Shuru
Apke Nagar Ki App…
haringhata ব্লকের পঞ্চায়েত Fatepur গৌড়বঙ্গ রোডটির অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বিনীত নিবেদন এই যে, হরিংঘাটা ব্লকের অন্তর্গত ফতেপুর পঞ্চায়েত এলাকার গৌড়বঙ্গ রোডটির অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে মোবারকপুর ও পাঁচ কাউনিয়া সহ আশেপাশের গ্রামের বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত ও ভাঙাচোরা থাকায় সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। অতএব, আপনাদের নিকট বিনীত অনুরোধ যে, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে অনুগ্রহ করে দ্রুত এই রাস্তাটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
R M
haringhata ব্লকের পঞ্চায়েত Fatepur গৌড়বঙ্গ রোডটির অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বিনীত নিবেদন এই যে, হরিংঘাটা ব্লকের অন্তর্গত ফতেপুর পঞ্চায়েত এলাকার গৌড়বঙ্গ রোডটির অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে মোবারকপুর ও পাঁচ কাউনিয়া সহ আশেপাশের গ্রামের বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত ও ভাঙাচোরা থাকায় সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। অতএব, আপনাদের নিকট বিনীত অনুরোধ যে, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে অনুগ্রহ করে দ্রুত এই রাস্তাটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
More news from 24 Parganas North and nearby areas
- উত্তর ২৪ পরগনা থেকে সরাসরি পীরজাদা নওশাদ সিদ্দিকী ISF দেগঙ্গা বিধানসভায় ভোট প্রচারে এসে খুব সুন্দর সুন্দর কথা বললেন উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার সংযুক্ত মোর্চার ISF প্রার্থী মফিদুল হক সাহাজি (মিন্টু সাহাজি )1
- Post by Mahadi reporter1
- Post by Md Sk1
- কল্যাণী বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে এদিন বিশেষ গুরুত্ব পেল দুই বহুল চর্চিত স্লোগান—“জয় বাংলা” ও “জয় শ্রীরাম”। এই দুই মেরুর রাজনৈতিক বার্তার মাঝেই দাঁড়িয়ে ভিন্ন সুরে কথা বললেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: অতীন্দ্রনাথ মন্ডল-এর সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে দেব সরাসরি ভোটারদের উদ্দেশে বার্তা দেন— “জয় বাংলা আর জয় শ্রীরামের মাঝে পড়ে থাকবেন না। যারা উন্নয়ন করছে, যারা কাজ করছে—তাদেরই ভোট দিন, তাদেরই বেছে নিন।” দেবের এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের এক গুরুত্বপূর্ণ দিক—স্লোগান বনাম উন্নয়ন। তিনি বোঝাতে চান, আবেগঘন রাজনৈতিক স্লোগানের চেয়ে মানুষের দৈনন্দিন জীবনে কাজের প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ। সভাস্থলে এদিন ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। দেবকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা। পাশাপাশি রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মঞ্চে দেব উঠতেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বক্তব্যের মাধ্যমে দেব একপ্রকার স্পষ্ট বার্তা দেন—ভোট যেন বিভাজনের রাজনীতিতে প্রভাবিত না হয়ে উন্নয়নমূলক কাজের ভিত্তিতে হয়। তাঁর আহ্বান, যাঁরা মানুষের পাশে থেকেছেন এবং বাস্তবে কাজ করেছেন, তাঁদেরই পুনরায় নির্বাচিত করা উচিত। সবমিলিয়ে, “জয় বাংলা” ও “জয় শ্রীরাম”—এই দুই স্লোগানের দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে কল্যাণীর এই জনসভা থেকে উঠে এল উন্নয়নমুখী রাজনীতির বার্তা, যা ভোটের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।10
- জয়ের বিষয়ে আশাবাদী নিয়ে কি জানালেন রানাঘাট দক্ষিণের চিকিৎসক সৌগত বর্মন1
- গোবরডাঙ্গা—নামের সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্য, ‘গোষ্ঠ বিহার মশলা মেলা’। শুধু একটি মেলা নয়, এটি বাঙালির সংস্কৃতি, ব্যবসা ও বিশ্বাসের এক ঐতিহাসিক মিলনক্ষেত্র, যা ১৮২৩ সালে জমিদার খেলারাম মুখোপাধ্যায়-এর হাত ধরে শুরু হয়েছিল। সেই ধারা বজায় রেখেই আজ এই মেলা ২০৪ বছরে পদার্পণ করেছে। প্রথমদিকে এই মেলার উদ্দেশ্য ছিল একেবারেই বাস্তবমুখী। কৃষকরা তাদের উৎপাদিত ফসল—বিশেষ করে বিভিন্ন ধরনের মশলা—এই মেলায় বিক্রি করে জমিদারের খাজনা পরিশোধ করতেন। ধীরে ধীরে এই অর্থনৈতিক লেনদেনের জায়গা পরিণত হয় সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়। প্রতিবছর পয়লা বৈশাখের ভোররাত থেকেই যমুনা নদী-র তীরে, জমিদার বাড়ির সংলগ্ন বিশাল মাঠে বসে এই ঐতিহ্যবাহী মেলা। রাত প্রায় ৩টা থেকেই শুরু হয়ে যায় পাইকারি মশলার বেচাকেনা—যা অন্য যেকোনো মেলার থেকে একে আলাদা করে তোলে। ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ থেকে শুরু করে নানা ধরনের দেশি-বিদেশি মশলার সম্ভার—সবই এখানে মেলে পাইকারি দামে। শুধু স্থানীয় ব্যবসায়ী নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন বছরের জন্য মশলা সংগ্রহ করতে। —সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ গোবরডাঙ্গা। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের ভিড় থাকে চোখে পড়ার মতো।1
- পুরোটা দেখুন বিস্তারিত জানুন সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় WhatsApp 7059664100 Media Centre 97325901041
- বহুরূপীদের মধ্যে কে হবে প্রথম স্থান অধিকারী ১ যেমন ঢেঁকিতে আটা কোটা ২ মাটির খেলনা দোকান ৩ কোদাল দিয়ে মাটিকাটা ৪ ধান শুকানো ৫ পশুপালন করা এছাড়া আরো বহুরূপী সাজ #News #Jiotvnews1