Shuru
Apke Nagar Ki App…
পাড়া ব্লকের দেউলীতে তৃণমূলের বৈঠক, জেলা সহ সভাপতি বলরাম মাহাতোকে সংবর্ধনা। পাড়া ব্লকের দেউলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত জেলা সহ সভাপতি বলরাম মাহাতোকে সংবর্ধনা প্রদান করা হলো। বুধবার সন্ধ্যায় দেউলী অঞ্চল কমিটি ও বুথ সভাপতি দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক করা হয়, বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বলরাম মাহাতো,ব্লক মহিলা নেত্রী সন্তোষী সিং,ব্লক যুব সভাপতি স্বপন বাউরী, অঞ্চল সভাপতি মানিক মাহাতো, সহ সভাপতি দীনেশ মাহাতো, নাসিম আনসারী সহ বিভিন্ন নেতৃত্বরা। সভার শেষ জেলা সহ সভাপতি বলরাম মাহাতো কি জানালেন শুনুন।
Bidyut Mallik
পাড়া ব্লকের দেউলীতে তৃণমূলের বৈঠক, জেলা সহ সভাপতি বলরাম মাহাতোকে সংবর্ধনা। পাড়া ব্লকের দেউলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত জেলা সহ সভাপতি বলরাম মাহাতোকে সংবর্ধনা প্রদান করা হলো। বুধবার সন্ধ্যায় দেউলী অঞ্চল কমিটি ও বুথ সভাপতি দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক করা হয়, বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বলরাম মাহাতো,ব্লক মহিলা নেত্রী সন্তোষী সিং,ব্লক যুব সভাপতি স্বপন বাউরী, অঞ্চল সভাপতি মানিক মাহাতো, সহ সভাপতি দীনেশ মাহাতো, নাসিম আনসারী সহ বিভিন্ন নেতৃত্বরা। সভার শেষ জেলা সহ সভাপতি বলরাম মাহাতো কি জানালেন শুনুন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শহর পুরুলিয়ার দশেরবাঁধ এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার একটি পুরনো বন্দুক দোকানে হানা দিয়ে সেখান থেকে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফের প্রতিনিধি দল। সূত্রের খবর, দশেরবাঁধ এলাকায় সুশীলা আধিয়া নামে এক ব্যক্তির একটি পুরনো বন্দুকের দোকান ছিল। কয়েক মাস আগেই অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগে এসটিএফ ওই দোকানে অভিযান চালিয়েছিল। সেই সময় দোকানের মালিক সুশীলা আধিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দোকানটি তখন থেকেই বন্ধ ছিল। পুরনো সেই মামলার সূত্র ধরেই আজ ফের ওই বন্ধ দোকানে হানা দেয় বেঙ্গল এসটিএফ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দোকানের ভেতরে মজুত থাকা সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযানের সময় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়। জনবহুল দশেরবাঁধ এলাকায় এই অতর্কিত পুলিশি অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি লাইসেন্সপ্রাপ্ত নাকি অবৈধভাবে মজুত করা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।2
- Post by Amjad Khan1
- আগামী ১৪ মার্চ অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। সেই প্রকল্পের আওতায় থাকা বরাভূম রেলস্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দুপুর নাগাদ স্টেশন পরিদর্শনে আসেন সাউথ ইস্টার্ন রেলের এজিএম সৌমিত্র মজুমদার। উল্লেখ্য, কয়েকদিন আগেই স্টেশন পরিদর্শনে এসেছিলেন আদ্রা ডিভিশনের ডিআরএম। বুধবারের এই পরিদর্শনের সময় স্টেশন চত্বর ও চলমান কাজ ঘুরে দেখেন রেলের এজিএম। এদিকে পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা। রাঙাডি রেলগেটের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবি, রেলগেট বন্ধ থাকলে অনেক সময় প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে ওই জায়গায় আন্ডারপাস বা ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা। তবে এই পরিদর্শন ঘিরে কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ, রেল আধিকারিকরা বারবার এলেও বাস্তবে তেমন কোনো কাজ এগোচ্ছে না। শুধু পরিদর্শন করে ছবি তুলে চলে যাওয়া ছাড়া আর কিছু হচ্ছে না বলেও দাবি করেন তারা। এই প্রসঙ্গে রেলের এজিএম সৌমিত্র মজুমদার জানান, আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি বলেন, স্টেশনের কিছু কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে, আবার কিছু কাজ এখনও বাকি রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তিন নম্বর লাইন তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, বিভিন্ন সময় প্রযুক্তিগত সমস্যার