logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামে চেন্নাইয়ে কর্মরত দেওরের পাঠানো মাত্র ৩,০০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়েছে এক গৃহবধূর। ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই দেখা যায়, সেখানে জমা হয়ে আছে প্রায় ৭৬০ কোটি টাকা! এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে গত শনিবার চেন্নাই থেকে তাঁর দেওর ৩,০০০ টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়েই শরিফা খাতুন দেখতে পান, তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় জ্বলজ্বল করছে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা, যা প্রায় ৭৬০ কোটি টাকার সমান।

1 hr ago
user_Daily Bulletin
Daily Bulletin
ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
1 hr ago

মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামে চেন্নাইয়ে কর্মরত দেওরের পাঠানো মাত্র ৩,০০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়েছে এক গৃহবধূর। ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই দেখা যায়, সেখানে জমা হয়ে আছে প্রায় ৭৬০ কোটি টাকা! এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে গত শনিবার চেন্নাই থেকে তাঁর দেওর ৩,০০০ টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়েই শরিফা খাতুন দেখতে পান, তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় জ্বলজ্বল করছে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা, যা প্রায় ৭৬০ কোটি টাকার সমান।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামে চেন্নাইয়ে কর্মরত দেওরের পাঠানো মাত্র ৩,০০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়েছে এক গৃহবধূর। ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই দেখা যায়, সেখানে জমা হয়ে আছে প্রায় ৭৬০ কোটি টাকা! এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে গত শনিবার চেন্নাই থেকে তাঁর দেওর ৩,০০০ টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়েই শরিফা খাতুন দেখতে পান, তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় জ্বলজ্বল করছে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা, যা প্রায় ৭৬০ কোটি টাকার সমান।
    1
    মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামে চেন্নাইয়ে কর্মরত দেওরের পাঠানো মাত্র ৩,০০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়েছে এক গৃহবধূর। ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই দেখা যায়, সেখানে জমা হয়ে আছে প্রায় ৭৬০ কোটি টাকা! এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের ব্যাংক অ্যাকাউন্টে গত শনিবার চেন্নাই থেকে তাঁর দেওর ৩,০০০ টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়েই শরিফা খাতুন দেখতে পান, তাঁর অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় জ্বলজ্বল করছে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা, যা প্রায় ৭৬০ কোটি টাকার সমান।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • মালদার গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। প্রায় সাত বছর আগে সরকারি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘ প্রতীক্ষার পরও ঘর না মেলায় এবং সম্প্রতি নতুন করে আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই এই চাঞ্চল্যকর প্রতারণার বিষয়টি সামনে আসে। সমীক্ষায় গিয়ে সরকারি কর্মীরা জানান যে, ওই অভিযোগকারী মহিলাদের নামে ইতিমধ্যেই আবাস যোজনার ঘর অনুমোদিত হয়ে গিয়েছে। অথচ ভুক্তভোগী মহিলারা ঘর বা ঘরের জন্য বরাদ্দ টাকা কোনোটিই হাতে পাননি। এরপরই প্রতারিত মহিলারা অভিযুক্ত নেতাদের কাছে টাকা ফেরত ও ঘরের বিষয়ে জবাব চাইতে গেলে, টাকা ফেরত দিতে অস্বীকার করা হয় এবং উল্টে তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার সকাল দশটা নাগাদ প্রতারিত মহিলারা গাজোল থানায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত দিতে হবে এবং প্রকৃত উপভোক্তা হিসেবে তাঁদের আবাস যোজনার ঘর নিশ্চিত করতে হবে। এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
    1
    মালদার গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। প্রায় সাত বছর আগে সরকারি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘ প্রতীক্ষার পরও ঘর না মেলায় এবং সম্প্রতি নতুন করে আবাস যোজনার সমীক্ষা শুরু হতেই এই চাঞ্চল্যকর প্রতারণার বিষয়টি সামনে আসে।

