Shuru
Apke Nagar Ki App…
সাত সকালে মর্মান্তিক দৃশ্য এক ব্যক্তির ঝু**ল**ন্ত দে***হ উদ্ধার, চাঞ্চল্য এলাকা সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরানো আদালত এলাকায়। বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো ৪৫ বছর বয়সী গোপাল বণিকের নিথর দেহ
NEWS OODLABARI
সাত সকালে মর্মান্তিক দৃশ্য এক ব্যক্তির ঝু**ল**ন্ত দে***হ উদ্ধার, চাঞ্চল্য এলাকা সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরানো আদালত এলাকায়। বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো ৪৫ বছর বয়সী গোপাল বণিকের নিথর দেহ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরানো আদালত এলাকায়। বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো ৪৫ বছর বয়সী গোপাল বণিকের নিথর দেহ1
- ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গার বটতলা পুরানবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। বৈশাখ মাসের এই প্রাচীন লোকউৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় ভিড় জমায় বহু মানুষ। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা হাজির হন উৎসবের এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে। পূজার অন্যতম প্রধান আকর্ষণ ছিল চড়ক গাছ ঘোরানো। এ বছর সেই রীতিতে প্রথমবার অংশ নেন মালা রায় নামে এক মহিলা ভক্ত। জানা গিয়েছে, মালা রায় পুরানবাড়ি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বিয়ের পর মেহেরি পাড়ায় থাকেন। ভক্তি ও আস্থার নিদর্শন হিসেবে তিনি নিজের পিঠে কাঁটা প্রবেশ করিয়ে চড়ক গাছে ঝুলে ঘোরেন। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা বিস্মিত হয়ে পড়েন। স্থানীয় ভক্তদের বিশ্বাস, এই ধরনের কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে দেবতার আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। এছাড়াও মেলাকে কেন্দ্র করে বসে নানা ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টি ও খাবারের স্টল, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। প্রতি বছরের মতো এবছরও মাধবডাঙ্গার চড়ক পূজা ও মেলা এলাকাবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।1
- পরপর তিনটি মালবাহী লরির দূর্ঘটনা! খড়িবাড়ির ৩২৭ নং জাতীয় সড়কের গন্ডোগোল জোত এলাকায় ঘটনা। জানা গিয়েছে, জাতীয় সড়কের রাস্তার কাজ চলছে। এই অবস্থায় গভীর রাতে ২টি এবং ভোররাতে আরো একটি দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার জেরে ২টি ঘর এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে বড় কোনো ক্ষতি না হলেও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনায় ২টি ঘাতক লরিকে আটক করেছে খড়িবাড়ি ট্রাফিক পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।1
- *গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু।ঘটনায় মূল অভিযুক্ত সুব্রত বর্মনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ৩ জন। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল গরু চোর সন্দেহে ৪০ নম্বর ওয়ার্ডের একটিয়াশাল এলাকায় চোপড়ার বাসিন্দা দুই ব্যক্তিকে আটক করা হয়।দুজনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।ঘটনায় মৃত্যু হয় একজনের।আরেকজন গুরুতর জখম হন। ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের পর তদন্তে নামে পুলিশ।ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।*1
- কাগজের টাকার বান্ডিলে প্রতারণা, গয়না-নগদ লুট #khabarsiliguri1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- পুলিশের সহায়তায় বিজেপি প্রার্থীর ‘স্ট্রং রুম’ সফর! এগরার হাইস্কুলে উত্তেজনা, তৃণমূল সমর্থকদের তাড়া করল কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুমে অনধিকার প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এগরার ঝাটুলাল হাইস্কুল চত্বর। তৃণমূলের অভিযোগ, পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে পুলিশি মদতে বেআইনিভাবে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যান এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়। এই খবর ছড়াতেই আইসির অপসারণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষ পন্ডা ও তাঁর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।2
- ওদলাবাড়িতে ধুমধাম করে পালিত হলো সারহুল উৎসব যখন প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে, শাল গাছে যখন নতুন ফুল দেখা দেয়, তখনই আদিবাসী সমাজের অন্যতম প্রাণোচ্ছল উৎসব সারহুল এর আগমন ঘটে। প্রতি বছরের ন্যায় এবারও ওদলাবাড়ি চেল নদীর তীরে অবস্থিত শক্তি কুঠায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হলো। কয়েকশ 'সারনা' ধর্মাবলম্বী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ধামসা-মাদলের তালে নেচে-গেয়ে এই উৎসবে শামিল হয়।1