Shuru
Apke Nagar Ki App…
*#জননেত্রী যখন জনপথের সাথী!* আজ দমদম উত্তর বিধানসভায় এক অন্য ছবির সাক্ষী থাকল মানুষ। রোদ আর ভিড় সামলে মানুষের আরও কাছে পৌঁছে যেতে বাইকের পেছনে বসেই প্রচারে মাতলেন বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
News Reporter সাংবাদিক
*#জননেত্রী যখন জনপথের সাথী!* আজ দমদম উত্তর বিধানসভায় এক অন্য ছবির সাক্ষী থাকল মানুষ। রোদ আর ভিড় সামলে মানুষের আরও কাছে পৌঁছে যেতে বাইকের পেছনে বসেই প্রচারে মাতলেন বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- কোচবিহারে নির্বাচনী উত্তেজনার আবহে নতুন করে চাঞ্চল্য ছড়াল এক ঘটনাকে কেন্দ্র করে। জেলাশাসকের উপস্থিতিতেই স্ট্রংরুমের কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায় । স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর স্ট্রংরুমে ইভিএম সংরক্ষণ এবং নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন তোলেন প্রার্থী। সেই সময় স্ট্রংরুমে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রার্থী নিরাপত্তা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নির্দিষ্ট কিছু বিষয়ে ব্যাখ্যা চান। অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে বলেই জানান। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ঘটনার সময় জেলাশাসক উপস্থিত থাকায় বিষয়টি দ্রুত গুরুত্ব পায় এবং প্রশাসনের তরফে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে। নির্বাচন পরবর্তী সময়ে স্ট্রংরুম ঘিরে এ ধরনের উত্তেজনা নতুন নয়, তবে প্রশাসনের উপস্থিতিতে এমন ঘটনা ঘটা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।1
- ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ল কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে1
- Post by Jakir Islam1
- আপনার আদরের কন্যা সন্তানের শিক্ষা দীক্ষা এবং নিরাপত্তায় বেড়ে ওঠার নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বড় গদাইখোড়া (আখড়ার হাট) দারুল উলুম বানাত মাদ্রাসা। পরিযায়ী শ্রমিক ও ইটভাটা শ্রমিকদের মেয়েদের থাকা খাওয়া সমেত অল্প খরচে স্কুল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় পড়ানোর সুযোগ । বিস্তারিত জানতে যোগাযোগ করুন - 87440 46329 এই ফোন নম্বরে।1
- alipur duar district, kumar Gram duar, joydebpur tapu 10/61 alakay jhor tufan hoye ghor bari bhenge Churmar hoygelo2
- মেখলিগঞ্জের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে এক বিএলওকে হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৬৫ নম্বর এলাকার দায়িত্বে থাকা বিএলও দোমাসু বর্মন, যিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত ছিলেন। ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল মিঞার স্ত্রী সায়না বিবির নাম তালিকা থেকে বাদ পড়ে যাওয়ায় তিনি এ বার ভোট দিতে পারেননি। এরপর মোজাম্মেল মিঞা ফোন করে বিএলওকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এমনকি লাশ গুম করার ভয়ও দেখানো হয়। যদিও মোজাম্মেল অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।1
- Post by News Reporter সাংবাদিক1
- ভোটপর্ব শেষ হতেই নাটাবাড়ি বিধানসভা এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শনিবার গভীর রাতে উত্তর ঘোগারকুঠি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডল যুব সম্পাদক দীপক দাসের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র তরজা। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎ করে দোকানে চড়াও হয়। প্রথমে ব্যাপক ভাঙচুর চালানো হয়, এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের বড়সড় ক্ষতি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়, স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়তে থাকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবেই ভোটের পর এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল। তাঁর বক্তব্য, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরি করতে রাজনৈতিক নাটক করছে।” ঘটনার পর থেকেই নাটাবাড়ি জুড়ে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।1
- ছোটপিঞ্জারির ঝাড় (নলগ্রাম) যৌথ কমিটির পরিচালনায়, রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ অনুষ্ঠান দীর্ঘ চল্লিশ বছর যাবত এলাকার ভক্তদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে রাধাগোবিন্দ মহানাম যজ্ঞ। নলগ্রাম ছোট পিঞ্জারিরঝাড় গোপাল গোবিন্দ আনন্দ মন্দির কমিটির পরিচালনায় প্রতি বছর অষ্টপ্রহরের আয়োজন করা হয়। এবছর চারটি দল কীর্তনের আসরে নাম সংকীর্তন পরিবেশন করেন। এদিন গড়িয়ে গড়িয়ে কীর্তনের আসরে আসা এক ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মহানাম যজ্ঞানুষ্ঠান। গড়িয়ে আসা ভক্ত সন্তোষ বর্মন জানান সকল ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন। এদিন হরি মন্দির কমিটির পক্ষ থেকে তারা সেখানকার মন্দির নির্মাণের জন্য সকল ভক্তবৃন্দের কাছে আবেদন জানান।1