Shuru
Apke Nagar Ki App…
গ্যাস সর্ব রকম স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ গ্যাস ডিস্ট্রিবিউটারদের নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক জেলার গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ডিএম অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর এবং বটলিং প্ল্যান্টের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এবং অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) উপস্থিত থেকে গ্যাস সরবরাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে ডিস্ট্রিবিউটর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
India TV বাংলা

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের প্রশিক্ষণ ইতিমধ্যেই প্রায় শেষ। তারই মধ্যে ১৩ মাসের শিশু কে কোলে নিয়ে ভোটের ট্রেনিং করতে দেখা গেলো এক ভোট কর্মীকে। তিনি বলেন , সব আধিকারিকদের আবেদন জমা দিয়েও নাম বাদ পড়েনি। অগত্যা সেক্টরের কাছে ১৩ মাসের শিশু কে রেখে ডিউটি করবো বলে জানান তিনি ।1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- ধূপগুড়ি: ভোটের মুখে ফের উত্তপ্ত ধূপগুড়ি। ১১ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাস্তায় পতাকাগুলি পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মীরা। ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু’টি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাতের অন্ধকারে অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে দোষারোপের পালা।নেতা দেবদুলাল ঘোষ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "তৃণমূলের জয় নিশ্চিত জেনেই এই চক্রান্ত করা হচ্ছে। সব দলের পতাকাই সম্মানীয়, এমন কাজ মেনে নেওয়া যায় না।"পাল্টা জবাবে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, "এবারের লড়াই জনতা বনাম শাসকের। এমন ঘৃণ্য কাজ করার প্রয়োজন আমাদের নেই। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে সিসিটিভি দেখে দোষীকে গ্রেপ্তার করা হোক।" ভোটের ঠিক আগে এমন ঘটনায় ১১ নম্বর ওয়ার্ডের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।1
- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে ব্যাপক রদ বদল। মনোনয়নপত্র জমা দিলেও বিজেপিকে সমর্থন করার দাবি জানালেন কামতাপুর স্টেট বিমান কাউন্সিল। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি তপতি রায় মল্লিক।1
- Post by Utpal Roy MNG1
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিজতরফ অঞ্চলের ৯১ নম্বর বুথে শুক্রবার রাজনৈতিক পালাবদলের ছবি দেখা গেল। ওই বুথের ৭টি পরিবার সিপিআইএম ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র হাত ধরে তাঁরা শাসক দলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত নেতারা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও এলাকার অগ্রগতিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানে এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে দাবি নেতৃত্বের।1
- মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে এসে সাফ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরী করতে দেওয়া হবেনা।1
- জামিন পেলেন মোফাক্কেরুল মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনায় একটি মামলায় মোফাক্কেরুল ইসলামকে জামিন দিল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার ১০ হাজার টাকার বন্ডে তাকে জামিন দেন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়। তবে, আর একটি মামলায় আইনজীবী মোফাক্কেরুলকে ৩০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। ফলে এখনই সে ছাড়া পাবে না। এই ঘটনায় ১২টি মামলা দায়ের করা হয়েছে।1