Shuru
Apke Nagar Ki App…
ব্রেথ অ্যানালাইজার হাতে ট্রাফিক পুলিশ, কড়া নজরদারিতে বুলবুলচণ্ডী শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়কে বিশেষ অভিযান চালায় মালদা জেলা ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাইক ও গাড়ির চালকদের মদ্যপান পরীক্ষা করা হয়। মদ্যপানের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
Malda Local Update
ব্রেথ অ্যানালাইজার হাতে ট্রাফিক পুলিশ, কড়া নজরদারিতে বুলবুলচণ্ডী শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়কে বিশেষ অভিযান চালায় মালদা জেলা ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাইক ও গাড়ির চালকদের মদ্যপান পরীক্ষা করা হয়। মদ্যপানের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ব্রেথ অ্যানালাইজার হাতে ট্রাফিক পুলিশ, কড়া নজরদারিতে বুলবুলচণ্ডী শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়কে বিশেষ অভিযান চালায় মালদা জেলা ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাইক ও গাড়ির চালকদের মদ্যপান পরীক্ষা করা হয়। মদ্যপানের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।1
- মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুমন ঘোষ, বিধায়ক চিন্ময় দেব বর্মন-সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। এদিন জনগণনা কীভাবে পরিচালিত হবে, তথ্য সংগ্রহ ও নিবন্ধনের পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়। জানানো হয়েছে, প্রতিটি পরিবারের জন্য পৃথক নিবন্ধন করা হবে এবং তার ভিত্তিতেই পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করা হবে। দীর্ঘ বিরতির পর জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু হওয়ায় আগামী কয়েক মাস ধরে এই কার্যক্রম চলবে।1
- মালদহ জেলার চাঁচলে এক বেসরকারি অতিথি আবাসে শনিবার সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁচল ব্যবসায়ী সমিতির তরফে। উত্তর মালদহের সাংসদ ,পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও রাজ্যের প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানায় চাঁচল ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের এলাকার মানুষজনের একাধিক দাবির কথাও তুলে ধরা হয়। দাবি জানানোর পাশাপাশি, দ্রুত দাবি পূরণের আবেদনও জানানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু-সহ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত সাহা ,সম্পাদক উত্তম বসাক, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণ গোপাল পোদ্দার , সভাপতি গোপাল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পঙ্কজ ডালমিয়া ও সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ দিনের ওই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথিদের হাতে তুলে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।স্মারক ও শাল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সংবর্ধনা পর্বের শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংসদ, প্রতিমন্ত্রী ও চিফ হুইপের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল চাঁচলকে পৃথক পুলিশ জেলা ঘোষণা, মহানন্দা নদীর সংস্কার, চাঁচলে ময়নাতদন্ত বিভাগ চালু-সহ আরও একাধিক দাবি। চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দাবিগুলো যত্ন সহকারে সহকারে বিবেচনা করা হবে। পাশাপাশি সহায়তার আশ্বাস দেন সাংসদ খগেন মুর্মু, বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা থোকদার । দেবাশিস ঘোষের রিপোর্ট।3
- আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী "আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন" : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী1
- দীর্ঘ আন্দোলনের পর হাসি ফিরল! বেতন বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বসিত আশা-অঙ্গনওয়াড়ি কর্মীরা, কুশমণ্ডিতে মিষ্টিমুখ" *"দীর্ঘ আন্দোলনের পর মিলল স্বীকৃতি! বেতন বৃদ্ধির ঘোষণায় খুশির জোয়ার, কুশমণ্ডিতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মিষ্টিমুখ"* দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও অপেক্ষার অবসান। রাজ্যে সরকার পরিবর্তনের পর আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা/বেতন ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কর্মীদের মধ্যে। সেই আনন্দ ভাগ করে নিতে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের কুমারপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক শুভেচ্ছা ও মিষ্টিমুখ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিনন্দন জানানো হয়। উপস্থিত কর্মীদের মুখে ছিল দীর্ঘদিনের আন্দোলনের পর দাবি পূরণের আনন্দ। অনেকেই বলেন, এই ঘোষণা তাঁদের কাজের প্রতি নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রিমা সরকার বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করেছেন। নতুন সরকারের ঘোষণার মাধ্যমে তাঁদের সেই দাবির বাস্তবায়ন হয়েছে বলেই দাবি করেন তিনি। এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মী উপকৃত হবেন বলেও তাঁর বক্তব্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী কবিতা গোস্বামী চৌধুরী, সুচিত্রা সেন সিকদার-সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। তাঁরা আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও বেতন বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা আনন্দিত। তবে কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নের দিকেও সরকার ভবিষ্যতে নজর দেবে বলে তাঁদের আশা। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ। মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং করতালির মধ্য দিয়ে কর্মীদের আনন্দ-উচ্ছ্বাস ধরা পড়ে। এলাকার বহু মানুষও এই কর্মসূচির সাক্ষী থাকেন। কুশমণ্ডি থেকে তৌফিক আনোয়ারের রিপোর্ট, TM 24News।1
- দীর্ঘদিনের দাবির সাফল্য, বেতন বৃদ্ধি উপলক্ষে আশা কর্মীদের মিষ্টিমুখ দীর্ঘদিনের দাবির সাফল্য, বেতন বৃদ্ধি উপলক্ষে আশা কর্মীদের মিষ্টিমুখ1
- রাজ্যজুড়ে শুরু জনগণনা: বহরমপুরে আত্মগণনার সূচনা করলেন মন্ত্রী গৌরীশংকর ঘোষ রাজ্যজুড়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক প্রশাসনিক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ, মুর্শিদাবাদ জেলার জেলাশাসক আর অর্জুন সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজে প্রথমে নিজের আত্মগণনার কাজ সম্পন্ন করে উপস্থিত সকলের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করেন।1
- শ্রাবণ মাসে ফরাক্কার তালতলা গঙ্গা ঘাটে শিবভক্তদের ঢল, শুরু ঐতিহ্যবাহী শ্রাবণী উৎসব পবিত্র শ্রাবণ মাস উপলক্ষ্যে মুর্শিদাবাদের ফারাক্কার তালতলা গঙ্গা ঘাটে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেল। দূরদূরান্ত থেকে আসা শিবভক্তরা গঙ্গাজল তুলে তা ঝাড়খণ্ড জেলার শিব গাদ্দির শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অংশ নিচ্ছেন। গঙ্গাঘাট ও তার সংলগ্ন এলাকায় তিল ধারণের জায়গা নেই। হাজার হাজার ভক্তের সমাগমে পুরো চত্বর মুখরিত। গেরুয়া ও লাল রঙের বিশেষ পোশাক পরা ভক্তরা দলবেঁধে "হর হর মহাদেব" ধ্বনি দিয়ে গঙ্গার জল সংগ্রহ করছেন। প্রশাসনের পক্ষ থেকে ঘাটে বিশেষ নজরদারি ও ভিড় নিয়ন্ত্রণের জন্য বাঁশের ব্যারিকেড ও জাল দিয়ে ঘেরা স্নানের জায়গা তৈরি করা হয়েছে।এলাকায় মেলা চত্বরে বসেছে বিভিন্ন পূজাসামগ্রী ও প্রসাদের দোকান।ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক ও পুলিশ কর্মীরা অত্যন্ত তৎপর রয়েছেন।1