ক্রীড়ার মাধ্যমে যুবশক্তির বিকাশ, ধর্মনগরে বিশেষ কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন যুবসমাজকে ক্রীড়া, নেতৃত্ব ও দেশ গঠনের কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে আগামী ২৭ আগস্ট ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘মাই ভারত বিকশিত ভারত যুবা কানেক্ট–স্পোর্টস এডিশন’। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারত এবং ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার কর্মসূচি উপলক্ষে কলেজে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, প্রতি বছর ২৯ আগস্ট হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তারই প্রাক্কালে এবছর ২৭ আগস্ট দেশজুড়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে ক্রীড়া ও জাতি গঠনের বৃহত্তর কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলার দুটি কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের ক্রীড়াবিদ, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়াই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ২৭ আগস্ট দেশের ১,৬০০টি স্থানে ৮ লক্ষেরও বেশি যুব অংশগ্রহণকারীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি সম্বোধন করবেন বলে জানানো হয়। সকাল ১০টার মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।প্রধানমন্ত্রীর ভাষণের পর স্থানীয় যুব মতবিনিময়, ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা এবং প্রায় ১৫ মিনিটের ‘যুব সংবাদ’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক-যুবতীদের জন্য ‘বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ ৩.০’-এর অনলাইন কুইজে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিজয়ীরা আগামী ১২ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. অভিজিৎ সরকার, মাই ভারত উত্তর ত্রিপুরার অ্যাকাউন্ট অফিসার রামেন্দু ভট্টাচার্য, এনএসএস প্রোগ্রাম অফিসার অরবিন্দু দেবনাথ, অফিস অ্যাসিস্ট্যান্ট রনদ্বীপ রুদ্র পাল এবং সহকারী অধ্যাপক অঙ্কন সিনহা ও মানিক ভট্টাচার্য প্রমুখ।

- কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সহ মদ বোঝাই আটক গাড়ি পুলিশের হাতে। কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সহ মদ বোঝাই আটক গাড়ি পুলিশের হাতে।1
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা টিলাবাজারের উদ্দেশ্যে রওনা! ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা টিলাবাজারের উদ্দেশ্যে রওনা!1
- যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিতেন্দ্র চৌধুরী2
- *যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা, কর্মীদের সঙ্গে বৈঠক* নিজস্ব প্রতিনিধি।। আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগর এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে স্থানীয় পার্টি অফিস পরিদর্শন করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে পার্টি অফিসের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন বিরোধী দলনেতা। দলের কার্যালয় ও কর্মীদের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা হয়।উল্লেখ্য, ২৫ আগস্ট যোগেন্দ্রনগর এলাকায় একটি রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে সিপিআই(এম)-এর স্থানীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। সিপিআই(এম) অভিযোগ করে, মিছিলের সঙ্গে যুক্ত কিছু সমর্থক তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে, বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছিল।এদিনের পরিদর্শনে জিতেন্দ্র চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। ঘটনাটি নিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে আসে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।4
- অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য পার্লার ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য পার্লার ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরের অফিসটিলা–পদ্মপুর রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পার্লার ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক যুবককে পার্লারের মালিক ভাগ্যশ্রী সিনহার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান সত্যজিৎ গোস্বামীর স্ত্রী। এরপর ঘটনাকে কেন্দ্র করে পার্লার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে আরও অভিযোগ, উত্তেজনার মধ্যে পার্লারে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় ওঠা অভিযোগগুলোর সত্যতা এবং পার্লার মালিকের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সঠিক, তা তদন্তের পরই স্পষ্ট হবে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।1
- ধর্মনগর জেলা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ সংকট, চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগে অভিভাবকরা দীর্ঘদিন ধরে ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার প্রয়োজন হলেও চিকিৎসক সংকটের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন এক শিশুর পরিবারের সদস্যরা। অসুস্থ শিশুকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এসে তাঁরা শিশুরোগ বিশেষজ্ঞের খোঁজ করেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট চিকিৎসক আগরতলায় রেফার হয়ে গিয়েছেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। এর ফলে ধর্মনগর জেলা হাসপাতালে শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক অভিভাবকের অভিযোগ, পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাঁরা গুরুতর অসুস্থ শিশুদের নিয়ে এই হাসপাতালে আসতেও আতঙ্কিত বোধ করছেন। এর প্রভাব পড়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডেও। অভিযোগ অনুযায়ী, রোগীর সংখ্যা কমে যাওয়ায় শিশু ওয়ার্ড কার্যত রোগীশূন্য হয়ে পড়ছে। অভিভাবক ও রোগীর পরিবারের সদস্যদের দাবি, ধর্মনগর জেলা হাসপাতালে দ্রুত পূর্ণসময়ের পর্যাপ্ত সংখ্যক শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ করে শিশু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা হোক। পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন তাঁরা।4
- মনশ্রীর চিকিৎসার জন্য কল্যাণপুরে অর্থ সাহায্য নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রতিক্রিয়া।। মনশ্রীর চিকিৎসার জন্য কল্যাণপুরে অর্থ সাহায্য নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রতিক্রিয়া।।1
- ক্রীড়ার মাধ্যমে যুবশক্তির বিকাশ, ধর্মনগরে বিশেষ কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন যুবসমাজকে ক্রীড়া, নেতৃত্ব ও দেশ গঠনের কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে আগামী ২৭ আগস্ট ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘মাই ভারত বিকশিত ভারত যুবা কানেক্ট–স্পোর্টস এডিশন’। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারত এবং ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার কর্মসূচি উপলক্ষে কলেজে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, প্রতি বছর ২৯ আগস্ট হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তারই প্রাক্কালে এবছর ২৭ আগস্ট দেশজুড়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে ক্রীড়া ও জাতি গঠনের বৃহত্তর কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলার দুটি কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের ক্রীড়াবিদ, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়াই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ২৭ আগস্ট দেশের ১,৬০০টি স্থানে ৮ লক্ষেরও বেশি যুব অংশগ্রহণকারীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি সম্বোধন করবেন বলে জানানো হয়। সকাল ১০টার মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।প্রধানমন্ত্রীর ভাষণের পর স্থানীয় যুব মতবিনিময়, ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা এবং প্রায় ১৫ মিনিটের ‘যুব সংবাদ’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক-যুবতীদের জন্য ‘বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ ৩.০’-এর অনলাইন কুইজে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিজয়ীরা আগামী ১২ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. অভিজিৎ সরকার, মাই ভারত উত্তর ত্রিপুরার অ্যাকাউন্ট অফিসার রামেন্দু ভট্টাচার্য, এনএসএস প্রোগ্রাম অফিসার অরবিন্দু দেবনাথ, অফিস অ্যাসিস্ট্যান্ট রনদ্বীপ রুদ্র পাল এবং সহকারী অধ্যাপক অঙ্কন সিনহা ও মানিক ভট্টাচার্য প্রমুখ।1