মহিলার চরক গাছে ঘোরা, ময়নাগুড়ির মাধবডাঙ্গায় উপচে পড়া ভিড় ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গার বটতলা পুরানবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। বৈশাখ মাসের এই প্রাচীন লোকউৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় ভিড় জমায় বহু মানুষ। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা হাজির হন উৎসবের এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে। পূজার অন্যতম প্রধান আকর্ষণ ছিল চড়ক গাছ ঘোরানো। এ বছর সেই রীতিতে প্রথমবার অংশ নেন মালা রায় নামে এক মহিলা ভক্ত। জানা গিয়েছে, মালা রায় পুরানবাড়ি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বিয়ের পর মেহেরি পাড়ায় থাকেন। ভক্তি ও আস্থার নিদর্শন হিসেবে তিনি নিজের পিঠে কাঁটা প্রবেশ করিয়ে চড়ক গাছে ঝুলে ঘোরেন। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা বিস্মিত হয়ে পড়েন। স্থানীয় ভক্তদের বিশ্বাস, এই ধরনের কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে দেবতার আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। এছাড়াও মেলাকে কেন্দ্র করে বসে নানা ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টি ও খাবারের স্টল, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। প্রতি বছরের মতো এবছরও মাধবডাঙ্গার চড়ক পূজা ও মেলা এলাকাবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

- ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গার বটতলা পুরানবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। বৈশাখ মাসের এই প্রাচীন লোকউৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় ভিড় জমায় বহু মানুষ। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা হাজির হন উৎসবের এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে। পূজার অন্যতম প্রধান আকর্ষণ ছিল চড়ক গাছ ঘোরানো। এ বছর সেই রীতিতে প্রথমবার অংশ নেন মালা রায় নামে এক মহিলা ভক্ত। জানা গিয়েছে, মালা রায় পুরানবাড়ি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বিয়ের পর মেহেরি পাড়ায় থাকেন। ভক্তি ও আস্থার নিদর্শন হিসেবে তিনি নিজের পিঠে কাঁটা প্রবেশ করিয়ে চড়ক গাছে ঝুলে ঘোরেন। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা বিস্মিত হয়ে পড়েন। স্থানীয় ভক্তদের বিশ্বাস, এই ধরনের কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে দেবতার আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। এছাড়াও মেলাকে কেন্দ্র করে বসে নানা ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টি ও খাবারের স্টল, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। প্রতি বছরের মতো এবছরও মাধবডাঙ্গার চড়ক পূজা ও মেলা এলাকাবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- খগেনহাট থেকে সাধুর মোড়ের বেহাল রাস্তার জন্য নাজেহাল মানুষ।। হুশ নেই কারো ⁉️ #viral #khagenhat #jalpaiguri #alipurduar1
- মেখলিগঞ্জ, ১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মে দিবস পালিত হয়। এদিন শ্রমিক আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানানো হয় এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নেওয়া হয়। ১৮৮৬ সালে শিকাগোতে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন থেকেই এই দিবসের সূচনা। বক্তারা বলেন, শ্রমিকদের পরিশ্রমেই সমাজের অগ্রগতি সম্ভব, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে বৈষম্য দূর করে শ্রমিক ঐক্য বজায় রাখার বার্তা দেওয়া হয় এবং সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানানো হয়।1
- সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরানো আদালত এলাকায়। বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো ৪৫ বছর বয়সী গোপাল বণিকের নিথর দেহ1
- পুলিশের সহায়তায় বিজেপি প্রার্থীর ‘স্ট্রং রুম’ সফর! এগরার হাইস্কুলে উত্তেজনা, তৃণমূল সমর্থকদের তাড়া করল কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুমে অনধিকার প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এগরার ঝাটুলাল হাইস্কুল চত্বর। তৃণমূলের অভিযোগ, পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে পুলিশি মদতে বেআইনিভাবে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যান এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়। এই খবর ছড়াতেই আইসির অপসারণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযুষ পন্ডা ও তাঁর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।2
- পরপর তিনটি মালবাহী লরির দূর্ঘটনা! খড়িবাড়ির ৩২৭ নং জাতীয় সড়কের গন্ডোগোল জোত এলাকায় ঘটনা। জানা গিয়েছে, জাতীয় সড়কের রাস্তার কাজ চলছে। এই অবস্থায় গভীর রাতে ২টি এবং ভোররাতে আরো একটি দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার জেরে ২টি ঘর এবং একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে বড় কোনো ক্ষতি না হলেও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনায় ২টি ঘাতক লরিকে আটক করেছে খড়িবাড়ি ট্রাফিক পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।1
- গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে ময়নাগুড়ির বৌদ্ধ শান্তি বিহারে পালিত হল ২৫৭০তম বুদ্ধ জয়ন্তী। পহেলা মে, শুক্রবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনভর নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের স্মরণে এদিন ভোরে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় বুদ্ধের স্নানযাত্রা ও বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন। সকালবেলায় ভক্তদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় হাসপাতালে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এরপর সকাল ১০টায় বুদ্ধ পূজার আয়োজন করা হয় এবং দুপুরে সমবেতভাবে আহারের ব্যবস্থা করা হয়। উৎসবের অঙ্গ হিসেবে আগের দিন, ৩০ এপ্রিল, আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় খিচুড়ি বিতরণের পাশাপাশি ছোটদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়, যা রাত ৮টায় অনুষ্ঠিত হয়। ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ দিনে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এখন আসুন, এই বিষয়ে কে কী বলছেন।1