনি ব্লক তথা জেলা জুড়ে।এদিন বাজারে পুলিশের অভিযানে তাদের সঙ্গে যোগদান করেন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্র ও মন্ডল সভাপতি উত্তম লামাও। পুলিশের তরফে এদিন ব্যবসায়ীদের ক্রেতাদের থেকে অত্যধিক দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।এরপরও একই অভিযোগ মিললে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিককেরা।
Dainik Barta
দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন। রবিবার কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বাজারে অভিযান চালায় পুলিশ। মুদি,আনাজের দোকানে এবং মাছ বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা৷ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল কালচিনি ব্লক তথা জেলা জুড়ে।এদিন বাজারে পুলিশের অভিযানে তাদের সঙ্গে যোগদান করেন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্র ও মন্ডল সভাপতি উত্তম লামাও। পুলিশের তরফে এদিন ব্যবসায়ীদের ক্রেতাদের থেকে অত্যধিক দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।এরপরও একই অভিযোগ মিললে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিককেরা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে অভিযানে নামল কালচিনি পুলিশ প্রশাসন। রবিবার কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বাজারে অভিযান চালায় পুলিশ। মুদি,আনাজের দোকানে এবং মাছ বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা৷ কিছুদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠছিল কালচিনি ব্লক তথা জেলা জুড়ে।এদিন বাজারে পুলিশের অভিযানে তাদের সঙ্গে যোগদান করেন বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্র ও মন্ডল সভাপতি উত্তম লামাও। পুলিশের তরফে এদিন ব্যবসায়ীদের ক্রেতাদের থেকে অত্যধিক দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।এরপরও একই অভিযোগ মিললে, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিককেরা।1
- Post by Binod1
- দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে এবার মাঠে নামল মাথাভাঙা মহকুমা প্রশাসন দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে এবার মাঠে নামল মাথাভাঙা মহকুমা প্রশাসন। রবিবার মাথাভাঙা বড় বাজার-সহ মহকুমার একাধিক বাজারে যৌথভাবে মূল্য পর্যবেক্ষণ অভিযান চালানো হয়। প্রশাসনের আধিকারিকরা মুদি ও আনাজের দোকানে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মূল্যতালিকা এবং বিক্রয় পরিস্থিতি খতিয়ে দেখেন। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, সবজি-সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির অভিযোগের পরই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মাথাভাঙা-১ ব্লকের বিডিও শুভজিৎ মণ্ডল,সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা। বাজার পরিদর্শনের সময় ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। বিজেপি নেতৃত্ব জানান, “ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত রাখতেই রাজ্য সরকারের নির্দেশে এই অভিযান চলছে। অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে।”1
- নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বাজারে অভিযান শুরু করল পুলিশ প্রশাসন। রবিবার সকালে মাথাভাঙা বাজার সহ বিভিন্ন বাজারে মুদি ও আনাজের দোকানে গিয়ে পণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা।1
- ঘোকসাডাঙা বাজারে এমআরপি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিজস্ব সংবাদদাতা, ঘোকসাডাঙা, ২ আগস্ট: সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং এমআরপি-র (MRP) বেশি দামে পণ্য বিক্রি রোধে শনিবার মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা বাজারে বিশেষ অভিযান চালায় ঘোকসাডাঙা থানা। অভিযান চলাকালীন বাজারের সবজি, মাছ, মাংস, মুদি সামগ্রী, পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি করছেন কি না, প্যাকেটজাত সামগ্রী এমআরপি-র বেশি দামে বিক্রি হচ্ছে কি না এবং মূল্য সংক্রান্ত সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, ভবিষ্যতে এমআরপি-র বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের এক প্রতিনিধি, ঘোকসাডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) শেখ রিয়াজ উদ্দিন, সাব-ইন্সপেক্টর অভিজিৎ সরকার, সাব-ইন্সপেক্টর অভিজিৎ মোদক এবং ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বচ্ছতা বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।1
- মুখ্যমন্ত্রীের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানালেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই অবিলম্বে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ি, জ্যামারসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। অগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেকোনও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর চলাচল ও জনসভাগুলিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।1
- ফের জন্তর মন্তর নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা ঘটনার নিন্দা করে বলেন তরুণ প্রজন্ম আমাদেরই সন্তান, তাই ভুলত্রুটি ক্ষমা করে তাদের সঠিক পথ দেখানোটাও বড়দের দায়িত্ব .....1
- অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান নিত্যপ্রয়োজনীয় সবজি ও খাদ্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জের রানীরহাট বাজারে অভিযান চালায় মহকুমা প্রশাসন। বিভিন্ন দোকানে গিয়ে মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের নথি এবং বাজারদর খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যবসায়ীদের সরকারি নির্দেশিকা মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।1