Shuru
Apke Nagar Ki App…
সাগরপাড়ার খাসমহল এলাকায় বোমা নিষ্ক্রিয় করার পর আতঙ্ক কমেছে সাধারণ মানুষের মধ্যে গতকাল বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামের। পরবর্তীতে পুলিশের সহায়তায় বোম্ব স্কোয়াড ডেকে একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয় করার পর কিছুটা হলেও আতঙ্ক কমেছে গ্রামবাসীদের মধ্যে।
Subrata Pramanik
সাগরপাড়ার খাসমহল এলাকায় বোমা নিষ্ক্রিয় করার পর আতঙ্ক কমেছে সাধারণ মানুষের মধ্যে গতকাল বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামের। পরবর্তীতে পুলিশের সহায়তায় বোম্ব স্কোয়াড ডেকে একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয় করার পর কিছুটা হলেও আতঙ্ক কমেছে গ্রামবাসীদের মধ্যে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- "আজ তোমার লোকেরাই হুঁকে পড়েছে, তুমি গিরগিটির মতো রং পালটাও"— মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ অধীর চৌধুরীর রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ফের তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এক জনসভা থেকে তিনি দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মী দল ছাড়ছেন বা অন্য রাজনৈতিক শিবিরে যোগ দিচ্ছেন। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অধীর বলেন, "আজ তোমার লোকেরাই হুঁকে পড়েছে, তুমি গিরগিটির মতো রং পালটাও।" অধীর চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাওয়ায় একই নেতারা নিজেদের রাজনৈতিক অবস্থান বদলাচ্ছেন। তাঁর দাবি, মানুষ রাজ্যের পরিবর্তন চেয়েছেন এবং সেই কারণেই তৃণমূলের সংগঠনের ভিত নড়ে গিয়েছে। বক্তৃতায় অধীর আরও বলেন, ক্ষমতায় থাকাকালীন যাঁরা বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, আজ তাঁদের অনেকেই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সেই কারণেই বিভিন্ন জায়গায় দলবদল এবং রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে তাঁর দাবি। তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, পরিস্থিতি বুঝে বারবার অবস্থান পরিবর্তন করা মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলকে সামনে রেখে অধীরের বক্তব্যে উঠে আসে তৃণমূলের সাংগঠনিক সংকটের প্রসঙ্গও। তাঁর মতে, দলীয় কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং তারই প্রতিফলন বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে এবং তারা দাবি করেছে, দল এখনও সুসংগঠিত রয়েছে। অধীর চৌধুরীর এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলি একে অপরকে আক্রমণ করে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, বিরোধীদের এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবের সঙ্গে তার মিল নেই। এখন দেখার বিষয়, অধীর চৌধুরীর এই মন্তব্যের জবাবে তৃণমূল নেতৃত্ব কী প্রতিক্রিয়া জানায় এবং আগামী দিনে রাজ্যের রাজনীতিতে এই বিতর্ক কতটা প্রভাব ফেলে।1
- বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান বিকট শব্দে আর নয়! মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে হরিহরপাড়া পুলিশের কড়া অভিযান হরিহরপাড়ায় মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। চাঁদপুর থেকে বহরমপুরগামী এক মোটরসাইকেল থেকে বিকট শব্দ বের হতে দেখে ধাওয়া করে রাকিব শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিয়ম অনুযায়ী নতুন সাইলেন্সার লাগিয়ে বাইকটি ছেড়ে দেয় পুলিশ। শব্দদূষণ রোধে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ।1
