গ্যাস সঙ্কটে মিড-ডে মিলে টান, খড়িবাড়ি হাইস্কুলে খাবার বন্ধের আশঙ্কা! মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ রান্নার গ্যাসে। সিলিন্ডার আকাল হতেই চাপ বাড়ছে আমজনতার! এতেই চিন্তা বাড়াচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। খড়িবাড়ির হাইস্কুলে মিড-ডে মিল বন্ধের আশঙ্কা। সিলিন্ডারের সংকটে এবার মিড-ডে মিলে টান! মিড ডে মিল বন্ধের আশঙ্কা খড়িবাড়ি হাইস্কুল! ৩ দিন ধরে সিলিন্ডার বুকিং করেও তা না হওয়ায় চাপ বাড়ছে বলে অভিযোগ! রাঁধুনিদের উদ্যোগে একটি সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না! খড়িবাড়ি হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৬৫০জন শিক্ষার্থী! দৈনিক ৪০০ শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের রান্না হয়। আর ৩ দিন ধরে সিলিন্ডার বুকিং না হওয়ায় আতঙ্ক বাড়ছে। কোনোক্রমে সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না। মিড ডে মিলের রাঁধুনীদের অভিযোগ, ৩-৪ দিন ধরে বুকিং হচ্ছে না। সিলিন্ডার না পেয়ে চিন্তা বাড়াচ্ছে।
গ্যাস সঙ্কটে মিড-ডে মিলে টান, খড়িবাড়ি হাইস্কুলে খাবার বন্ধের আশঙ্কা! মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ রান্নার গ্যাসে। সিলিন্ডার আকাল হতেই চাপ বাড়ছে আমজনতার! এতেই চিন্তা বাড়াচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। খড়িবাড়ির হাইস্কুলে মিড-ডে মিল বন্ধের আশঙ্কা। সিলিন্ডারের সংকটে এবার মিড-ডে মিলে টান! মিড ডে মিল বন্ধের আশঙ্কা খড়িবাড়ি হাইস্কুল! ৩ দিন ধরে সিলিন্ডার বুকিং করেও তা না হওয়ায় চাপ বাড়ছে বলে অভিযোগ! রাঁধুনিদের উদ্যোগে একটি সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না! খড়িবাড়ি হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৬৫০জন শিক্ষার্থী! দৈনিক ৪০০ শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের রান্না হয়। আর ৩ দিন ধরে সিলিন্ডার বুকিং না হওয়ায় আতঙ্ক বাড়ছে। কোনোক্রমে সিলিন্ডার জোগাড় করে চলছে রান্না। মিড ডে মিলের রাঁধুনীদের অভিযোগ, ৩-৪ দিন ধরে বুকিং হচ্ছে না। সিলিন্ডার না পেয়ে চিন্তা বাড়াচ্ছে।
- এবার ব্রাউন সুগার সহ গ্ৰেফতার মহিলা মাদক কারাবারি ! মাদক মুক্ত দার্জিলিং গড়তে নকশালবাড়ি থানার পুলিশের সাফল্য। জানা গিয়েছে, নকশালবাড়ি প্রেমনগর কলোনিতে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ব্রাউন সুগার উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত মহিলাকে গ্ৰেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের নাম স্বপ্না বেগম, সে নকশালবাড়ির খালবস্তির বাসিন্দা । মাদক হাতবদল করতে আসলে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয় ওই মহিলাকে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অপরদিকে, এই ঘটনার সাথে আরো কারা জড়িত তা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।1
- ঝুলন্ত দেহ উদ্ধার ময়নাগুড়ি, ১২ মার্চ : বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গাঠিয়া রায় (৬৪)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি পাহাড়েরবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক এগারোটা নাগাদ বাড়ির পাশের একটি গাছের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।1
- Post by ASHISH MITRA1
- Post by Tapas Roy1
- Post by Raj roy1
- বকেয়া ডিএ'র দাবিতে কাল রাজ্যজুড়ে ধর্মঘট, ধূপগুড়িতেও মিছিল যৌথ সংগ্রামী মঞ্চের সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা না মেটানো এবং নতুন করে সময় চাওয়ার প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে আগামীকাল, শুক্রবার রাজ্যজুড়ে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদসহ একাধিক সংগঠন। আন্দোলনকারীদের প্রধান ক্ষোভ রাজ্যের গড়িমসি নিয়ে। তাদের সুপ্রিম কোর্টের নির্দেশিত বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে।রাজ্যে পড়ে থাকা প্রায় ৬ লক্ষ সরকারি শূন্যপদে দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।ধূপগুড়িতে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়িতে জোরদার প্রচার চালানো হয়। ধূপগুড়ি ডাকবাংলো থেকে শুরু করে বাস টার্মিনাস পর্যন্ত একটি বিশাল মিছিল বের করেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তারা সাধারণ কর্মচারী ও শিক্ষকদের আগামীকালের কর্মবিরতিতে শামিল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এই বন্ধের সমর্থন করে বিজেপি। অন্যদিকে, এই ধর্মঘট রুখতে মরিয়া তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। অফিস-কাছারি সচল রাখতে তারা পাল্টা প্রচার শুরু করেছে। ধর্মঘটকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে কর্মীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে শুক্রবার সরকারি দফতরগুলোতে এক চরম সংঘাতের আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুনে নেবো বিষয়টি নিয়ে কি বলছেন বিজেপি নেতা ঈশ্বর চন্দ্র রায় সহ বন্ধের সমর্থনকারীরা।1
- ব্রাউন সুগারসহ এক মহিলা মাদক কারবারি গ্রেফতার।1
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে আঁচ রান্নার সিলিন্ডারে। গ্যাসের বুকিং করতে উপচে পড়া ভিড় নকশালবাড়িতে! লিংক না থাকায় বাড়ছে উত্তেজনা।ভোর থেকেই লম্বা লাইনে উপভোক্তারা। নকশালবাড়িতে গ্যাস সরবরাহ অফিসে লম্বা লাইন। এতেই চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সাড়ে ৯টায় অফিস খোলার সময় থাকলেও খোলা হয়নি অফিস বলে অভিযোগ। অন্যদিকে লাইন ৫০০ মিটার পর্যন্ত লম্বা হয়ে যাওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। লিংক না হওয়ায় বাড়ছে সমস্যা। এতেই উত্তেজনা সৃষ্টি হচ্ছে সরবরাহকারী অফিসে। ঘরে গ্যাস নেই, খাওয়া বন্ধ। গ্যাস না পেলে খাব কি মন্তব্য সাধারণ মানুষদের।1
- বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে হলদিবাড়িতে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল হলদিবাড়ি ভোটাধিকার রক্ষা মঞ্চ। টমেটো মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বিডিও অফিসে গিয়ে শেষ হয়। পরে বিডিওর হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। বিডিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। সংগঠনের নেতা রুহুল আমিন সরকার, কমল রায়সহ অন্যরা জানান, বৈধ ভোটারদের নাম তালিকায় না ফেরা পর্যন্ত আন্দোলন চলবে।1