সীমান্তে সম্প্রীতির রাখি: মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হলো রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হলো রাখি বন্ধন উৎসব। চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতেও পুলিশ রাখি পরিয়ে শুভেচ্ছা জানায়। পাশাপাশি পুলিশ ও বিএসএফের তরফে বিজিবি জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক সীমানার বিভাজন পেরিয়ে এই আয়োজন দুই বাংলার মানুষের মানবিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনের উষ্ণতা তুলে ধরে। সীমান্ত পারাপারকারী বাংলাদেশি নাগরিকরা উদ্যোগে আনন্দ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এমন অনুষ্ঠান বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। পরিবারের থেকে দূরে থাকা জওয়ানদের কাছেও রাখি ও মিষ্টি হয়ে ওঠে ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। ছোট্ট রাখির সুতোয় চ্যাংড়াবান্ধা সীমান্তে ছড়িয়ে পড়ল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বড় বার্তা।
সীমান্তে সম্প্রীতির রাখি: মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হলো রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা ভারত-বাংলাদেশ সীমান্তে পালিত হলো রাখি বন্ধন উৎসব। চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতেও পুলিশ রাখি পরিয়ে শুভেচ্ছা জানায়। পাশাপাশি পুলিশ ও বিএসএফের তরফে বিজিবি জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক সীমানার বিভাজন পেরিয়ে এই আয়োজন দুই বাংলার মানুষের মানবিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনের উষ্ণতা তুলে ধরে। সীমান্ত পারাপারকারী বাংলাদেশি নাগরিকরা উদ্যোগে আনন্দ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এমন অনুষ্ঠান বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। পরিবারের থেকে দূরে থাকা জওয়ানদের কাছেও রাখি ও মিষ্টি হয়ে ওঠে ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। ছোট্ট রাখির সুতোয় চ্যাংড়াবান্ধা সীমান্তে ছড়িয়ে পড়ল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বড় বার্তা।
- কনটেইনারভর্তি ৩৯টি মহিষ উদ্ধার, ধৃত ৩ ভিনরাজ্যের পাচারকারী নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে ছলে কন্টেনারের পিছু ধাওয়া করে পাচারের আগেই ৩৯টি মহিষ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে দোমহোনি থেকে হুসলুরডাঙ্গা টোল প্লাজা পর্যন্ত ফিল্মি কায়দায় তাড়া করে এই সফল অভিযান চালানো হয়। ঘটনায় বিহারের তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারীর নাম ইস্তেকার, গুলাম রাসূল এবং মোহাম্মদ নাঈম। তাঁদের সকলের বাড়িই বিহারে। জেলা পুলিশ সূত্রে খবর, মহিষগুলিকে অত্যন্ত অমানবিক ও ঠাসাঠাসি করে একটি কন্টেনারের ভেতর ঢুকিয়ে অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গাড়িটির ওপরের অংশ সুকৌশলে ঢেকে রাখা হয়েছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের নির্দেশে ময়নাগুড়ি থানার পুলিশ সময়মতো তৎপর না হলে এই বিশাল সংখ্যক গবাদি পশু ভিনরাজ্যে পাচার হয়ে যেত বলেই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং এর নেপথ্যে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।4
- *সবুজ পরিবেশ রক্ষার বার্তা দিতে বিভিন্ন গাছে রাখি পরান ছোট ছোট বোনদের সঙ্গে নিয়ে এ বছর ও গাছের দীর্ঘায়ু কামনা করে রাজ আমলের ত ল্লী গাছে রাখি পরান। *সবুজ পরিবেশ রক্ষার বার্তা দিতে বিভিন্ন গাছে রাখি পরান ছোট ছোট বোনদের সঙ্গে নিয়ে এ বছর ও গাছের দীর্ঘায়ু কামনা করে রাজ আমলের ত ল্লী গাছে রাখি পরান।1
- মাথাভাঙা মহকুমা আদালত চত্বরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ,মাথাভাঙা মহকুমা আদালত চত্বরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ধৃতের নাম আবেদ আলি।বাড়ি বড়ো গদাইখোড়া এলাকায়। তাঁর কাছ থেকে একাধিক সন্দেহজনক পরিচয়পত্র এবং ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে বলে দাবি। বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই আবেদ নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে আদালত চত্বরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি নজরে আসার পর শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কয়েক জন আইনজীবী। তাঁর পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়তেই দৌড়ে পালিয়ে মাথাভাঙ্গা থানার ভেতরে প্রবেশ করে সেখান থেকে ধরে বার লাইব্রেরীতে তিনি জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাঁকে মাথাভাঙা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ভিজিটিং কার্ডে তাঁকে ‘B.Sc, LL.B’ এবং কলকাতা হাই কোর্টের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও তাঁর কাছ থেকে একাধিক পরিচয়পত্র পাওয়া গিয়েছে। যদিও আবেদের দাবি, প্রায় পাঁচ মাস ধরে তিনি আদালত চত্বরে ‘ল ক্লাস’ সংক্রান্ত কাজ করছিলেন। তাঁর বক্তব্য, ভুলবশত ভিজিটিং কার্ডে ‘B.Sc, LL.B’ এবং কলকাতা হাই কোর্টের আইনজীবী লেখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাঁর বক্তব্য, তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।1
- রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দিনহাটায় ABRSM-এর বিশেষ কর্মসূচি রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, দিনহাটায় ABRSM-এর বিশেষ কর্মসূচি1
- আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সিতাই বিধানসভার অন্তর্গত বড়শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আবদুল কুদ্দুসের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আবাস যোজনার উপভোক্তারা। অভিযোগকারীদের দাবি, খারিজা বাত্রিগাছ গ্রামের মোট ৪৫ জন আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ওই টাকা কাটমানি হিসেবে নেওয়া হয়। উপভোক্তাদের দাবি, রাজ্যে পালাবদলের পর একাধিকবার পঞ্চায়েত সদস্য আবদুল কুদ্দুসের বাড়িতে গিয়ে তাঁরা তাঁদের টাকা ফেরত চান। কিন্তু অভিযোগ, তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এরপরই বাধ্য হয়ে বৃহস্পতিবার দিনহাটা থানায় গিয়ে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগকারীদের দাবি, বিষয়টি তদন্ত করে তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরতের ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য আবদুল কুদ্দুসের বক্তব্য এখনও জানা যায়নি।1
- *দুই গোষ্ঠীর কোন্দল চওড়াহাট বাজারে কাপড় ব্যবসায়ীদের! নিয়ম না মেনে দোকান বড় করার অভিযোগ। *দুই গোষ্ঠীর কোন্দল চওড়াহাট বাজারে কাপড় ব্যবসায়ীদের! নিয়ম না মেনে দোকান বড় করার অভিযোগ।1
- নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের ১৪৭ তম জন্মতিথিতে নিগমনগর এলাকায় শোভাযাত্রা নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের ১৪৭ তম জন্মতিথিতে নিগমনগর এলাকায় শোভাযাত্রা1
- ছাত্র পরিষদের প্রাক্তন নেতা আমীর আলম গ্রেপ্তারের সিসিটিভি ফুটেজ দেখুন প্রাক্তন মন্ত্রী উদায়ন ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র নেতা তৃণমূলের আমির আলমকে গ্রেপ্তারের দেখুন সেই সিসিটিভি ফুটেজ।1
- এবার লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পানিহাটির ১৯ নম্বর ওয়ার্ডে..... ঘটনায় আটক ৩ অভিযুক্ত।1