logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

"মায়াবিনী"....জুবিন গর্গ কে শ্রদ্ধার্ঘ্য প্রখ্যাত শিল্পী কেশব দের, এবারের সৃষ্টিশ্রী মেলার মঞ্চে! নদীয়া কৃষ্ণনগর: জুবিন গর্গ কে শ্রদ্ধা অর্পণ করেছিলেন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেশব দে, কয়েকটি গানের মাধ্যমে। কৃষ্ণনগরে হয়ে যাওয়া সৃষ্টিশ্রী মেলার মঞ্চে। আমি সেদিন যখন মেলায় পৌঁছেছিলাম, শিল্পীর অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছিল। তোমাদের জন্য রইল সেই শ্রদ্ধার্ঘের অংশবিশেষ। লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।

on 13 March
user_Anupam Sarkar Chakraborty
Anupam Sarkar Chakraborty
Department of Social Services Krishnagar - I, Nadia•
on 13 March

"মায়াবিনী"....জুবিন গর্গ কে শ্রদ্ধার্ঘ্য প্রখ্যাত শিল্পী কেশব দের, এবারের সৃষ্টিশ্রী মেলার মঞ্চে! নদীয়া কৃষ্ণনগর: জুবিন গর্গ কে শ্রদ্ধা অর্পণ করেছিলেন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেশব দে, কয়েকটি গানের মাধ্যমে। কৃষ্ণনগরে হয়ে যাওয়া সৃষ্টিশ্রী মেলার মঞ্চে। আমি সেদিন যখন মেলায় পৌঁছেছিলাম, শিল্পীর অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছিল। তোমাদের জন্য রইল সেই শ্রদ্ধার্ঘের অংশবিশেষ। লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।

