logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

প্রতিবেশীকে খু!নে!র মামলায় দুই দো!ষী!র ১০ বছর সশ্রম কা!রা!দ!ণ্ড, জ!রি!মা!না!র নির্দেশ আদালতের ইসলামপুর, ১ আগস্ট: প্রায় ১১ বছর আগে প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শনিবার এই রায় ঘোষণা করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের দামোদরপুর এলাকার বাসিন্দা নূর ইসলাম (৭০)-কে খুনের অপরাধে মুক্তার আলি মণ্ডল ও আবু রাইহান মণ্ডল-কে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ জুলাই নূর ইসলামের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে শনিবার আদালত এই রায় ঘোষণা করে। সরকারি আইনজীবী শওকত আলী জানান, আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

2 hrs ago
user_সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
সময়ের কথা বাংলা নিউজ চ্যানেল
ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

প্রতিবেশীকে খু!নে!র মামলায় দুই দো!ষী!র ১০ বছর সশ্রম কা!রা!দ!ণ্ড, জ!রি!মা!না!র নির্দেশ আদালতের ইসলামপুর, ১ আগস্ট: প্রায় ১১ বছর আগে প্রতিবেশীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শনিবার এই রায় ঘোষণা করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের দামোদরপুর এলাকার বাসিন্দা নূর ইসলাম (৭০)-কে খুনের অপরাধে মুক্তার আলি মণ্ডল ও আবু রাইহান মণ্ডল-কে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ জুলাই নূর ইসলামের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে শনিবার আদালত এই রায় ঘোষণা করে। সরকারি আইনজীবী শওকত আলী জানান, আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী "আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    1
    আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

"আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    user_MAIDUL ISLAM
    MAIDUL ISLAM
    সুতি ২, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    34 min ago
  • মারগ্রাম পঞ্চায়েত উপ-প্রধানের স্বামী আলমগীর শেখ জামিনে মুক্ত কি বললেন আইনজীবী মারগ্রাম পঞ্চায়েত উপ-প্রধানের স্বামী আলমগীর শেখ জামিনে মুক্ত কি বললেন আইনজীবী।
    1
    মারগ্রাম পঞ্চায়েত উপ-প্রধানের স্বামী আলমগীর শেখ জামিনে মুক্ত কি বললেন আইনজীবী
মারগ্রাম পঞ্চায়েত উপ-প্রধানের স্বামী আলমগীর শেখ জামিনে মুক্ত কি বললেন আইনজীবী।
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ব্রেথ অ্যানালাইজার হাতে ট্রাফিক পুলিশ, কড়া নজরদারিতে বুলবুলচণ্ডী শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়কে বিশেষ অভিযান চালায় মালদা জেলা ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাইক ও গাড়ির চালকদের মদ্যপান পরীক্ষা করা হয়। মদ্যপানের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
    1
    ব্রেথ অ্যানালাইজার হাতে ট্রাফিক পুলিশ, কড়া নজরদারিতে বুলবুলচণ্ডী
শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়কে বিশেষ অভিযান চালায় মালদা জেলা ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাইক ও গাড়ির চালকদের মদ্যপান পরীক্ষা করা হয়। মদ্যপানের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
    user_Malda Local Update
    Malda Local Update
    হাবিবপুর, মালদা, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুমন ঘোষ, বিধায়ক চিন্ময় দেব বর্মন-সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। এদিন জনগণনা কীভাবে পরিচালিত হবে, তথ্য সংগ্রহ ও নিবন্ধনের পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়। জানানো হয়েছে, প্রতিটি পরিবারের জন্য পৃথক নিবন্ধন করা হবে এবং তার ভিত্তিতেই পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করা হবে। দীর্ঘ বিরতির পর জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু হওয়ায় আগামী কয়েক মাস ধরে এই কার্যক্রম চলবে।
    1
    মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে
মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুমন ঘোষ, বিধায়ক চিন্ময় দেব বর্মন-সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। এদিন জনগণনা কীভাবে পরিচালিত হবে, তথ্য সংগ্রহ ও নিবন্ধনের পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়। জানানো হয়েছে, প্রতিটি পরিবারের জন্য পৃথক নিবন্ধন করা হবে এবং তার ভিত্তিতেই পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করা হবে। দীর্ঘ বিরতির পর জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু হওয়ায় আগামী কয়েক মাস ধরে এই কার্যক্রম চলবে।
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    5 hrs ago
  • "শুধু রাজনীতি আর চুরি ছাড়া আপনারা কিছু করেননি" : সুভেন্দু অধিকারী "শুধু রাজনীতি আর চুরি ছাড়া আপনারা কিছু করেননি" : সুভেন্দু অধিকারী
    1
    "শুধু রাজনীতি আর চুরি ছাড়া আপনারা কিছু করেননি" : সুভেন্দু অধিকারী 
"শুধু রাজনীতি আর চুরি ছাড়া আপনারা কিছু করেননি" : সুভেন্দু অধিকারী
    user_MAIDUL ISLAM
    MAIDUL ISLAM
    সুতি ২, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    35 min ago
  • রাজ্যজুড়ে শুরু জনগণনা: বহরমপুরে আত্মগণনার সূচনা করলেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ রাজ্যজুড়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক প্রশাসনিক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ, মুর্শিদাবাদ জেলার জেলাশাসক আর অর্জুন সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজে প্রথমে নিজের আত্মগণনার কাজ সম্পন্ন করে উপস্থিত সকলের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করেন।
    1
    রাজ্যজুড়ে শুরু জনগণনা: বহরমপুরে আত্মগণনার সূচনা করলেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ
রাজ্যজুড়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক প্রশাসনিক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়।
এদিনের এই গুরুত্বপূর্ণ সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ, মুর্শিদাবাদ জেলার জেলাশাসক আর অর্জুন সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজে প্রথমে নিজের আত্মগণনার কাজ সম্পন্ন করে উপস্থিত সকলের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করেন।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ। ​এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর নাম জুহি খাতুন (৩৩)। ​জানা যায়, গত দু'দিন আগে ওই যুবতী হঠাৎই নিজের বাড়ি থেকে হারিয়ে যান। এরপর ভরতপুর সিজগ্রাম মোড় সংলগ্ন এলাকায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। যুবতীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং বিষয়টি দ্রুত ভরতপুর থানায় জানান। ​খবর পাওয়া মাত্রই ভরতপুর থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশি উদ্যোগে দ্রুত তাঁর সঠিক পরিচয় সনাক্ত করা হয় এবং সিউড়ি থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। ​সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পর, উদ্ধার হওয়া যুবতীকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় প্রবাস সন্ধ্যায় তাঁর ভাই সেখ শাহজাহানের হাতে তুলে দেয় ভরতপুর থানার পুলিশ। বিপদের মুখে পুলিশের এই দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক সংবেদনশীলতার জন্য ভরতপুর থানার পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবতীর পরিবার।
    1
    মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ
মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো ভরতপুর থানার পুলিশ।
​এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর নাম জুহি খাতুন (৩৩)। ​জানা যায়, গত দু'দিন আগে ওই যুবতী হঠাৎই নিজের বাড়ি থেকে হারিয়ে যান। এরপর ভরতপুর সিজগ্রাম মোড় সংলগ্ন এলাকায় তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। যুবতীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং বিষয়টি দ্রুত ভরতপুর থানায় জানান। ​খবর পাওয়া মাত্রই ভরতপুর থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশি উদ্যোগে দ্রুত তাঁর সঠিক পরিচয় সনাক্ত করা হয় এবং সিউড়ি থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। ​সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পর, উদ্ধার হওয়া যুবতীকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় প্রবাস সন্ধ্যায় তাঁর ভাই সেখ শাহজাহানের হাতে তুলে দেয় ভরতপুর থানার পুলিশ। বিপদের মুখে পুলিশের এই দ্রুত পদক্ষেপ, দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক সংবেদনশীলতার জন্য ভরতপুর থানার পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও যুবতীর পরিবার।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    29 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.