শিশু অধিকার ও নিরাপত্তায় জোর, কুমারগঞ্জে পড়ুয়া-অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ বিরোধী প্রচার। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #highlightseveryone #hilightseveryonefollowers #hilinewsbangla #HiliNews #কুমারগঞ্জ গোপালগঞ্জ হাই স্কুলে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার উদ্যোগে গোপালগঞ্জ হাই স্কুলে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি এসপি (ডি অ্যান্ড টি), কুমারগঞ্জ থানার আইসি, পুলিশকর্মী, বিদ্যালয় কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা, পড়ুয়া ও অভিভাবকেরা। কর্মসূচিতে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধে সমাজের ভূমিকা নিয়ে সচেতন করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা বাল্যবিবাহ রোধে পরিবার, বিদ্যালয় এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।
শিশু অধিকার ও নিরাপত্তায় জোর, কুমারগঞ্জে পড়ুয়া-অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ বিরোধী প্রচার। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #highlightseveryone #hilightseveryonefollowers #hilinewsbangla #HiliNews #কুমারগঞ্জ গোপালগঞ্জ হাই স্কুলে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার উদ্যোগে গোপালগঞ্জ হাই স্কুলে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি এসপি (ডি অ্যান্ড টি), কুমারগঞ্জ থানার আইসি, পুলিশকর্মী, বিদ্যালয় কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা, পড়ুয়া ও অভিভাবকেরা। কর্মসূচিতে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধে সমাজের ভূমিকা নিয়ে সচেতন করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা বাল্যবিবাহ রোধে পরিবার, বিদ্যালয় এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।
- দীর্ঘ আন্দোলনের পর হাসি ফিরল! বেতন বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বসিত আশা-অঙ্গনওয়াড়ি কর্মীরা, কুশমণ্ডিতে মিষ্টিমুখ" *"দীর্ঘ আন্দোলনের পর মিলল স্বীকৃতি! বেতন বৃদ্ধির ঘোষণায় খুশির জোয়ার, কুশমণ্ডিতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মিষ্টিমুখ"* দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও অপেক্ষার অবসান। রাজ্যে সরকার পরিবর্তনের পর আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা/বেতন ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কর্মীদের মধ্যে। সেই আনন্দ ভাগ করে নিতে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের কুমারপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক শুভেচ্ছা ও মিষ্টিমুখ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভিনন্দন জানানো হয়। উপস্থিত কর্মীদের মুখে ছিল দীর্ঘদিনের আন্দোলনের পর দাবি পূরণের আনন্দ। অনেকেই বলেন, এই ঘোষণা তাঁদের কাজের প্রতি নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা রিমা সরকার বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করেছেন। নতুন সরকারের ঘোষণার মাধ্যমে তাঁদের সেই দাবির বাস্তবায়ন হয়েছে বলেই দাবি করেন তিনি। এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মী উপকৃত হবেন বলেও তাঁর বক্তব্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী কবিতা গোস্বামী চৌধুরী, সুচিত্রা সেন সিকদার-সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। তাঁরা আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও বেতন বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা আনন্দিত। তবে কর্মপরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নের দিকেও সরকার ভবিষ্যতে নজর দেবে বলে তাঁদের আশা। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ। মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং করতালির মধ্য দিয়ে কর্মীদের আনন্দ-উচ্ছ্বাস ধরা পড়ে। এলাকার বহু মানুষও এই কর্মসূচির সাক্ষী থাকেন। কুশমণ্ডি থেকে তৌফিক আনোয়ারের রিপোর্ট, TM 24News।1
- দীর্ঘদিনের দাবির সাফল্য, বেতন বৃদ্ধি উপলক্ষে আশা কর্মীদের মিষ্টিমুখ দীর্ঘদিনের দাবির সাফল্য, বেতন বৃদ্ধি উপলক্ষে আশা কর্মীদের মিষ্টিমুখ1
- ব্রেথ অ্যানালাইজার হাতে ট্রাফিক পুলিশ, কড়া নজরদারিতে বুলবুলচণ্ডী শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় নালাগোলা রাজ্য সড়কে বিশেষ অভিযান চালায় মালদা জেলা ট্রাফিক পুলিশ। ব্রেথ অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাইক ও গাড়ির চালকদের মদ্যপান পরীক্ষা করা হয়। মদ্যপানের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।1
- মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে মালদার গাজোলে শুরু হলো জনগণনা ২০২৭-এর প্রস্তুতিমূলক কার্যক্রম। শনিবার গাজোল ব্লক প্রশাসনের চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুমন ঘোষ, বিধায়ক চিন্ময় দেব বর্মন-সহ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। এদিন জনগণনা কীভাবে পরিচালিত হবে, তথ্য সংগ্রহ ও নিবন্ধনের পদ্ধতি নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়। জানানো হয়েছে, প্রতিটি পরিবারের জন্য পৃথক নিবন্ধন করা হবে এবং তার ভিত্তিতেই পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করা হবে। দীর্ঘ বিরতির পর জনগণনা ২০২৭-এর প্রস্তুতি শুরু হওয়ায় আগামী কয়েক মাস ধরে এই কার্যক্রম চলবে।1
