Shuru
Apke Nagar Ki App…
মঙ্গলবার হলদিবাড়ী তে দলীয় কর্মসূচিতে বাইক থেকে পড়ে গিয়ে পায়ে সামান্য আঘাত পান মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।এরপর বুধবার ফের তাকে দেখা গেলো মেখলিঞ্জ মহকুমা শাসকের দপ্তরের বাইরে দলীয় কর্মসূচিতে।এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য ।
Kinkar roy Journalist
মঙ্গলবার হলদিবাড়ী তে দলীয় কর্মসূচিতে বাইক থেকে পড়ে গিয়ে পায়ে সামান্য আঘাত পান মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।এরপর বুধবার ফের তাকে দেখা গেলো মেখলিঞ্জ মহকুমা শাসকের দপ্তরের বাইরে দলীয় কর্মসূচিতে।এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিজতরফ অঞ্চলের ৯১ নম্বর বুথে শুক্রবার রাজনৈতিক পালাবদলের ছবি দেখা গেল। ওই বুথের ৭টি পরিবার সিপিআইএম ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র হাত ধরে তাঁরা শাসক দলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত নেতারা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও এলাকার অগ্রগতিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানে এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে দাবি নেতৃত্বের।1
- মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে এসে সাফ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরী করতে দেওয়া হবেনা।1
- জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষ্যে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে বিশেষ প্রশিক্ষণ শিবির। Khabar Haldibari - খবর হলদিবাড়ি1
- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে ব্যাপক রদ বদল। মনোনয়নপত্র জমা দিলেও বিজেপিকে সমর্থন করার দাবি জানালেন কামতাপুর স্টেট বিমান কাউন্সিল। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি তপতি রায় মল্লিক।1
- আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের প্রশিক্ষণ ইতিমধ্যেই প্রায় শেষ। তারই মধ্যে ১৩ মাসের শিশু কে কোলে নিয়ে ভোটের ট্রেনিং করতে দেখা গেলো এক ভোট কর্মীকে। তিনি বলেন , সব আধিকারিকদের আবেদন জমা দিয়েও নাম বাদ পড়েনি। অগত্যা সেক্টরের কাছে ১৩ মাসের শিশু কে রেখে ডিউটি করবো বলে জানান তিনি ।1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- ধূপগুড়ি: ভোটের মুখে ফের উত্তপ্ত ধূপগুড়ি। ১১ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাস্তায় পতাকাগুলি পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মীরা। ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু’টি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাতের অন্ধকারে অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে দোষারোপের পালা।নেতা দেবদুলাল ঘোষ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "তৃণমূলের জয় নিশ্চিত জেনেই এই চক্রান্ত করা হচ্ছে। সব দলের পতাকাই সম্মানীয়, এমন কাজ মেনে নেওয়া যায় না।"পাল্টা জবাবে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, "এবারের লড়াই জনতা বনাম শাসকের। এমন ঘৃণ্য কাজ করার প্রয়োজন আমাদের নেই। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে সিসিটিভি দেখে দোষীকে গ্রেপ্তার করা হোক।" ভোটের ঠিক আগে এমন ঘটনায় ১১ নম্বর ওয়ার্ডের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।1
- ভোটারদের অভয় দিলেন প্রশাসন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে ময়দানে প্রশাসন ময়নাগুড়ি: আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে তৎপর প্রশাসন ও পুলিশ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ময়নাগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সাপটি বাড়ি ২ নম্বর অঞ্চলের একাধিক বুথে পৌঁছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সন্দীপ ঘোষ ,পুলিশ সুপার অমরনাথ কে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন তারা সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার , কাশীর ডাঙ্গা বুথ এলাকা, ছোট দোমোহনি বাজার সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুবিধা-অসুবিধার কথা এবং ভোটকে ঘিরে কোনো আশঙ্কা বা সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন। ভোটারদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আধিকারিকরা আশ্বস্ত করেন যে, নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত।1