More news from Nadia and nearby areas
  • ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে ধুন্দুমার কান্ড। স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত এলাকা। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা বললেন বিরোধী দল নেতা।
    1
    ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে ধুন্দুমার কান্ড। স্লোগান পাল্টা স্লোগানে মুখরিত এলাকা। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা বললেন বিরোধী দল নেতা।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    20 hrs ago
  • দুর্নীতি বন্ধ না হলে ইডির অভিযানও থামবে না”—নবদ্বীপে তৃণমূলকে কড়া বার্তা লকেট চ্যাটার্জির, রোড শোয়ে উপচে পড়া ভিড়* ভোটের মুখে ক্রমেই তপ্ত হয়ে উঠছে নদিয়ার রাজনৈতিক ময়দান। সেই আবহেই নবদ্বীপে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে তাঁর হুঁশিয়ারি—“চুরি যতদিন চলবে, ততদিন ইডির তদন্তও চলবে।” শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিজেপির নবদ্বীপ বিধানসভার প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর সমর্থনে এক বিশাল রোড শো করেন লকেট চ্যাটার্জি। মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা মুহূর্তে পরিণত হয় শক্তি প্রদর্শনে। এই রোড শোয়ে লকেট চ্যাটার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, জেলা সভানেত্রী অপর্না নন্দী, জেলা নেতৃত্ব নবীন চক্রবর্তী, ডা. সোমনাথ কর-সহ দলের একাধিক নেতা-কর্মী। অংশগ্রহণ করেন কয়েক হাজার সমর্থক, যা কার্যত নির্বাচন-পূর্ব শক্তি প্রদর্শনের ছবি স্পষ্ট করে তোলে। বিষ্ণুপ্রিয়া এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি পোড়ামা তলার মোড়, ঢপওয়ালি মোড়, রামসীতা পাড়া হয়ে শহরের গুরুত্বপূর্ণ পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হয়। হরিনাম সংকীর্তন, ঢাক-ঢোল, করতাল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলে এই পদযাত্রা। শহরের প্রধান সড়কজুড়ে রঙিন পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো—অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করেন। রোড শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন লকেট চ্যাটার্জি। তিনি বলেন, “চোরকে ধরতে গেলে এত ভয় কেন? দুর্নীতি করলে তদন্ত তো হবেই। যতদিন চুরি বন্ধ না হবে, ততদিন ইডির অভিযানও চলবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিজেপির হাতিয়ার বলে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এসব অভিযোগ করে আর লাভ নেই। মানুষ সব বুঝে গিয়েছে। রাজ্যের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের সময় এসে গিয়েছে।” তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। “মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে স্পষ্ট—তারা বিকল্প চায়, আর সেই বিকল্প বিজেপিই,” বলেন তিনি। অন্যদিকে, এই রোড শোকে ঘিরে শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তা দেখা যায়। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, নবদ্বীপের এই কর্মসূচি যে শুধু একটি রাজনৈতিক রোড শো নয়, বরং আসন্ন নির্বাচনের আগে বিজেপির শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ—তা বলাই বাহুল্য। একইসঙ্গে, তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা যে আগামী দিনে আরও তীব্র হতে চলেছে, তারও স্পষ্ট ইঙ্গিত মিলল এই সভা ও বক্তব্য থেকে। টাইটেল সাবটাইটেল ট্যাগলাইন হ্যাসট্যাগ দিন
    1
    দুর্নীতি বন্ধ না হলে ইডির অভিযানও থামবে না”—নবদ্বীপে তৃণমূলকে কড়া বার্তা লকেট চ্যাটার্জির, রোড শোয়ে উপচে পড়া ভিড়*
ভোটের মুখে ক্রমেই তপ্ত হয়ে উঠছে নদিয়ার রাজনৈতিক ময়দান। সেই আবহেই নবদ্বীপে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে তাঁর হুঁশিয়ারি—“চুরি যতদিন চলবে, ততদিন ইডির তদন্তও চলবে।”
শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া হল স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিজেপির নবদ্বীপ বিধানসভার প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর সমর্থনে এক বিশাল রোড শো করেন লকেট চ্যাটার্জি। মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা মুহূর্তে পরিণত হয় শক্তি প্রদর্শনে।
এই রোড শোয়ে লকেট চ্যাটার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, জেলা সভানেত্রী অপর্না নন্দী, জেলা নেতৃত্ব নবীন চক্রবর্তী, ডা. সোমনাথ কর-সহ দলের একাধিক নেতা-কর্মী। অংশগ্রহণ করেন কয়েক হাজার সমর্থক, যা কার্যত নির্বাচন-পূর্ব শক্তি প্রদর্শনের ছবি স্পষ্ট করে তোলে।
বিষ্ণুপ্রিয়া এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি পোড়ামা তলার মোড়, ঢপওয়ালি মোড়, রামসীতা পাড়া  হয়ে শহরের গুরুত্বপূর্ণ পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হয়। হরিনাম সংকীর্তন, ঢাক-ঢোল, করতাল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলে এই পদযাত্রা। শহরের প্রধান সড়কজুড়ে রঙিন পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো—অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করেন।
রোড শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন লকেট চ্যাটার্জি। তিনি বলেন, “চোরকে ধরতে গেলে এত ভয় কেন? দুর্নীতি করলে তদন্ত তো হবেই। যতদিন চুরি বন্ধ না হবে, ততদিন ইডির অভিযানও চলবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিজেপির হাতিয়ার বলে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এসব অভিযোগ করে আর লাভ নেই। মানুষ সব বুঝে গিয়েছে। রাজ্যের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের সময় এসে গিয়েছে।”
তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। “মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে স্পষ্ট—তারা বিকল্প চায়, আর সেই বিকল্প বিজেপিই,” বলেন তিনি।
অন্যদিকে, এই রোড শোকে ঘিরে শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তা দেখা যায়। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, নবদ্বীপের এই কর্মসূচি যে শুধু একটি রাজনৈতিক রোড শো নয়, বরং আসন্ন নির্বাচনের আগে বিজেপির শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ—তা বলাই বাহুল্য। একইসঙ্গে, তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা যে আগামী দিনে আরও তীব্র হতে চলেছে, তারও স্পষ্ট ইঙ্গিত মিলল এই সভা ও বক্তব্য থেকে।
টাইটেল সাবটাইটেল ট্যাগলাইন হ্যাসট্যাগ দিন
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • ব্রেকিং নিউজ : রিটার্নিং অফিসারকে হু*মকির অভিযোগ!! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর—নির্বাচন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের!!! #election2026 #NewsUpdate #viralnews #BreakingNews #হরিণঘাটা #কল্যাণী @top fans Nadia time news live
    1
    ব্রেকিং নিউজ : রিটার্নিং অফিসারকে হু*মকির অভিযোগ!! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর—নির্বাচন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের!!! 
#election2026 #NewsUpdate #viralnews #BreakingNews #হরিণঘাটা #কল্যাণী @top fans Nadia time news live
    user_Raja Debnath
    Raja Debnath
    সাংবাদিক রানাঘাট ১, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • প্রখর গরম উপেক্ষা করে শাসক দলের রোড শো অনুষ্ঠিত হলো বলাগড়ের গুপ্তিপাড়ায় প্রার্থী নিজে উপস্থিত ছিলেন ভোটের প্রচারাভিযানে সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 9732590104
    1
    প্রখর গরম উপেক্ষা করে
শাসক দলের রোড শো  অনুষ্ঠিত 
হলো বলাগড়ের  গুপ্তিপাড়ায়
প্রার্থী  নিজে উপস্থিত  ছিলেন
ভোটের  প্রচারাভিযানে 
সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় 
WhatsApp  7059664100
Media  Centre  9732590104
    user_Journalist  Chiranjib  Chatter
    Journalist Chiranjib Chatter
    বলাগড়, হুগলি, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • সোলার ইন্সটলিং টিম আমাদের ঠিকানা তেহট্ট নদীয়া
    1
    সোলার ইন্সটলিং টিম আমাদের ঠিকানা তেহট্ট নদীয়া
    user_Arup Mandal
    Arup Mandal
    তেহট্ট ১, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • নদীয়ার হরিণঘাটা পৌরসভার ১৭নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালালকে গ্রেপ্তার করে কল্যানী থানার পুলিশ। তিনি হরিণঘাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান।
    1
    নদীয়ার হরিণঘাটা পৌরসভার ১৭নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালালকে গ্রেপ্তার করে কল্যানী থানার পুলিশ। তিনি হরিণঘাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান।
    user_Biswajit Debnath
    Biswajit Debnath
    কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • বেকার যুবকদের চাকরি নির্বাচনী সভা রাখলেন নওশাদ সিদ্দিকী ভাঙরের বিধায়ক
    1
    বেকার যুবকদের চাকরি নির্বাচনী সভা রাখলেন নওশাদ সিদ্দিকী ভাঙরের বিধায়ক
    user_খবর পেজ ২৪
    খবর পেজ ২৪
    Local News Reporter বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ•
    34 min ago
  • কল্যাণী তাপমাত্রা বেড়েছে কেন্দ্র বাহিনী জবানরা আখের রস খেয়ে শরীরের তৃষ্ণা মিটাচ্ছে
    2
    কল্যাণী  তাপমাত্রা বেড়েছে কেন্দ্র বাহিনী জবানরা আখের রস খেয়ে শরীরের তৃষ্ণা মিটাচ্ছে
    user_Biswajit Debnath
    Biswajit Debnath
    কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.