কারণে রেলগেট সংক্রান্ত কাজ সম্পূর্ণ করা যায়নি। তবে প্রয়োজনীয় অনুমোদন হয়ে গেলে কাজ শেষ করা হবে বলেও আশ্বাস দেন রেল আধিকারিক। এই বিষয়ে বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো দাবি করেন, কেবলমাত্র জমে জোটের কারণে রেল দপ্তর থেকে সিটি করানো আছে, জেলাশাসক তোথা রাজ্য সরকারকে দশ বারেরও বেশি চিঠি করেছেন রাজ্য সরকার কোনো রকম কর্ণপাত করেনি। তিনি কটাক্ষ করে বলেন টিএমসি নেতাদেরকে বলবো এখানে রাজনীতি না করে মানুষের সুবিধা ও অসুবিধা আপনারা অনুধাবন করুন। অপরদিকে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার বলেন, যদি রাজ্য সরকার এনওসি না দেয়, তাহলে এতদিন কেন্দ্র সরকার বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়নি কেন। এখন ভোটের সময় এসে বিষয়টি সামনে আনা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে এলাকাবাসীর প্রশ্ন, তারা কি শুধুই ভোট দেওয়ার জন্য রয়ে গেছে, নাকি তাদের দীর্ঘদিনের সমস্যা সত্যিই সমাধান হবে। এখন রাঙাডি এলাকার মানুষ তাকিয়ে আছে রাজ্য ও কেন্দ্র সরকারের দিকে—কবে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।বিরো রিপোর্ট বলরামপুর টিভি1
- Post by গ্রাম বাংলার খবরা খবর1
- পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি বন্দুক দোকানে অভিযান চালিয়ে বন্ধ বন্দুক দোকানে থেকে সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় এসটিএফ আজ বৃহস্পতিবার । জিজ্ঞাসাবাদ চালানো হয় দোকানের মালিককে । ঘটনায় শোরগোল পড়ে যায় শহর পুরুলিয়ায়। সূত্রের খবর, দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকান ছিল পুরুলিয়া শহরের বাসিন্দা সুশীলা অধিয়ার। গত কয়েকমাস আগে অবৈধ বন্দুক কেনাবেচার সূত্র ধরে এসটিএফ পুরুলিয়া শহরের ওই দোকানে হানা দিয়ে সুশীলা আধিয়াকে গ্রেফতার করে। এবার ফের ওই পুরোনো বন্দুকের দোকানে হানা দেয় এসটিএফ। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে1
- দুর্গাপুরে তীব্র জলসংকট, প্রায় ২০ দিন ধরে ভোগান্তি পাইপলাইন ফাটায় বাড়ছে সমস্যা। দুর্গাপুরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ৪১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র জলসংকটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১ঃ৩০ টায় এলাকাবাসীর দাবি, প্রায় ২০ দিন ধরে নিয়মিত জল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বহু মানুষকে বাধ্য হয়ে জল কিনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রতিদিনই জল পাওয়ার জন্য হাহাকার পড়ে যাচ্ছে। অনেক এলাকায় ট্যাপ খুললেও জল আসছে না। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রান্না, পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অন্যদিকে জল বিক্রেতারাও চাপে পড়েছেন। এক জল বিক্রেতা জানান, বর্তমানে জলের চাহিদা এতটাই বেড়ে গেছে যে পর্যাপ্ত সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় চাহিদা থাকা সত্ত্বেও জল পৌঁছে দেওয়া যাচ্ছে না। জানা গেছে, রেলওয়ে এক্সটেনশনের কাজ চলাকালীন দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড (ডিপিএল)-এর একটি প্রধান জলের পাইপলাইন ফেটে যায়। তার জেরেই একাধিক এলাকায় জল সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।1
- পুরুলিয়ার আড়ষা ২নং চক্রে এক আবেগঘন পরিবেশে অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পড়িয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ।1
- Post by Amjad Khan1
- বৃহস্পতিবার বলরামপুর থানার ঘাটবেড়া গ্রাম থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। মৃতার নাম লক্ষী মণ্ডল বয়স আনুমানিক ৪২। তাঁর বাড়ি ঘাটবেড়া গ্রামেই। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ির সদস্যরা ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখতে পান। ঘটনাটি সামনে আসতেই ঘাটবেড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্য ও গ্রামবাসীদের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে। পরে দুপুর নাগাদ দেহটি বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে লক্ষী মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।1