সমীক্ষায় গিয়ে সরকারি কর্মীরা জানান যে, ওই অভিযোগকারী মহিলাদের নামে ইতিমধ্যেই আবাস যোজনার ঘর অনুমোদিত হয়ে গিয়েছে। অথচ ভুক্তভোগী মহিলারা ঘর বা ঘরের জন্য বরাদ্দ টাকা কোনোটিই হাতে পাননি। এরপরই প্রতারিত মহিলারা অভিযুক্ত নেতাদের কাছে টাকা ফেরত ও ঘরের বিষয়ে জবাব চাইতে গেলে, টাকা ফেরত দিতে অস্বীকার করা হয় এবং উল্টে তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার সকাল দশটা নাগাদ প্রতারিত মহিলারা গাজোল থানায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত দিতে হবে এবং প্রকৃত উপভোক্তা হিসেবে তাঁদের আবাস যোজনার ঘর নিশ্চিত করতে হবে। এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ফরওয়ার্ড ব্লক সম্পর্কে করা মন্তব্যের তীব্র প্রতিবাদে বীরভূমের নলহাটি শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। রবিবার আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এই বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক তথা নলহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক চ্যাটার্জী, স্থানীয় সম্পাদক হাসিবুল শেখ এবং টি.ইউ.সি.সি (T.U.C.C)-এর জেলা সম্পাদক আকবর শেখসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি নলহাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং আন্দোলনকারীরা শমীক ভট্টাচার্যের মন্তব্যের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। মিছিল শেষে আয়োজিত একটি সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতারা অভিযোগ করেন, ফরওয়ার্ড ব্লক ও দলের কর্মীদের নিশানা করে করা ওই মন্তব্য রাজনৈতিক সৌজন্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে পরিচালিত ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না। তাঁরা অবিলম্বে শমীক ভট্টাচার্যকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, ভবিষ্যতে এমন আচরণ অব্যাহত থাকলে তাঁরা বৃহত্তর গণআন্দোলনে নামবেন।
    1
    বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ফরওয়ার্ড ব্লক সম্পর্কে করা মন্তব্যের তীব্র প্রতিবাদে বীরভূমের নলহাটি শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। রবিবার আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এই বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক তথা নলহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক চ্যাটার্জী, স্থানীয় সম্পাদক হাসিবুল শেখ এবং টি.ইউ.সি.সি (T.U.C.C)-এর জেলা সম্পাদক আকবর শেখসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি নলহাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং আন্দোলনকারীরা শমীক ভট্টাচার্যের মন্তব্যের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। মিছিল শেষে আয়োজিত একটি সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতারা অভিযোগ করেন, ফরওয়ার্ড ব্লক ও দলের কর্মীদের নিশানা করে করা ওই মন্তব্য রাজনৈতিক সৌজন্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে পরিচালিত ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না। তাঁরা অবিলম্বে শমীক ভট্টাচার্যকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, ভবিষ্যতে এমন আচরণ অব্যাহত থাকলে তাঁরা বৃহত্তর গণআন্দোলনে নামবেন।
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • মালদার মোথাবাড়ি থানার মানুটোলা এলাকায় এক যুবকের অদ্ভুত কাণ্ডকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির কাছে কাজ করার সময় ফারুক মোমিন নামে ওই যুবককে একটি বড় সাপ ছোবল মারে। তবে আতঙ্কিত না হয়ে ফারুক পাল্টা ওই সাপটিকে ধরে কামড়ে দেন। এরপর সাপটিকে হাতে নিয়েই তিনি বাঙ্গীটোলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। প্রথমে কোনো যানবাহন না পেয়ে ফারুক ওই অবস্থাতেই প্রায় চার কিলোমিটার পথ হেঁটে হাসপাতালে পৌঁছান। হাতে সাপ নিয়ে এক যুবককে হেঁটে যেতে দেখে রাস্তায় পথচলতি মানুষ চরম বিস্মিত হয়ে পড়েন। বাঙ্গীটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফারুক মোমিনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবককে যে সাপটি ছোবল মেরেছিল, সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
    1
    মালদার মোথাবাড়ি থানার মানুটোলা এলাকায় এক যুবকের অদ্ভুত কাণ্ডকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির কাছে কাজ করার সময় ফারুক মোমিন নামে ওই যুবককে একটি বড় সাপ ছোবল মারে। তবে আতঙ্কিত না হয়ে ফারুক পাল্টা ওই সাপটিকে ধরে কামড়ে দেন।

এরপর সাপটিকে হাতে নিয়েই তিনি বাঙ্গীটোলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। প্রথমে কোনো যানবাহন না পেয়ে ফারুক ওই অবস্থাতেই প্রায় চার কিলোমিটার পথ হেঁটে হাসপাতালে পৌঁছান। হাতে সাপ নিয়ে এক যুবককে হেঁটে যেতে দেখে রাস্তায় পথচলতি মানুষ চরম বিস্মিত হয়ে পড়েন।

বাঙ্গীটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফারুক মোমিনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবককে যে সাপটি ছোবল মেরেছিল, সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
    user_Malda Local Update
    Malda Local Update
    হাবিবপুর, মালদা, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী কেডেনশিয়াল নিয়ে যা বলেছেন, তাকে সম্পূর্ণ সঠিক বলে সমর্থন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে একদম যথার্থ ও সঠিক বলে দাবি করা হয়েছে।
    1
    মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী কেডেনশিয়াল নিয়ে যা বলেছেন, তাকে সম্পূর্ণ সঠিক বলে সমর্থন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে একদম যথার্থ ও সঠিক বলে দাবি করা হয়েছে।
    user_খবর মুর্শিদাবাদ
    খবর মুর্শিদাবাদ
    Raghunathganj - Ii, Murshidabad•
    22 hrs ago
  • সিবিআই, ইডি এবং পুলিশের ভয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য অনুযায়ী, মূলত সিবিআই, ইডি এবং পুলিশের ভয়ের কারণেই সকলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
    1
    সিবিআই, ইডি এবং পুলিশের ভয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তাঁর বক্তব্য অনুযায়ী, মূলত সিবিআই, ইডি এবং পুলিশের ভয়ের কারণেই সকলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
    user_Daily Bulletin
    Daily Bulletin
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • মুর্শিদাবাদের নবগ্রাম খুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর খোদ পুলিশের সামনেই ওই অভিযুক্তকে মারধর করা হয়। পরিস্থিতি দেখে এরপরই অভিযুক্তকে দৌড়ে নিয়ে চলে যায় পুলিশ।
    1
    মুর্শিদাবাদের নবগ্রাম খুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর খোদ পুলিশের সামনেই ওই অভিযুক্তকে মারধর করা হয়। পরিস্থিতি দেখে এরপরই অভিযুক্তকে দৌড়ে নিয়ে চলে যায় পুলিশ।
    user_MAIDUL ISLAM
    MAIDUL ISLAM
    সুতি ২, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    20 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.