- ভগবানগোলার মহিষাসথলি রেলগেটে ওভারব্রিজের পথে বড় পদক্ষেপ, প্রথম পর্যায়ের সমীক্ষা ঘিরে উচ্ছ্বাস নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা: দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধানে আশার আলো দেখছেন ভগবানগোলার মানুষ। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা-আখেরিগঞ্জ রুটের গুরুত্বপূর্ণ মহিষাসথলি রেলগেটে প্রস্তাবিত ওভারব্রিজ (উড়ালপুল) নির্মাণের লক্ষ্যে প্রথম পর্যায়ের সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ভগবানগোলা-আখেরিগঞ্জ রুটটি জেলার অন্যতম ব্যস্ত যোগাযোগপথ। প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, টোটো এবং চার চাকার যানবাহন চলাচল করে। পাশাপাশি রানীনগর, ডোমকল, জলঙ্গি এবং নদীয়া জেলার করিমপুর ব্লকের বহু মানুষ এই রুট ব্যবহার করেন। ফলে মহিষাসথলি রেলগেট বন্ধ থাকলেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। স্থানীয়দের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই এলাকায় বিএসএফের যানবাহনের দ্রুত চলাচলের ক্ষেত্রেও এই যানজট বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই দীর্ঘদিন ধরেই রেলগেটের উপর একটি ওভারব্রিজ নির্মাণের দাবি উঠছিল। বিজেপি নেতা তথা ভগবানগোলা বিধানসভার তিনবারের প্রার্থী মেহেবুব আলম জানান, এলাকার মানুষের স্বার্থে তিনি ওভারব্রিজ নির্মাণের দাবি তুলে ধরেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের পর প্রথম পর্যায়ের সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। এদিন সমীক্ষার সময় ভগবানগোলা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা মেহেবুব আলম, সমাজসেবী অসিত পাণ্ডে, রমজান আলী, রেজওয়ানুল হক, অমর ঘোষ, হাসান আলী-সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী এবং বহু স্থানীয় বাসিন্দা। তবে উল্লেখ্য, ওভারব্রিজ নির্মাণের কাজ শুরুর আগে প্রকল্পের চূড়ান্ত প্রশাসনিক ও কারিগরি অনুমোদন, জমি সংক্রান্ত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। প্রথম পর্যায়ের সমীক্ষা সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশাবাদী এলাকাবাসী।1
- দুই বছর ৯ মাসের অধ্যায়ের ইতি, আবেগঘন সংবর্ধনায় বিদায় নিলেন হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া দুই বছর ৯ মাসের অধ্যায়ের ইতি, আবেগঘন সংবর্ধনায় বিদায় নিলেন হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া প্রায় দুই বছর নয় মাস হরিহরপাড়া ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় সংবর্ধনা পেলেন ছেরিং জাম ভুটিয়া। শুক্রবার বিকেলে পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশের নেতৃত্বে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সম্মান জানান। এদিন বক্তারা তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন। বিদায়ী বিডিওও সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে হরিহরপাড়ায় কাটানো সময়কে স্মরণীয় বলে উল্লেখ করেন। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়।1
- লালগোলায় দেদার চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম! আতঙ্কে স্থানীয়রা। জনহিতকর নতুন সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনের একাংশ মাটি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত শহর মুর্শিদাবাদের লালগোলার বুকে দেদার চালাচ্ছে দৌরাত্ম! আর তাতেই আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয়দের। প্রতিবাদ করলেই পাল্টা হুমকি আর সাশনী। সব মিলিয়ে সীমান্ত শহর লালগোলার বুকে চলতে থাকা মাটি মাফিদের দাপাদাপিতে স্থানীয়দের জীবন রীতিমতো আতঙ্কগ্রস্থ বলেই অভিযোগ । সেক্ষেত্রে এলাকাবাসীরা জানান, স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো কাজ হচ্ছেনা। এমনকি সরকারের দুর্নীতি দমন সংক্রান্ত যে নির্দেশ রয়েছে যে কোনো রকমের মাফিয়া রাজ রুখবার জন্য তাতেও কর্ণপাত করছে না স্থানীয় পুলিশ প্রশাসন ,বলেই নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা।1
- সাগরপাড়ার খাসমহল এলাকায় বোমা নিষ্ক্রিয় করার পর আতঙ্ক কমেছে সাধারণ মানুষের মধ্যে গতকাল বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামের। পরবর্তীতে পুলিশের সহায়তায় বোম্ব স্কোয়াড ডেকে একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয় করার পর কিছুটা হলেও আতঙ্ক কমেছে গ্রামবাসীদের মধ্যে।1