- মালদহ জেলার চাঁচলে এক বেসরকারি অতিথি আবাসে শনিবার সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁচল ব্যবসায়ী সমিতির তরফে। উত্তর মালদহের সাংসদ ,পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও রাজ্যের প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানায় চাঁচল ব্যবসায়ী সমিতি। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তাদের এলাকার মানুষজনের একাধিক দাবির কথাও তুলে ধরা হয়। দাবি জানানোর পাশাপাশি, দ্রুত দাবি পূরণের আবেদনও জানানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু-সহ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত সাহা ,সম্পাদক উত্তম বসাক, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণ গোপাল পোদ্দার , সভাপতি গোপাল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক পঙ্কজ ডালমিয়া ও সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ দিনের ওই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথিদের হাতে তুলে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।স্মারক ও শাল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। সংবর্ধনা পর্বের শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সাংসদ, প্রতিমন্ত্রী ও চিফ হুইপের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল চাঁচলকে পৃথক পুলিশ জেলা ঘোষণা, মহানন্দা নদীর সংস্কার, চাঁচলে ময়নাতদন্ত বিভাগ চালু-সহ আরও একাধিক দাবি। চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দাবিগুলো যত্ন সহকারে সহকারে বিবেচনা করা হবে। পাশাপাশি সহায়তার আশ্বাস দেন সাংসদ খগেন মুর্মু, বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়ী ও রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা থোকদার । দেবাশিস ঘোষের রিপোর্ট।3
- নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়া একমাত্র রাস্তা বিধারী নদীর ওপরে ব্রিজটা ভেঙ্গে গেছে1
- আয়ের BDO শংসাপত্র না মেলায় স্কলারশিপের আবেদন নিয়ে অনিশ্চয়তা, মেখলীগঞ্জে পথ অবরোধে পড়ুয়ারা" স্কলারশিপের ফর্ম পূরণে আয় শংসাপত্র না মেলায় বিডিও অফিস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও না মিলায় ছাত্র ছাত্রীদের , পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের দীর্ঘদিন ধরে আয় শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট) না পাওয়ায় স্কলারশিপের ফর্ম পূরণ করতে সমস্যায় পড়েছেন বহু পড়ুয়া। এই অভিযোগে শুক্রবার দুপুরে মেখলীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক পড়ুয়া। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার বিডিও অফিসে গেলেও সময়মতো আয় শংসাপত্র দেওয়া হচ্ছে না। এমনকি অফিসের কয়েকজন কর্মী মদ্যপ অবস্থায় কাজ করছেন বলেও অভিযোগ তোলেন তাঁরা। এর ফলে স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু ছাত্রছাত্রী। খবর পেয়ে মেখলীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।1
- কুড়ুলের আঘাতে স্ত্রীর মৃত্যু, তারপর আত্মহত্যা স্বামীর—কুশমণ্ডিতে চাঞ্চল্যকর ঘটনা* *পরিবারে অশান্তি নাকি অন্য কারণ? কুশমণ্ডিতে স্বামী-স্ত্রীর রহস্যঘেরা জোড়া মৃত্যু* কুড়ুলের আঘাতে স্ত্রীর মৃত্যু, তারপর আত্মহত্যা স্বামীর—কুশমণ্ডিতে চাঞ্চল্যকর ঘটনা *বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত পরিণতি! কুশমণ্ডিতে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য* *কুশমণ্ডিতে চাঞ্চল্যকর জোড়া মৃত্যু: কুড়ুলের কোপে স্ত্রীর মৃত্যু, পরে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ* দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের বনগাঁ কৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। একই পরিবারের স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মাকলু চন্দ্র রায় (৫৫) এবং তাঁর স্ত্রী ফুলফুলি রায় (৪১)। স্থানীয়দের প্রাথমিক দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় কোনও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী মাকলু চন্দ্র রায় ধারালো কুড়ুল দিয়ে স্ত্রী ফুলফুলি রায়ের মাথায় আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। এরপর স্ত্রীকে মৃত অবস্থায় রেখে বাড়ির অন্য একটি ঘরে গিয়ে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাকলু চন্দ্র রায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে উদ্ধার করে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, আর্থিক অনটন নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বনগাঁ কৃষ্ণপুর গ্রামে। মৃত দম্পতির পরিবার ও প্রতিবেশীরা ঘটনার আকস্মিকতায় হতবাক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে, মৃত দম্পতির মেয়ে এই ঘটনাকে ঘিরে কী দাবি করেছেন শুনাবো আপনাদের,,,, *কুশমন্ডি থেকে তৌফিক আনোয়ার এর রিপোর্ট*1