তৃণমূলের সভা থেকে সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। তৃণমূলের সভা থেকে সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। শনিবার এক কর্মীসভায় যদি হুমায়ুন কবির বলেন,সিপিআইএম বা কংগ্রেসের লোকজন যদি আমাদের কর্মীদের মারে তাহলে আপনারা মারবেন না। আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি গিয়ে এমন মার মারবো। ওর পেছনের চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে ওর বাড়ির সামনে বাজিয়ে আসবো। ডোমকল টাউন এবং ব্লক যুব কংগ্রেসের ডাকে নির্বাচনী সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তার এই মন্তব্যের পর উপস্থিত তৃণমূল কর্মীরা তাকে হাততালি দিয়ে উৎসাহিত করেন। যদিও হুমায়ুন কবিরের এমন মন্তব্য করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। একজন প্রার্থী হয়ে কিভাবে তিনি বিরোধী শিবিরের কর্মীদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হুমায়ুন কবিরের এমন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

- নির্বাচনী প্রচারে বহরমপুরে এসে পৌঁছলেন প্রাক্তন ক্রিকেটার আজাহারউদ্দিন। শনিবার সকাল ১০ টা নাগাদ বহরমপুর স্টেডিয়ামে হেলিকোপ্টারে করে এসে পৌঁছান আজাহারউদ্দিন। তারপর বহরমপুরের একটি বেসরকারি হোটেলে আসেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বহরমপুর বিধানসভার দৌলতাবাদে, রাণীনগর বিধানসভার বিভিন্ন এলাকায় এবং মুর্শিদাবাদ বিধানসভার বিভিন্ন এলাকায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন তিনি বলে জানা গিয়েছে।3
- শ্বশুরবাড়িতে জামাই প্রার্থীকে ঘিরে আবেগের জোয়ার : সালারে পুনাশি গ্রামে জনসংযোগের নয়া নজির সুমনের। রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতে আর মাত্র চারদিন বাকি, তার আগেই প্রচারের শেষ লগ্নে ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন নিজের নির্বাচনী ক্ষেত্র চষে বেড়াচ্ছেন। বিশেষ করে ভরতপুর-২ নম্বর ব্লকের শিমুলিয়া পঞ্চায়েতের পুনাসি ও সোনারুন্দি গ্রামে তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। পুনাসি গ্রাম প্রার্থীর নিজস্ব শ্বশুরবাড়ি হওয়ায় এদিন প্রচারের মেজাজ ছিল উৎসবের মতো। গোটা গ্রামের মানুষের কণ্ঠে তখন একটাই ধ্বনি, সব ভোট জামাইকে দিন। এলাকার মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে আপ্লুত প্রার্থী সুমন। হুডখোলা গাড়ির প্রথাগত আড়ম্বর ছেড়ে বেছে নিয়েছেন নিবিড় জনসংযোগের পথ। প্রার্থীর কথায়, সাধারণত অন্যান্য প্রার্থীরা গাড়িতে চেপে প্রচার করেন, কিন্তু আমার লক্ষ্য ছিল প্রতিটি অলিতে-গলিতে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। প্রায় ৯০ শতাংশ এলাকা পায়ে হেঁটে কভার করেছি, বাকিটুকুও এই ক’দিনে শেষ হবে। ঘরের ছেলেকে কাছে পেয়ে ভোটারদের এই উন্মাদনা ভরতপুরের নির্বাচনী লড়াইয়ে তৃণমূল প্রার্থীকে যে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে, তা বলাই বাহুল্য।1
- বিস্ফোরক অভিষেক!সীমান্তে টার্গেট গেরুয়া , বিজেপি জিতলে পরিণতি নিয়ে হুঁশিয়ারি, তুমুল সোরগোল রাজনৈতিক মহলে। শনিবার মুর্শিদাবাদে ঝটিকা সফরে একাধিক স্থানে এসে কলকাতা ফেরার পথে নবাব নগরী লালবাগের বুকে হাজির হয়ে তৃণমূলের তরফে অভিষেক ব্যানার্জি টার্গেট করলো গেরুয়াকে। সেইমত মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীদের জয়ী করলে ভয়ানক পরিণতির হুঁশিয়ারিও শোনালেন তিনি সাংবাদিকদের সামনেই। অভিষেক বলেন, আপনারা সকলেই জানেন গত বিধানসভা নির্বাচনে বহরমপুর ও মুর্শিদাবাদ এই আসন দুটিতে বিজেপি জয়লাভ করেছিল। এবারও যদি তারা কোনভাবে যেতে তাহলে পরিণতি মোটেও ভালো হবে না। তাহলে পর্যটকরা এই জেলাতে আসবেনা। কোনভাবেই বিজেপিকে এখানে জেতানো যাবে না এটা সকলে মাথায় রাখবেন। স্বাভাবিকভাবে অভিষেকের এমন আক্রমণাত্মক হুঁশিয়ারি রীতিমতো রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি করেছে।1
- নাকাশীপাড়া পুলিশের বেথুয়াডহরী এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ1
- কাটোয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সঞ্জীব কুমার দাসের সমর্থনে একটি পথনাটিকা অনুষ্ঠিত হলো ১৮ এপ্রিল সন্ধ্যায় কাটোয়া পানুহাট ইদারাপারে। এই পথনাটিকার মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ের বেশ কিছু টুকরো টুকরো ঘটনাকে এক ফ্রেমে কোলাজ করে পরিবেশন করা হয়। ব্যবসায়ী দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষ রাস্তার দু'ধারে দাঁড়িয়ে উপভোগ করেন এই নাটক।1
- কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত মা মাটি মানুষের প্রার্থী সোমনাথ দত্তের সমর্থনে কৃষ্ণনগর শহরে নামলো টোটো, উদ্দেশ্য দলীয় প্রচার আরও বেশি তরান্বিত করা। বারটি টোটো মাইক লাগিয়ে শহর জুড়ে সোমনাথ দত্তের নির্বাচনী প্রচারের কাজ করবে।1
- লালবাগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনের সিংহ রায়ের সমর্থনে জনসভা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জি। সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে কটাক্ষ। এবং সিপিআইএমকে প্রশ্ন ছুড়লো, এবার ভোটটা কাকে দেবে?1
- *নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।* নির্বাচনের আবহেই নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার ও রেল পুলিশ, তারা গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সুত্রে জানা যায় ঐ এলাকায় একটি দেশি মদের দোকান আছে তার পাসেই জঙ্গলে এদিন সকালে স দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, তবে মহিলাটি স্থানীয় নয়, স্থানীয় ও পুলিশ সুত্রে খবর মহিলার বয়স আনুমানিক ৪০-৪২,। প্রশাসন সুত্রে খবর মহিলার নাম পরিচয় জানতে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, ময়না তদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, কথা বলেন স্থানীয়দের সাথে, পাশাপাশি তিনি বলেন এই তো নবদ্বীপের শান্তির ছবি, নবদ্বীপে হয়তো এখন দিন রাত বোম পরে না কিন্তু একটা চাপা সন্ত্রাশ চলছে, মানুষ এর জবাব দেবে, পাশাপাশি এই মৃত্যুর তদন্তেরও দাবী করেন। নির্বাচনের আগে এহেনো ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য।1
- ঢালাই রাস্তা সহযোগিতা করে দিলে ভালো হয়1